----------------------------
নির্লজ্জ হয়ে তোমার কাছে আসতে চাই
অথচ দেখ এক হাতে জখম ঢেকে হাসিতে
তোমায় শুভেচ্ছা জানাই,, অন্য হাতে লড়াই এর
তরোয়াল,, মাতাল সময় অচেনা শহরের
ফাঁকা রাস্তায় ধুলোবালি বাঁচতে শেখায়,, পিশে
যাওয়া অভিমান মিশে থাকে সূর্য ডোবা দিনের
ক্লান্তিতে।
গল্পের রাজা রানি কোথায় যেন হারিয়ে গেছে তোমার
একলা শহরে, আমি যথার্ত চেস্টা করি প্রতিটা মুহুর্তে
তোমার কাছে নির্লজ্জ হয়ে ফিরতে,, পারি কতটুকু বল ! ,
তাই তোমার সাথে মনের ঘরে এখন বাস আমার,,,
তাই বাসি রুটি আধখানাতে তোমার আমার দৈনন্দিন,,
তাই এই পৃথিবীর অন্য সবাই যখন সুখ মাখে শীতের
ঘনত্বে, তখন তুমি আমি আসুখ রঙের ছেঁড়া চাদরে
আলাদা আলাদা গ্রহে কাঁপতে থাকি,
শুয়ে থাকা রাত হাসে,, আর অদৃশ্য হাতের কলমের
নিবে নিদেন সময়ের আজুহাত,, বাকি কথা বলা আর শেষ
হয়ে ওঠে না। সকাল থেকে রাত অবধি তোমাতে আমাতে
পোশাকি আলাপে দিন কাটিয়ে ঘরে ফিরি....
বাড়ি ফেরা হয় না তবুও,,
আমি তখনও চেস্টা করি যদিবা কোনো এক দিন
সময়ের আলোড়নে নির্লজ্জ হয়ে তোমার দরজায় দাড়াতে পারি,,
কোনো এক দিন........।
...... সুবর্না প্রিয় ইচ্ছা
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯
সুবর্না (২২)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন