রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

সুবর্না (২১)

----------------------------

পড়ন্ত বিকেলের রোদ মেখে বইমেলায় খুঁজছি
পত্রিকা, বই  ,  পত্র বন্ধু,.....দূরের কাছের,,  আজ নিয়মের দলছুট
একছুট্টে আমি ভোকাট্টা তোমার ভালোবাসা থেকে,
আজ কেবল ছুঁয়ে  যাওয়া সুরঞ্জনা,  নীরা, ইন্দিরা,  বনলতা,
.....আরো অনেকের  প্রেমে অপ্রেমের আগুনিত কল্পনার হাতছানি,
কখোনো আমি  কবি,  তাই শহরের বই মেলায় প্রেমের উষ্ণতা
বিনিময় করতেও ভালোই লাগে,, ভালোলাগে  ছোটোদের গল্প আর
ছবি ছুঁয়ে ফেলে আসা ছেলেবেলাকে লুকোচুরির খেলায় ছুঁয়ে  আসতে,,
আজ চেনা হাতে হাত রেখে চলা, কিছু কাছে কিছু দূরে
ভাবনার দোলা চলে তোমায় মনে পড়ছে সুবর্না,
শেষ কবছর তোমার সাথে বই মেলার স্টলে নতুন বইয়ের
গন্ধের এক অদ্ভুত রাসায়নিক নস্টালজিক অনুভুতি,, সাথে  এলো মেলো
হাজারো   মানুষের ভিড়ের পায়ে পায়ে দু পা তুমি আমি
নিয়ম  ছাড়িয়ে একসাথে চলে ফেলা,,
কিছুক্ষণ বেহিসেবি পরিচয়কে  কেমন প্রথম  দ্বিতীয় তৃতীয়... সমস্ত
বন্ধনী আগলে রাখে,
সন্ধ্যের আলো নেভার সাথে গ্রহান্তরে হারিয়ে  গেছি তুমি আমি,
এসব ভাবনা যখন ফরতি শীতের আমেজে ঘোরাচ্ছন্ন,  নিজেদের
অজান্তেই জুড়ে গেছি তুমি আমি  ব্রম্ভান্ডের   মালার সুতোয়...
তুমি হাসছ এই ভেবে যে এই কবিতা বুঝি কবির পথভোলা কোনো
পথিকের মত, কুল হারানো খেই হারানো কোনো দিশেহারা, ,
হ্যাঁ সুবর্না আমার তোমার কাছে সব সময় কেমন হারিয়ে যেতে ভালোলাগে
এলোমেলো হলে তুমি যেন খুব আত্মিক হয়ে ওঠো,
আর আমার এই অগোছালো এলোমেলো আমিটাকে
তোমার স্পর্শ খুব যত্ন দিয়ে মুড়তে থাকে,,  একাকার হয়ে
থাকি তোমাতে....... এসব ভাবনা ভেতোরে ভেতোরে যতটা আত্মিক
বাইরে ততটই অনিয়ম আর পাগলামো,,  তবু মাঝে
মাঝে পথ ভোলা হয়ে এভাবে স্বভাবে থাকি, 
তোমাতে একাত্ম হয়ে।।।
.......সুবর্না প্রিয় মন,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন