প্রতিটা বৃষ্টি দিন একটা করে গল্প রাখে তোমার আমার ভেতর,
প্রতিটা বৃষ্টি দিন তুমি বেশ কয়েক মাইল আমার তরফে হেঁটে আসো,
প্রতিটা বৃষ্টি দিন তুমি মন খারাপের কবিতায় অনামিকা
নামে আমায় বুনে ফেলো অক্ষরের নকশায়,
প্রতিটা বৃষ্টি দিন তোমার ব্যাস্ততম শহর তোমায় বড্ড একলা করে দেয় ..
খবর ছুঁয়ে থাকা সংবাদ পত্রে তুমি আমার শহরের বৃষ্টি মাপো,
প্রতিটা বৃষ্টি দিন রাস্তার কোনো এক সিগন্যালে তুমি আমি
একটা কবিতায় যাপন সেরে নিই ।
প্রতিটা বৃষ্টি দিন গড়িয়ে রাতের বালিশ ভিজিয়ে আমাদের বিরহ স্মৃতি রেখে যায় ,
প্রতিটা বৃষ্টি দিন তুমি ভীষন রকম চুপকথায় বাঁচতে ভালোবাসো ,
প্রতিটা বৃষ্টি দিন আমি তোমার একটা কবিতায় নতুন করে জন্ম নিই।
যেমন এই মুহুর্তে এই বৃষ্টি দিনে তুমি স্রেফ আমি ময়
তোমার ঘর কন্নায় চড়িয়ে ছিটিয়ে স্রেফ আমি আর আমি।
#সই ( প্রতিটা বৃষ্টি দিনে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন