চোখের এজলাসে ,
পেঁজা তুলোর মেঘে প্রেমিকার খোলা চুলের কবিতা
ভেসে বেড়ায় মন ছুটে যায় সেদিকে
অথচ ওই চোখে আর খোলা চুলের ভেতোর একটা নিশ্চিন্ত
ঘুমের জরুরতই ছিলো খুব।
পথের শেষের মাইলস্টোনের সংখ্যা
মানুষ জানে না তার নাটকের পর্দা নেমে আসার সময়
মানুষ কেবল জানে জন্ম মৃত্যুর মাঝে মঞ্চস্থ হতে ,,
সব ছক আগে থেকেই সাজানো সব খেলা হার জিত সব আগেই নিশ্চিত তবু কারো খেয়ালের খেলায় পুতুল খেলায় সামিল ...নাম তার বেচেঁ থাকা।.
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন