মুহূর্ত গুলো বদলে যায় নিজের প্রবাহে
পুরোনো গল্পের তুমি নুতুন হয়ে ধরা দাও
অথচ ছুয়ে দিলেই কেমন স্মৃতি হয়ে যায় ..।
ফুট কড়াই হাঁফ টিকিট এর মতই তোমার কাধে মাথা
রাখি শোভা বাজারের গঙ্গায় পারে
আসলে তো তোমার সাথেই সেপ্টিপিনে
আটকে থাকা ভালো থাকার উপকরণ গুলো বেচেঁ থাকার অভ্যেস,,
দূরত্বে বাঁক পেরিয়ে কোথায় যেন হারিয়ে যায়
ফেলে আসা ভালো ,খারাপ , প্রেম, অ প্রেম
হাঁটতে শেখার প্রথম বেলা কিংবা তোমার সাথে
প্রথম বৃষ্টি ভেজা মুহূর্ত।
সব হারিয়ে যায় কিংবা বদলে যায় মাটির গড়ন
রূপ বদলায় নতুনের ভেতর বিলীন হয়ে পুরোনো
যাকিছু ,
খোঁজের ভেতর পুরনো হাতড়ে বেড়ানো থাকলেও
আগের সাথে মিল থাকে না আর তেমন কিংবা
ফুরোয় বিস্ময়।
মুঠোয় বালি ঘড়ি মুঠোয় জীবন পৃথিবী বদলে গিয়ে
ছোট হয়ে যায় অথচ এই মুঠোর পৃথীবিতে হারানো গুলো আর খুঁজে পাওয়া যায় না ।
হারানোর উৎসব খুঁজে যাপনটাকে বেচেঁ থাকা গড়ে নিয়ে
নাম দিই ভালো আছি ...
আমরা খুব ভালো থাকতে চাই
তাই ভালো আছি ....♥️
#সই (ভালো থাকা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন