বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯

সুবর্না(২০)

----------------------------
নিকশী কাঁথার একটা নকশা নাই বা থাকলো,
একটু ওপরে মেঘের দেশে পাখি হলেই জীবনের
কোথাও কোনো শূন্যস্থান থাকে না,  সুবর্না   একথা
তোমার মত আর কাউকে বলতে শুনিনি,, 
বাদামী বিকেল পাহাড়ের ঢাল বেয়ে এলোকেশে
যখন, ঠিকতোমার মত  দাগ কাটে আমার অন্ধকার
ঘরের সবকটা  জানালায়,,,
সংকেত জড়ো করা গুম ঘরে যা কিছু রয়ে যায়   তারা
সব মৃত সে কথাও তুমি আমায় বলেছ বহুবার,,,
তবু ভালবাসতে পারিনি কখনো তেমন ভাবে....
আসলে ভালোবাসতে চাইনি,, সময়কে নিংড়ে
নিজের ইন্ধন জুগিয়ে এগিয়ে গেছি নিত্যনতুন
শব্দমালার উদ্দেশ্যে।
প্রথাহীন হয়ে  অজুত ঋণ ফেলে এসেছি প্রতিটা
পথের বাঁকে।
এখন নকশী কাঁথার  সামান্য শূন্যস্থান   আমায়
এফোঁড় ওফোঁড়    করে, ,,
তুমি বয়ে যেতে  বল সময়ের খরস্রোতে ----
মৃত পলিমাটি দুর্গন্ধময় পিছু  টান বার বার আমার
সমস্ত অপাংতেয় জীবন ঘোরাচ্ছন্ন,
সুবর্না আমি খুব ক্লান্ত এখন তবু তোমার কাছে
আমি নিরন্তর আছড়ে পড়তে পারি, যেমনটা
ঠিক এই মুহুর্তে আমার সমস্ত দুঃখ দের তোমার
আঁচলের খুঁটে গচ্ছিত রাখলাম     .......
............  সুবর্না প্রিয় ছই
           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন