----------------------------
খুঁটে বাঁধা চাবির গোছায় ভাবনারা
ঝুলতে থাকে, বুকের ভেতরে ফোঁপাতে
থাকা কান্নারা টিপ সই চিহ্ন এঁকে যায়,
সুবর্না এসব কথায় তোমার ভেজা মন
কেঁপে ওঠে , যুগের পর যুগ যাপনচিত্রের
গায়ে জ্বর যেন উত্তরাধিকারের প্রতিশ্রুতি তোমার ওপর ।
তোমার উপকুল জুড়ে যন্ত্রনা বিছিয়ে
এ যেন সময়ের চিরন্তন অসুখ , ,
তবু যতবার দেখি নতুন করে অবাক হতেই হয়,
নিরলস তোমার গতি.... সুবর্না ভাবতে ভাল লাগে
আমি এই এক জীবনে তোমায় পেয়েছি
এক আবিস্কারের মত,,
সম্পুর্নতা তোমাতেই.... এতটুকু জানা আমার আমিকে
সমৃদ্ধ করেছে,,,
তোমার আঁচলে যেন পৃথিবী মুখ লুকিয়েছে,
সুবর্না তোমায় কোন একটা বন্ধনে বেঁধে
আমি তোমার পুর্নাঙ্গ পাই না,, তাই তুমি কখনো
আমার প্রিয় নারী, কখনো প্রিয় নদী, কখনো প্রিয়
দুঃখ, কখনো প্রিয় ক্ষত, কখনো প্রিয় প্রেম,
কখনো প্রিয়........ আজ আর এক নামে
তোমায় ডাকতে ইচ্ছা হল.... জল ধারা,
.......... সুবর্না প্রিয় ধারা,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯
সবর্না(১৯)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন