বহু মাইলস্টোন হাঁটার পর তোমার বলতে;না পারা কথারা
হয়তো অচেনা লাগবে এক আকাশের তলায় প্রতিজ্ঞা গুলো
তখন মৃত শব,
হয়তো বা কোনো এক এপিটাফ এর কাছে তুমি মাথা নত করে ভাববে ইস কেনো সেদিন আলাদা কোনো অন্য স্টেশন বেছেছিলে...,
এক দিন যত্নের স্পর্শ বরফের দেশ পার করে হয়তোবা
ছুমন্তর কোনো অজানা মানচিত্রে
আর সে দেশে নেই কোনো মুঠোফোনের সিগন্যাল।
না বলা কথারা বানানবিহীন অথচ বুকের যন্ত্রনার কারন হবে সেদিন
না বলা কথারা বজ্রপাতের বৃষ্টি ধোয়া স্রোত সেদিন
না বলা কথারা নিকোটিনে পুড়তে পুড়তে ক্যান্সার আক্রান্ত
কোনো হাসপাতালের বেডে অচেনা সফরে সামিল সেদিন,
যে মনে কথাদের বাস ছিলো সে মনের দেওয়ালের ইঁট সুরকি
হাজারো হারানো সভ্যতার ধ্বংসাবশেষে মিশে যাবে সেদিন,
আসলে ক্ষতের থেকে রক্তক্ষরণ হতে হতে ফুরিয়ে যাওয়া সময় কোনো জাদুদন্ডের স্পর্শ কিংবা কোনো
অমল তাসের তথাস্তু মন্ত্র শুনতে পায় না ।
বহু মাইল স্টোন পেরিয়ে না বলা কথা গুলো সত্যি
মিথ্যের উর্ধ্বে তখন বটের ঝুড়ির মত ভিড়ে হারিয়ে যাবে,
সেদিন একই গলি কিংবা রাজপথে একই আকাশে সামিয়ানা নিচে একই পলাশ পরবে কিংবা গাং চিল আর গংগার ঘাটের আগন্তুক স্টিমারের অপেক্ষা থাকবে সময় অথচ তুমি আমি আমরা হয়ে নয় দুটো অপরিচিত পাশাপাশি ,
সেখানে না থাকবে ভালবাসি শব্দের বন্ধন না থাকবে মন্দবাসার আখর।
#সই(বহু মাইলস্টোন পেরিয়ে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন