জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
সই(৫২)
সুবর্ণা (১১৭)
মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
সত্যি মিথ্যের গল্প
সত্যি মিথ্যের গল্পে
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
নাম তার বেচেঁ থাকা
বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
বহু মাইলস্টোন পেরিয়ে
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
মধুদি (৫)
রবিবার, ২০ আগস্ট, ২০২৩
আকাশের দিকে মুখ
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
মরশুম কাব্য
সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বাইশে শ্রাবণ
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
যে বৃষ্টি ভেজায় আগুন ধারায়
ঝরে পরা বৃষ্টিতে মুক্তির খবর ... খবর
নিভে যাওয়া আগুনের বুক ছুয়ে থাকা স্পর্শর,
বাড়িএ ছাদে মাধবিলতার অন্তরালহীন স্নান
মন শরীর ধুয়ে দিচ্ছে... ধুয়ে দিচ্ছে জ্বরের
গভীরে লুকোনো সমস্ত অহংকার।
বুক থেকে নদীর কিনারের দুরত্ব বাড়ছে,
কাল সকালের অভিমানী সূর্য তোমার আমার
দূরত্ব বাড়াবে আরো কিছু যোজন ,
এপারের বুক ভাংচুর শব্দেরা নিয়মের শহরে নিজেকে
হারাবে আরো বেশি করে,
ফেলে যাওয়া পুরোনো বাড়ির জানলার শার্সিতে হয়তোবা
মুখ লুকিয়ে কয়েক ছত্র অপেক্ষা ঝুলতে থাকবে উদাসীন হয়ে,,
জানি আজকের পর মন রোজ কোনো না কোনো অজানা
বৃষ্টিতে ভিজবে একা একা
আর তুমি ও আমি আলাদা আলাদা চোতুষ্কনে
নিজের দাহ করবো খুব সন্তপর্ণে।
#সই(যে বৃষ্টি ভেজায় আগুন ধারায়)