পেছন থেকে কেউ ডাকেনি
বুনন সুতো খেই খুলেছে যখন
পথের বাঁকে ছিলো না অপেক্ষা
দিগন্তে তাই রাখছি ঠিকানা
আকাশ বাড়ি
দালান জুড়ে
শব্দ দিয়ে ছবিতে রং করি,
আমার কাছে আমি দামি
অন্যেরা তো স্রেফ মিথ্যে হয়রানি
বুঝি জানাব আমিও বুঝি
মুখের পেছনে আমিও এখন
মুখোশটাকেই কেবল খুঁজি ...🍁
#সই (সকাল)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন