মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

সু বর্না (২৪)

----------------------------
আজ তোমায় বলতেই পারি সে সব কথা,
আজ তোমার কাছে নিজেকে মেলতে পারি উদার হয়ে,
আজ সমস্ত মেঘ তোমার ওপর    অবিরাম বৃষ্টি হতে নেই দ্বিধা...
আজ তোমায় বলতেই পারি সে সব কথা যা মনের গোপন
দেরাজে আছে রাখা,,
পাশাপাশি দুটো হাতের রেখা আজ মিশে যেতে পারে
নির্জন সময়ের ঘনত্বে।
মিথ্যে অজুহাতের সমস্ত সামাজিক দায় থাকুক পোষাকি
আপোষে,  তোমার মুখোমুখি  বসে থাকা আজ হতে পারে
সব উৎসবের উদযাপন,,
আজ  বিসন্নতাকে উজার করে দিতে পারি তোমার সব
প্রশ্ন চিহ্নের পায়ের কাছে,, , 
এই অনাহুত বর্ষার সমস্ত রিমঝিম তোমার
উপন্যাসিক ভূমিকা হতে আরে আজ,
আজ চোখে চোখ রেখে বলা যায়  দু এক কথা,
বিভ্রান্ত হাওয়ায় এলোমেলো সবুজ সংসার -----
তবু আজ তোমায় বলা যায় সে সব কথা -----,
আজ তোমায় বলবো সে সব কথা যা কিছু 
এযাবৎ     কখনো মন থেকে দু ঠোঁট ছোয়নি আমার
আমিকে.....।।                                  

বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

সুবর্না (২৩)

"আমার প্রানের মানুষ আছে প্রানে
তাই হেরি তায় সকল খানে...... " রবীন্দ্রনাথ ঠাকুর,,
-------------------------------------------------------- 
তোমায় চোখের পরিধিতে দেখা আমার
সাধ্যে কখনো কুলোয়নি,  তোমার কাছে মাথা নুইয়ে
ফেলত পারি না, তাহলে তোমায় পাই না  আমার
আধারে সুবর্না, তাই তোমায় দৃষ্টিপ্রান্তরে আনতে
কখনো ডান দিক, কখনো বাঁ দিক,
কখনো সামনে বা পেছনে, হয়তোবা উপরে কিংবা নিচে
আমাকে  পৃথিবী প্রদক্ষিন   বেরোতেই হয়েছে,,
অনুচর নাই বা হই হতে চেয়েছি আদিম সহচর, এ আমার আত্মিকতা, 
সুবর্না আমার অন্তরমহলে বিষাদ বিপন্নতা আমি
তোমায় খুঁজি আমায় নিদেনপক্ষের  পুঁজি তুমি,,
অন্ধকার নিয়ে যাক আমায় সভ্যতার বহু পেছনে..
যেখানে কখনও নিয়ন বাতি নেই কোনো অভিধানের
পাতায়.... কেবল তোমার স্পর্শ থাকুক আমাতে।
তুমি বল চিরসখা হে ছেড় না আমার হাত.... আমি
জানি  আমি নির্জন ঘন অন্ধকারে  তোমার হাত ধরতে
পারবো না কখনওই ... এ আমার অভিশপ্ত জীবনের দায়,
শুধু চেয়েছি তুমি যদিবা রাখ তোমার হাতের রেখায় সমস্ত
সময়ের প্রেক্ষিতে।
জান সুবর্না আমার তোমার কাছে এই এক অদ্ভুত রাসায়নিক
সমীকরণ    ,,  সমস্ত যুক্তিতে তুমি আমাকে আমার দায় ভার
থেকে মুক্ত করে দাও।
ছায়ার মত কখনও,, না কি এক নামকরণহীন
স্নেহ তোমার ধারায় আমি আমার সমস্ত সংসার
চিরসবুজ,,, অথচ মন চাইলেই ছুঁতে পারিনি তোমায়
তোমার  ভীষণ রকমের  আকুলতায়  ... 
................সুবর্না প্রিয় আলো 

রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

সুবর্না (২২)

----------------------------
নির্লজ্জ হয়ে তোমার কাছে আসতে চাই
অথচ দেখ এক হাতে জখম ঢেকে হাসিতে
তোমায় শুভেচ্ছা জানাই,, অন্য হাতে লড়াই এর
তরোয়াল,,  মাতাল সময় অচেনা শহরের
ফাঁকা রাস্তায় ধুলোবালি বাঁচতে শেখায়,, পিশে
যাওয়া   অভিমান  মিশে থাকে  সূর্য ডোবা দিনের
ক্লান্তিতে।
গল্পের রাজা রানি কোথায় যেন  হারিয়ে গেছে  তোমার
একলা শহরে, আমি যথার্ত চেস্টা করি  প্রতিটা মুহুর্তে
তোমার কাছে নির্লজ্জ হয়ে ফিরতে,, পারি কতটুকু বল ! ,
তাই তোমার সাথে মনের ঘরে এখন বাস আমার,,,
তাই বাসি রুটি আধখানাতে তোমার আমার দৈনন্দিন,,
তাই এই পৃথিবীর অন্য সবাই যখন সুখ মাখে শীতের
ঘনত্বে, তখন তুমি আমি আসুখ রঙের ছেঁড়া চাদরে
আলাদা আলাদা গ্রহে কাঁপতে থাকি,  
শুয়ে থাকা রাত হাসে,,   আর অদৃশ্য হাতের কলমের
নিবে   নিদেন সময়ের আজুহাত,, বাকি কথা বলা আর শেষ
হয়ে ওঠে না। সকাল থেকে রাত অবধি তোমাতে আমাতে
পোশাকি আলাপে     দিন কাটিয়ে ঘরে ফিরি....
বাড়ি ফেরা হয় না তবুও,,
আমি তখনও চেস্টা করি     যদিবা কোনো এক দিন
সময়ের আলোড়নে নির্লজ্জ হয়ে তোমার দরজায় দাড়াতে পারি,,
কোনো এক দিন........।
...... সুবর্না প্রিয় ইচ্ছা    
       

সুবর্না (২১)

----------------------------

পড়ন্ত বিকেলের রোদ মেখে বইমেলায় খুঁজছি
পত্রিকা, বই  ,  পত্র বন্ধু,.....দূরের কাছের,,  আজ নিয়মের দলছুট
একছুট্টে আমি ভোকাট্টা তোমার ভালোবাসা থেকে,
আজ কেবল ছুঁয়ে  যাওয়া সুরঞ্জনা,  নীরা, ইন্দিরা,  বনলতা,
.....আরো অনেকের  প্রেমে অপ্রেমের আগুনিত কল্পনার হাতছানি,
কখোনো আমি  কবি,  তাই শহরের বই মেলায় প্রেমের উষ্ণতা
বিনিময় করতেও ভালোই লাগে,, ভালোলাগে  ছোটোদের গল্প আর
ছবি ছুঁয়ে ফেলে আসা ছেলেবেলাকে লুকোচুরির খেলায় ছুঁয়ে  আসতে,,
আজ চেনা হাতে হাত রেখে চলা, কিছু কাছে কিছু দূরে
ভাবনার দোলা চলে তোমায় মনে পড়ছে সুবর্না,
শেষ কবছর তোমার সাথে বই মেলার স্টলে নতুন বইয়ের
গন্ধের এক অদ্ভুত রাসায়নিক নস্টালজিক অনুভুতি,, সাথে  এলো মেলো
হাজারো   মানুষের ভিড়ের পায়ে পায়ে দু পা তুমি আমি
নিয়ম  ছাড়িয়ে একসাথে চলে ফেলা,,
কিছুক্ষণ বেহিসেবি পরিচয়কে  কেমন প্রথম  দ্বিতীয় তৃতীয়... সমস্ত
বন্ধনী আগলে রাখে,
সন্ধ্যের আলো নেভার সাথে গ্রহান্তরে হারিয়ে  গেছি তুমি আমি,
এসব ভাবনা যখন ফরতি শীতের আমেজে ঘোরাচ্ছন্ন,  নিজেদের
অজান্তেই জুড়ে গেছি তুমি আমি  ব্রম্ভান্ডের   মালার সুতোয়...
তুমি হাসছ এই ভেবে যে এই কবিতা বুঝি কবির পথভোলা কোনো
পথিকের মত, কুল হারানো খেই হারানো কোনো দিশেহারা, ,
হ্যাঁ সুবর্না আমার তোমার কাছে সব সময় কেমন হারিয়ে যেতে ভালোলাগে
এলোমেলো হলে তুমি যেন খুব আত্মিক হয়ে ওঠো,
আর আমার এই অগোছালো এলোমেলো আমিটাকে
তোমার স্পর্শ খুব যত্ন দিয়ে মুড়তে থাকে,,  একাকার হয়ে
থাকি তোমাতে....... এসব ভাবনা ভেতোরে ভেতোরে যতটা আত্মিক
বাইরে ততটই অনিয়ম আর পাগলামো,,  তবু মাঝে
মাঝে পথ ভোলা হয়ে এভাবে স্বভাবে থাকি, 
তোমাতে একাত্ম হয়ে।।।
.......সুবর্না প্রিয় মন,

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯

সুবর্না(২০)

----------------------------
নিকশী কাঁথার একটা নকশা নাই বা থাকলো,
একটু ওপরে মেঘের দেশে পাখি হলেই জীবনের
কোথাও কোনো শূন্যস্থান থাকে না,  সুবর্না   একথা
তোমার মত আর কাউকে বলতে শুনিনি,, 
বাদামী বিকেল পাহাড়ের ঢাল বেয়ে এলোকেশে
যখন, ঠিকতোমার মত  দাগ কাটে আমার অন্ধকার
ঘরের সবকটা  জানালায়,,,
সংকেত জড়ো করা গুম ঘরে যা কিছু রয়ে যায়   তারা
সব মৃত সে কথাও তুমি আমায় বলেছ বহুবার,,,
তবু ভালবাসতে পারিনি কখনো তেমন ভাবে....
আসলে ভালোবাসতে চাইনি,, সময়কে নিংড়ে
নিজের ইন্ধন জুগিয়ে এগিয়ে গেছি নিত্যনতুন
শব্দমালার উদ্দেশ্যে।
প্রথাহীন হয়ে  অজুত ঋণ ফেলে এসেছি প্রতিটা
পথের বাঁকে।
এখন নকশী কাঁথার  সামান্য শূন্যস্থান   আমায়
এফোঁড় ওফোঁড়    করে, ,,
তুমি বয়ে যেতে  বল সময়ের খরস্রোতে ----
মৃত পলিমাটি দুর্গন্ধময় পিছু  টান বার বার আমার
সমস্ত অপাংতেয় জীবন ঘোরাচ্ছন্ন,
সুবর্না আমি খুব ক্লান্ত এখন তবু তোমার কাছে
আমি নিরন্তর আছড়ে পড়তে পারি, যেমনটা
ঠিক এই মুহুর্তে আমার সমস্ত দুঃখ দের তোমার
আঁচলের খুঁটে গচ্ছিত রাখলাম     .......
............  সুবর্না প্রিয় ছই
           

অচেনাজীবন

---------------------------- 
হাঁটু মুড়ে জীবন খুঁজছি আজ কাল
অচেনা রাস্তার ধুলাবালি ঘেটে,
শহরের বুক চিরে নিরন্তর  অগুনতি
খবর, আপ ডাউন লোকাল ট্রেনে ঠাসা রোজনামচার
কচকচানি,  
ডালে ভাতে আদিখ্যেতার বিলাসী দুঃখরা
কেমন আমায় ছেড়ে চলে গেছে, অথচ  হৃদয়ে
তার ছাপ নেই কোথাও.... প্রিয় জিনিস হারাবার
দুঃখ আজবকাল হয় না,  নির্ভরশীল শন্দটর ওজন
আস্তে আস্তে হালকা হয়ে গেছে বোধোদয়ের কাছে,,,
ভেবে দেখলাম  .......    
রবিঠাকুরের গান বেশিক্ষণ ভালো লাগে না এখন,
দানবিক মহামানব হলেই হয়তো সব অনুভুতি রস
ছিবড়ে  করে জীবন থেকে ছুঁড়ে ফেলা সহজ হয়,,
নিজের কাছে নিজের জন্য এক মুহুর্ত ছুটি চাওয়া
নিষেধ, ,,  তথাস্তু জীবন তুমি এসো নব নব রুপে,
আমি এভাবে পৃথিবীর অচেনা পথে তোমায় খুঁজতে খুঁজতে
ছুঁতে চাই শেষ মাইলস্টোন  ।।। 
  
         
 
   

সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯

সবর্না(১৯)

----------------------------
খুঁটে বাঁধা চাবির গোছায় ভাবনারা
ঝুলতে থাকে, বুকের ভেতরে ফোঁপাতে
থাকা কান্নারা টিপ সই চিহ্ন এঁকে যায়,
সুবর্না এসব কথায় তোমার ভেজা মন
কেঁপে ওঠে , যুগের পর  যুগ যাপনচিত্রের
গায়ে জ্বর যেন উত্তরাধিকারের প্রতিশ্রুতি তোমার ওপর ।
তোমার উপকুল জুড়ে যন্ত্রনা বিছিয়ে
এ যেন   সময়ের চিরন্তন অসুখ , ,
তবু যতবার দেখি নতুন করে অবাক হতেই হয়,
নিরলস তোমার গতি....  সুবর্না ভাবতে ভাল লাগে
আমি এই এক জীবনে তোমায় পেয়েছি
এক আবিস্কারের মত,,
সম্পুর্নতা তোমাতেই....  এতটুকু জানা আমার আমিকে
সমৃদ্ধ করেছে,,,
তোমার আঁচলে যেন পৃথিবী মুখ লুকিয়েছে,
সুবর্না তোমায় কোন একটা বন্ধনে বেঁধে
আমি তোমার পুর্নাঙ্গ পাই না,, তাই তুমি  কখনো
আমার প্রিয় নারী, কখনো প্রিয় নদী,  কখনো প্রিয়
দুঃখ, কখনো প্রিয় ক্ষত, কখনো প্রিয় প্রেম,
কখনো প্রিয়........     আজ আর এক নামে
তোমায় ডাকতে ইচ্ছা হল.... জল ধারা, 
    ..........  সুবর্না প্রিয় ধারা,