----------------------------
আজ তোমায় বলতেই পারি সে সব কথা,
আজ তোমার কাছে নিজেকে মেলতে পারি উদার হয়ে,
আজ সমস্ত মেঘ তোমার ওপর অবিরাম বৃষ্টি হতে নেই দ্বিধা...
আজ তোমায় বলতেই পারি সে সব কথা যা মনের গোপন
দেরাজে আছে রাখা,,
পাশাপাশি দুটো হাতের রেখা আজ মিশে যেতে পারে
নির্জন সময়ের ঘনত্বে।
মিথ্যে অজুহাতের সমস্ত সামাজিক দায় থাকুক পোষাকি
আপোষে, তোমার মুখোমুখি বসে থাকা আজ হতে পারে
সব উৎসবের উদযাপন,,
আজ বিসন্নতাকে উজার করে দিতে পারি তোমার সব
প্রশ্ন চিহ্নের পায়ের কাছে,, ,
এই অনাহুত বর্ষার সমস্ত রিমঝিম তোমার
উপন্যাসিক ভূমিকা হতে আরে আজ,
আজ চোখে চোখ রেখে বলা যায় দু এক কথা,
বিভ্রান্ত হাওয়ায় এলোমেলো সবুজ সংসার -----
তবু আজ তোমায় বলা যায় সে সব কথা -----,
আজ তোমায় বলবো সে সব কথা যা কিছু
এযাবৎ কখনো মন থেকে দু ঠোঁট ছোয়নি আমার
আমিকে.....।।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
সু বর্না (২৪)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন