শনিবার, ২৮ জুন, ২০২৫

অস্তিত্ব


সীমানা পেরিয়ে ফুরিয়ে যাওয়া আগুন 
বুঝিয়ে দেয় একলা শব্দটার আভিধানিক অর্থ,
বাইরে পুড়ে যায় অস্তিতে ভেতরে থেকে যাওয়া স্বভাবে 
নাম তাঁর বেচেঁ থাকা ।
বহূ প্রেম রেখে গেলো যে দেহ মনে ছাপ তার কিছুই আগুন ফুরিয়ে দিতে 
পারে না আকাশ রাখে বুকে করে ...
বুক মানেই হয়তো আঁশটে গন্ধ শরীর মানেই হয়তো গোপন খেলা,
এমন অনেক মানে বুঝতে গিয়ে হোঁচট খেয়ে উঠে পরে নিজের মত 
 গল্প সাজিয়ে নিতে ভালই লাগে হয়তো ,,

নিমতলার ঘটে বসে আগুনের সত্যি টুকু অস্তিত্বের মধ্যে সেঁধিয়ে যায়...
সব মৃত্যু নিরুপায় হয় না কোনো কোনো মৃত্যু মুক্তির দরজা অলোর উৎস।।

#সই ( অস্তিত্ব)




শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ফুরিয়ে যাওয়া

মেঘের পর্দা সরিয়ে কাঁচ রোদ্দুরে 
রাখা সংলাপ....অভিধানে হয়তোবা 
ডুকরে ওঠা না বলা কান্না কিংবা ফুরিয়ে যাওয়া
অভিমানের ফুরিয়ে যাবার আগে শেষ সাক্ষর রাখছে ,
কথা ফুরিয়ে গেছে বহু দিন 
ঘরের খসে যাওয়া  ইটেদের আজ কেবল
নির্বাক হয়ে সময়ের স্রোত ছুঁয়ে চেয়ে থাকা ,

সেতুটা কারণের নিশান কে গুরুত্ব দিয়ে 
নিজেকে দৃশ্যের বাইরে হারিয়ে দিয়েছে ...
হ্যাঁ চাইলে নিজেকেও নিজেই হরিয়ে ফেলা
যায় ,
না ভালো লাগা মুহূর্ত গুলো সুতোয় গাঁথতে গাঁথতে বড্ড দীর্ঘ 
হয়ে উঠেছিল আজ ...
হাতড়ে বেড়ানো আশ্রয় মনের শরীর খুঁজছে 
জল পদ্মেরও আদর লাগে ..কখনো কখনো তাই আকাশ ঘোলা করে মেঘের আদুরে কান্না ছুঁয়ে যায় ।
শব্দ হীনতার নিয়ম মেনে আজ সব কথার ফুরিয়ে গেছে
একটা অদ্ভুত ফুলস্টপ তাই না মান্যবর?

#সই(ফুরিয়ে যাওয়া)










বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নালিশ

তোমার নালিশ ছিলো দিনের পরে জিরিয়ে নেওয়া বিকেল গুলো নাকি বড্ড ছোট
আমি বেশ কিছুটা সোহাগী আলোয় তোমার আলসেমী  বেলা গুলো  আরো কিছুটা বাড়তি  দিলাম ,
যদি পারো ছুঁয়ে নিও যাদুকরী মুহূর্তদের ...তারপর
সেই নিজস্ব তুমিটাকে খুঁজে পেলে আগলে রেখো যত্নে ,,
হরিয়ে  ফেলা যে খুব সহজ যাওয়া  আগলে যত্নে  থেকে যাওয়াটুকুই যে আসলে সুতোর 
সাথে সুতো বুনতে পারা নিপূণ শিল্প....🍁

#সই ( নালিশ )





সোমবার, ২৩ জুন, ২০২৫

স্বাধীন

কাঁটাতার কিংবা সীমারেখা 
হয়তোবা সীমিত 
সেই সীমার ভেতর আমরা
নাকি অসীম আমরা স্বাধীন 
এক অধীনতার ভেতর স্বাধীন 
কিংবা স্বাধীনতা কে মেপে দেওয়ার কি নাম ?
....#সই

রবিবার, ২২ জুন, ২০২৫

একলা ঘর

একলা ঘরে মুখ গুঁজে থাকা অজস্র চিঠি 
আজ বাদল বায়ের বৃষ্টি স্রোতে ভাসিয়ে দিলাম
তোমার আমার একলা দুপুর অসম্ভব ভালোবাসার
সুগন্ধি দিয়ে সেসব চিঠির বয়ানে না হওয়া সংসার গোছানো রাখা।
 ইতিহাস পেরিয়ে কোনো এক মেঘলা বৃষ্টি বেলায়
সে নৌকা ভাসি চিঠি কোনো এক প্রেমের কিনারে
পৌছে যাবে ...,,
......ওরা আমাদের গল্পে নিজেদের ভালবাসা ছুয়ে 
নেবে তোমার আমার  না হওয়া ভালোবাসার সংসার
পূর্ণতা পাবে ...।

এসো আজ এই বৃষ্টি রাতে আরো একটা চিঠির বয়ানে
আমাদের ঘর সাজাই প্রেমে অপ্রেমে ,
একলা ঘরে আমাদের কতই না না বলা কথা 
অজস্র চিঠি যারা ডাক বাক্সের ঠিকানা জানতেই পারেনি কখনো ....💌
.......#সই ( একলা ঘরে )






আলো আর অন্ধকার

প্রত্যেকটি ফুরিয়ে যাওয়া
সভ্যতা  ছুঁয়ে দেখো নিজেকে অন্ধ মনে হবে ,
মনে হবে অদ্ভূত আলোর নগর ছিলো যেখানে
আলোই একমাত্র সত্যি,

ফিরে এসো তোমার সভ্যতায় যেখানে আলোর সাথে অন্ধকার
আর অন্ধকারের সাথে আলো 
কাঁটাতারে আটক থাকা রক্তে ভেজা জামায় অচেনা অক্ষর সাজানো রয়েছে ,
আর অন্ধত্বে ভেতর প্রেম এখন কাঁটাতারে আটকে থাকা অচেনা অক্ষর পড়তে পারে .... মানে চোঁখ খুলে আলো আর অন্ধকার দুই দেখতে পাই ...।
#সই ( আলো আর অন্ধকার)








শনিবার, ২১ জুন, ২০২৫

মেঘের সই

এইতো আছি মেঘের সাথে আজ এখানে কাল ওখানে ।
মিশেও আছি ভাসছি একা 
কখনো কখনো হচ্ছে দেখা 
দেশান্তরে দিচ্ছি পাড়ি 
আমার তেমন নেইকো বাড়ি
ঝগড়া হলে রাখি আড়ি ।
সুখের পরে দুঃখের পরে বৃষ্টি হয়ে ঝরে পরি,
ইচ্ছে বাড়ির ছাদ বাগানে সবার সাথে হয় যে দেখা ,
ভিজতে চাইলে তুমিও এসো নয়তো রাখো
একটা ছাতা....☁️
#সই

শুক্রবার, ২০ জুন, ২০২৫

বৃষ্টি পারে

বৃষ্টি পারে  নদীর ধারে বাঁধছে  যারা ঘর 
ওরা জানে ভাঙতে পারে ইটের ওপর এমন ইমারত,
সব জীবনের গল্প থাকে 
 দেওয়াল জুড়ে যোগ বিয়োগের অনেক হিসেব
অমিল থাকে ,
থাক না কিছু অন্ত মিল আর কিছুটা ভাগ শেষ
বৃষ্টি দিনে অমিল গুলোই নাহয় পেলো  আয়েশ করে
মন বিলাশ ,
সব নদীর ভাঙন থাকে তবুও সভ্যতার সাক্ষী রাখে 
এক সফরে অনেক গল্প রাখছো বুকে... মুখ বন্ধ,
ইচ্ছে করে তোমার মত ভাঙতে গড়তে স্রোতের ভেতর
আমিও রাখি খানিক ছন্দ...🌊
#সই

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

প্রতিটা বৃষ্টি দিন

প্রতিটা বৃষ্টি দিন একটা করে গল্প রাখে তোমার আমার ভেতর,
প্রতিটা বৃষ্টি দিন তুমি বেশ কয়েক মাইল আমার তরফে হেঁটে আসো,
প্রতিটা বৃষ্টি দিন তুমি মন খারাপের কবিতায় অনামিকা 
নামে আমায় বুনে ফেলো অক্ষরের নকশায়,
প্রতিটা বৃষ্টি দিন তোমার ব্যাস্ততম শহর তোমায় বড্ড একলা করে দেয় ..
খবর ছুঁয়ে থাকা সংবাদ পত্রে তুমি আমার শহরের বৃষ্টি মাপো,
প্রতিটা বৃষ্টি দিন রাস্তার কোনো এক সিগন্যালে তুমি আমি
একটা কবিতায় যাপন সেরে নিই ।
প্রতিটা বৃষ্টি দিন  গড়িয়ে রাতের বালিশ ভিজিয়ে আমাদের বিরহ স্মৃতি রেখে যায় ,
প্রতিটা বৃষ্টি দিন তুমি ভীষন রকম চুপকথায় বাঁচতে ভালোবাসো ,
প্রতিটা বৃষ্টি দিন আমি তোমার একটা কবিতায় নতুন করে জন্ম নিই।
যেমন এই মুহুর্তে এই বৃষ্টি দিনে তুমি স্রেফ আমি ময় 
তোমার ঘর কন্নায় চড়িয়ে ছিটিয়ে স্রেফ আমি আর আমি।

#সই ( প্রতিটা বৃষ্টি দিনে)





রবিবার, ১৫ জুন, ২০২৫

সই

জানলা আছে  সে জানলার আকাশ আছে 
আলো আর অন্ধকার আছে আকাশ জুড়ে
আছে ভালবাসা ময় জ্যোত্স্না আর অমানিশায়
জড়ানো অলঙ্কার 
জানলা আছে সে জানালার আকাশ আছে এক ফালি।
#সই

শনিবার, ১৪ জুন, ২০২৫

ভালো থাকা

মুহূর্ত গুলো বদলে যায় নিজের প্রবাহে
পুরোনো গল্পের তুমি নুতুন হয়ে ধরা দাও 
অথচ ছুয়ে দিলেই কেমন স্মৃতি হয়ে যায় ..।
ফুট কড়াই হাঁফ টিকিট এর মতই তোমার কাধে মাথা
রাখি শোভা বাজারের গঙ্গায় পারে 
আসলে তো  তোমার সাথেই  সেপ্টিপিনে 
আটকে থাকা ভালো থাকার উপকরণ  গুলো বেচেঁ থাকার অভ্যেস,,
 দূরত্বে বাঁক পেরিয়ে কোথায় যেন হারিয়ে যায়
ফেলে আসা ভালো ,খারাপ , প্রেম, অ প্রেম 
হাঁটতে শেখার প্রথম বেলা কিংবা তোমার সাথে
প্রথম বৃষ্টি ভেজা মুহূর্ত।
সব হারিয়ে যায় কিংবা বদলে যায় মাটির গড়ন 
রূপ বদলায় নতুনের ভেতর  বিলীন হয়ে পুরোনো
যাকিছু ,
খোঁজের ভেতর পুরনো হাতড়ে বেড়ানো থাকলেও
আগের সাথে মিল থাকে না আর তেমন কিংবা
ফুরোয় বিস্ময়।
মুঠোয় বালি ঘড়ি মুঠোয় জীবন পৃথিবী বদলে গিয়ে 
ছোট হয়ে যায় অথচ এই মুঠোর পৃথীবিতে হারানো গুলো আর খুঁজে পাওয়া যায় না ।
 হারানোর উৎসব খুঁজে যাপনটাকে বেচেঁ থাকা গড়ে নিয়ে
নাম দিই ভালো আছি ...
আমরা খুব ভালো থাকতে চাই 
তাই ভালো আছি ....♥️
#সই (ভালো থাকা)




শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মৃত্যু পুরী

আজকাল মৃত্যুপুরী আমার দেশ 
আজকাল  বাড়ি থেকে বেরোনোর মানুষটা 
শেষবারের আসি বলে যায় ... ফেরা হয় না আর
আজকাল একসাথে বাঁচতে চাওয়ায়  
হঠাৎ  ফুলস্টপ  বসিয়ে দেয়  সময়,
 আগের মুহুর্তের  সাথে  পরের মুহূর্তের দেখা হয় পুড়ে যাওয়া ছাইয়ে ভিড়ে ,
যুক্তি তোক্ক হিসেব মেলাতে পারে কি আকাশ কিংবা মাটি 
প্রযুক্তি কিংবা ভাগ্য!
এই আছি আর  এই নেই এর মাঝে মৃত্যুপুরী আমার দেশ ...
 হ্যাঁ রোজ কোনো না কোনো  যন্ত্রণার মৃত্যু -খবর শিরোনামে থাকা এই মৃত্যুপুরীই  তো আমার দেশ ।
এই মৃত্যুর পরে  আবারো কিছু উপন্যাস গল্পে আর কবিতা  কিংবা  সিনেমার পর্দায় এই মৃত্যু হবে বাজারি আমরা কম বেশি সবাই হয়তো তখন   ক্রেতা .... হ্যাঁ এই মৃত্যুপুরী আজকাল আমার দেশ ....❤️‍🔥

#সই







বুধবার, ১১ জুন, ২০২৫

ভিন্ন দুজন

বড্ড বেশি ভিন্ন মনা কিংবা হয়তো ভিনগ্রহের 
তাই বলে কি মিলতে নেই ভাবনা গুলো এক অপরের?
বেশ তো পারি বসতে আমরা চায়ের কাপে চুমুক রেখে
দু মেরুর গল্প গুলো  মিলতে থাকে হাতে হাত রেখে...👥

#সই ( ভিন্ন দুজন)



সোমবার, ৯ জুন, ২০২৫

একলা ঘর

সমান্তরালে হাঁটতেই পারো
হয়ত মুখোমুখী কোন বাসের সিটে 
নিয়ন বাতির আলোয় শেষ অপেক্ষাশালায় 
নেমে যাবো কেউ একজন...
পাঁজরের বেড়ায় একলা ঘরে তখনি
অদ্ভুত জল থৈ থৈ..

সমান্তরালে হাঁটতেই পারো
কোলাহলের সফেনা রোদ চশমা 
আড়াল করবে নীরব বিষন্নতা ,
এভাবেই হাঁটতে হাঁটতে সমুদ্র পেরিয়ে
নোনা চোখ স্মৃতির দের একদিন মুছে নেবেই ,
মৃত্যু জাজিমে  ঘুমোনোর আগে মনে হবে
 সবটাই তো সারা হলো স্রেফ ..... কাঁচ ব্যায়ামে 
রাখা থাকলো হতে হাত রাখার রূপকথাটুকু।

#সই (একলা ঘর)






রবিবার, ৮ জুন, ২০২৫

উপসংহারে

এবার তো গল্প লেখার পালা
হাঁটতে শেখা সুক্ষ্ম তারের ওপর
এখনও শহর আগের মত  একই হয়তো আছে..
 হ্যাঁ ..দু একটা ঘর ভাঙলে নেই ক্ষতি 
উপসংহারে মিল থাকে না প্রথম পাতার লেখায়
উঠোন জুড়ে দেওয়াল ভাঙ্গা ইট চুন সুরকি 
ঠিক মত এক ঘরের আশায়
 বেশ কয়েকটা ঘর যে ভাঙ্গা এখনো স্বভাব  তোর কি!,
শেষ বিকেলে একলা হয়েই দাঁড়াস নিজের সাথে
আকাশ নদী চাইছিস  বৃষ্টি ভীষণ রকম কাছে 
এখন বোধ হয় আলোর খোঁজে 
নিভিয়ে বাতি চোঁখ  ভাসাস বালিশে মুখ গুঁজে...

#সই (উপসংহারে)

নতুন ছবি

চোঁখের পাতায় থেকে যাওয়া ছবি গুলো 
সহজিয়া নেই এখন আর,
তাই শব্দের ঘরে শব্দহীনতার আধিপত্যই হোক
এবার ,
ক্রমশঃ চেনা রঙ দিয়ে অচেনা ছবি আঁকা শিখে নিচ্ছি
এরপর আর কক্ষনো রক্তক্ত করতে পারবে না কোনো সম্পর্ক...🖤
#সই (নতুন ছবি)







সকাল

পেছন থেকে কেউ  ডাকেনি 
বুনন সুতো খেই খুলেছে যখন 
পথের বাঁকে ছিলো না অপেক্ষা
দিগন্তে তাই রাখছি ঠিকানা
আকাশ বাড়ি  
দালান জুড়ে
শব্দ  দিয়ে ছবিতে রং করি,
আমার কাছে আমি দামি
অন্যেরা তো স্রেফ মিথ্যে হয়রানি
বুঝি জানাব আমিও বুঝি
মুখের পেছনে আমিও এখন
মুখোশটাকেই কেবল খুঁজি ...🍁

#সই (সকাল)





সময়ের স্রোত

সময়কে পুনর্বার বইতে দেয় না সময় নিজেই 
কাছাকাছি দেখত প্রতিটা সকাল 
 ...তবুও কি  সত্যিই একই রকম!
পৃথিবী রোজ নিজের মত করে বদলে যায় 
সাথে তার বুকের সমস্ত অস্তিত্বও সুক্ষ্ম নকশার মত বদলে ফেলে নিজেদের স্বভাব ,
বাতাসের সুগন্ধ কিংবা দেহ পুড়ে যাওয়া গন্ধ সব আলাদা
করে সন্তপর্নে বদলে নেয় নিজেদের।
দক্ষিণের জানলায় উঁকি দেওয়া একফালি আকাশ 
কিংবা  হাসনুহানা গাছে রোজ এসে বসা দুটো পাখি 
একদিনে একলা হয়ে যায় ,
যে কোনো একটা পাখির আর্তনাদে টের পাই আগের মত সবটা নেই বদলের ছোঁয়া লেগেছে,
মোহের ভেতর যত্ন করে আমরা সবাই শোক  গুছিয়ে রাখতে ভালবাসি  ,
যা কিনা সুখের চেয়ে চিরকাল বড্ড বড় আর  ভয়ানক...
বদলের ছবি গুলো একটু স্পষ্ট হলেই সেই বড় শোক তার
আধিপত্য বিছিয়ে ফেলে বেচেঁ থাকার সব টুকু উপত্যকায়
রক্তবীজের মতই,
শুরু হয় নিজের সাথে অদ্ভূত অসম যুদ্ধ 
সময় তখন গ্যালারী তে বসে দেখে তার বহতা নিয়ে
খামোখা লড়ে যাওয়া একের ভেতর দুটো অন্য মানুষকে,
বেচেঁ থাকা ফুরিয়ে যায় এই সময়কে চিনে নিতে।

সময়...বড্ড অদ্ভূত চাইলেও ফেরে না
যেমনটা নদীর তীরে জল ছুয়ে বসে থাকলেও একই স্রোত 
একবারই ছুঁয়ে যায় ....।
 
#সই ( সময়ের স্রোত)




বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

জন্ম দিন

সে এক ছিল তুমুল বৃষ্টি দিন
মেঘ আড়ালে তাঁরারা ছিলো চুপটি করে
লুকিয়ে  আকাশের বুকে গহীন
অথৈ জলে  ভাসছিলো রাস্তা ঘর এই জমিন 
রাত ফুরানো ভোরের কোলে 
একটা তারা খসলো পরে 
দিনান্তের বারান্দাতে 
হয়তো খানিক অনাদরে 
আজো সেই বৃষ্টি দিন
আজও একটা জন্ম দিন....💥


সোমবার, ২ জুন, ২০২৫

বিকিয়ে যায়

 লালি --তুর ল্যাইগ্যে ভাত আইনলম 
খাইয়ে লে,
 মাধাই --তুর  ভাইতে হামি মুইতবো 
উটা তর লুতন লাগর ট কে খাওয়াই দি গা,
লালি --  ভাতারের আজ কিসের লাইগা ইত 
মিজাজ ট সিটা বল ক্যানে?
মাধাই --- ক্যানে কুয়া তল ট তে তোর সাথে সিধাম 
এর ভালই তো রাশ ট চৈলছে ... গা ঘরে কারু তো জাইনবর
বাকি ট লাই 
Lali-- (হাউ মাউ করে কেঁদে উঠে বলে ) তু হামাকে বিশ্বাস ট লাই করিস  কত্ত বার তুখে বলেছি তু ছাড়া আমার কারু 
সাথে সং ট লাই ...
মাধাই --- তু খে আমার আর কিছু বইলবার ট লাই মনে হচ্ছে 
তু হারাম চুখটর পানে আসিস লা...
লালি - হ্ আজ থিকা তুর চুখ লয় ইহ জগত টর থিকাই হামি
দূরটয় যাবো তুই দিখে লিস , তুর অখন মুর উপর মন লাই হামি বাসী হুলাম কিনা ? তুর বাপ ট উ টোলায় তুর লাইগ্যা 
মাগি খুঁজেছে হামি খবর ট শুনেছি ,তু নাই বলবি তো জাইনবো লাই ?( এই বলতে বলতে লালি চোখের জল মুছতে মুছতে ফিরে গেলো )

মাধাই _ হ হ হামি উ টোলার মিয়া ট কেই সাঙ্গা কুরবো তুখে
মুয়ে মুইতবো তু  ঘড়া ট গলাটয় বিন্ধে পরে লোদি ট তে ডুব ক্যানে..
লালি_ ( একবার পিছনে ফিরে দু দণ্ড তাকালো ছেলেবেলার ভালোবাসার দিকে মনে মনে ভাবলো মাধাই আর তার নেই বিকিয়ে গেছে অজানা কারণে তার পর মুখ ফিরি হাঁটতে লাগলো)

#সই(বিকিয়ে যায় )
#সই