তোমার না থাকা ঝরে পরে শ্রাবণী কান্নায়,
তবু এ বিশ্বচরাচরের তোমার থাকা চিরন্তন,,
তুমি আছো তাই আমরা আজো সুখের লাগি
দুখের লাগি শোকের লাগি প্রেমের অপ্রেমের
বন্ধনের ও বিচ্ছেদের লাগি বাচিঁয়ে রাখি জন্ম।
আজ এ বাইশে শ্রাবণ তোমায় সাজায় মালায়
চন্দনে,
রবি তুমি ঘুমিয়ে থাকো চোখের বাইরে
রবি তুমি সদা জাগরিত আমাদের অন্তরে
লহ প্রণাম এ নিতান্ত হৃদয়ের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন