খাইয়ে লে,
মাধাই --তুর ভাইতে হামি মুইতবো
উটা তর লুতন লাগর ট কে খাওয়াই দি গা,
লালি -- ভাতারের আজ কিসের লাইগা ইত
মিজাজ ট সিটা বল ক্যানে?
মাধাই --- ক্যানে কুয়া তল ট তে তোর সাথে সিধাম
এর ভালই তো রাশ ট চৈলছে ... গা ঘরে কারু তো জাইনবর
বাকি ট লাই
Lali-- (হাউ মাউ করে কেঁদে উঠে বলে ) তু হামাকে বিশ্বাস ট লাই করিস কত্ত বার তুখে বলেছি তু ছাড়া আমার কারু
সাথে সং ট লাই ...
মাধাই --- তু খে আমার আর কিছু বইলবার ট লাই মনে হচ্ছে
তু হারাম চুখটর পানে আসিস লা...
লালি - হ্ আজ থিকা তুর চুখ লয় ইহ জগত টর থিকাই হামি
দূরটয় যাবো তুই দিখে লিস , তুর অখন মুর উপর মন লাই হামি বাসী হুলাম কিনা ? তুর বাপ ট উ টোলায় তুর লাইগ্যা
মাগি খুঁজেছে হামি খবর ট শুনেছি ,তু নাই বলবি তো জাইনবো লাই ?( এই বলতে বলতে লালি চোখের জল মুছতে মুছতে ফিরে গেলো )
মাধাই _ হ হ হামি উ টোলার মিয়া ট কেই সাঙ্গা কুরবো তুখে
মুয়ে মুইতবো তু ঘড়া ট গলাটয় বিন্ধে পরে লোদি ট তে ডুব ক্যানে..
লালি_ ( একবার পিছনে ফিরে দু দণ্ড তাকালো ছেলেবেলার ভালোবাসার দিকে মনে মনে ভাবলো মাধাই আর তার নেই বিকিয়ে গেছে অজানা কারণে তার পর মুখ ফিরি হাঁটতে লাগলো)
#সই(বিকিয়ে যায় )
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন