বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯

সুবর্না (১৭)

----------------------------

কোনো পরিবর্তন তো সময়ের
স্রোতকে ছুঁতে পারেনি সুবর্না,
সেই পড়ন্ত বিকলের ঘোমটা ধীরে
ধীরে রাত ছুঁয়ে ফেলে,  একই রকম
রাত শেষে কচলানো  চোখে দিনের
ঘুম ভাঙে,  ঋতু আসে ঋতু  যায়  ,
কিছুমাত্র এতটুকু বদলায়নি ,
হাওয়ার আসা যাওয়ায় চুল এলোমেলো,
বসন্তের কোকিল তার চেনা ডাকে একি
কথা বলে এখনো,  অথচ বার বার ভেবেছি
এসব কিছু তো কিছুটা হলেও বদলাতে পারতো,
কিছু বদলায়নি সুবর্না প্রচন্ডরকম শীত এখনও
উষ্ণতা খোঁজে,   বর্ষার নুপুর ধ্বনিতে  অজস্র সুর, 
পূর্নিমার আলোয় রুপোলী ঝর্না সব একই রকম,
দক্ষিণ এর জানালা একি রকম বাতাসের আলাপন,
এইসব কিছুর সাথে   আমি রোজকার
দিন যাপন করি ......  কেবল রাতে ঘুম আসার জন্যে এখন
আমায় স্লিপিং পিল নিতে হয় নিয়মিত....
.........  সুবর্না প্রিয় শূন্যতা,,, 
      
           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন