সম্পর্কের কোনো পূর্বাভাস হয় না
অজানা রোদ বৃষ্টি তে শরীর মন পোড়ে ভেজে,
আকাশের বুকে অস্থির মেঘেদের মতো সবটুকু এই
আছে এই নেই।
গাছেদের বুকে গুটিপোকার দিনগোনা মরশুম,
সময়ের হাতে সময় নেই স্মৃতির ঘর খুলে মন কেমনের
চিলেকোঠায় দু দন্ড মন ঠাহর করে।
জানলার কাঁচে শিশিরের ভাঙা গড়া খেলা চলে শব্দহীন।
সম্পর্কের মাঝে বৃষ্টি নামে ঝাপসা হয়
বৃষ্টি থামলে তুমি আমি কেন যেন ভিষণ অচেনা
কে ঈশ্বর কে ভক্ত সবটুকু যেন একাকার।
#সই (মরশুম কাব্য)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন