সময়কে পুনর্বার বইতে দেয় না সময় নিজেই
কাছাকাছি দেখত প্রতিটা সকাল
...তবুও কি সত্যিই একই রকম!
পৃথিবী রোজ নিজের মত করে বদলে যায়
সাথে তার বুকের সমস্ত অস্তিত্বও সুক্ষ্ম নকশার মত বদলে ফেলে নিজেদের স্বভাব ,
বাতাসের সুগন্ধ কিংবা দেহ পুড়ে যাওয়া গন্ধ সব আলাদা
করে সন্তপর্নে বদলে নেয় নিজেদের।
দক্ষিণের জানলায় উঁকি দেওয়া একফালি আকাশ
কিংবা হাসনুহানা গাছে রোজ এসে বসা দুটো পাখি
একদিনে একলা হয়ে যায় ,
যে কোনো একটা পাখির আর্তনাদে টের পাই আগের মত সবটা নেই বদলের ছোঁয়া লেগেছে,
মোহের ভেতর যত্ন করে আমরা সবাই শোক গুছিয়ে রাখতে ভালবাসি ,
যা কিনা সুখের চেয়ে চিরকাল বড্ড বড় আর ভয়ানক...
বদলের ছবি গুলো একটু স্পষ্ট হলেই সেই বড় শোক তার
আধিপত্য বিছিয়ে ফেলে বেচেঁ থাকার সব টুকু উপত্যকায়
রক্তবীজের মতই,
শুরু হয় নিজের সাথে অদ্ভূত অসম যুদ্ধ
সময় তখন গ্যালারী তে বসে দেখে তার বহতা নিয়ে
খামোখা লড়ে যাওয়া একের ভেতর দুটো অন্য মানুষকে,
বেচেঁ থাকা ফুরিয়ে যায় এই সময়কে চিনে নিতে।
সময়...বড্ড অদ্ভূত চাইলেও ফেরে না
যেমনটা নদীর তীরে জল ছুয়ে বসে থাকলেও একই স্রোত
একবারই ছুঁয়ে যায় ....।
#সই ( সময়ের স্রোত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন