হাঁটতে শেখা সুক্ষ্ম তারের ওপর
এখনও শহর আগের মত একই হয়তো আছে..
হ্যাঁ ..দু একটা ঘর ভাঙলে নেই ক্ষতি
উপসংহারে মিল থাকে না প্রথম পাতার লেখায়
উঠোন জুড়ে দেওয়াল ভাঙ্গা ইট চুন সুরকি
ঠিক মত এক ঘরের আশায়
বেশ কয়েকটা ঘর যে ভাঙ্গা এখনো স্বভাব তোর কি!,
শেষ বিকেলে একলা হয়েই দাঁড়াস নিজের সাথে
আকাশ নদী চাইছিস বৃষ্টি ভীষণ রকম কাছে
এখন বোধ হয় আলোর খোঁজে
নিভিয়ে বাতি চোঁখ ভাসাস বালিশে মুখ গুঁজে...
#সই (উপসংহারে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন