বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯

অচেনাজীবন

---------------------------- 
হাঁটু মুড়ে জীবন খুঁজছি আজ কাল
অচেনা রাস্তার ধুলাবালি ঘেটে,
শহরের বুক চিরে নিরন্তর  অগুনতি
খবর, আপ ডাউন লোকাল ট্রেনে ঠাসা রোজনামচার
কচকচানি,  
ডালে ভাতে আদিখ্যেতার বিলাসী দুঃখরা
কেমন আমায় ছেড়ে চলে গেছে, অথচ  হৃদয়ে
তার ছাপ নেই কোথাও.... প্রিয় জিনিস হারাবার
দুঃখ আজবকাল হয় না,  নির্ভরশীল শন্দটর ওজন
আস্তে আস্তে হালকা হয়ে গেছে বোধোদয়ের কাছে,,,
ভেবে দেখলাম  .......    
রবিঠাকুরের গান বেশিক্ষণ ভালো লাগে না এখন,
দানবিক মহামানব হলেই হয়তো সব অনুভুতি রস
ছিবড়ে  করে জীবন থেকে ছুঁড়ে ফেলা সহজ হয়,,
নিজের কাছে নিজের জন্য এক মুহুর্ত ছুটি চাওয়া
নিষেধ, ,,  তথাস্তু জীবন তুমি এসো নব নব রুপে,
আমি এভাবে পৃথিবীর অচেনা পথে তোমায় খুঁজতে খুঁজতে
ছুঁতে চাই শেষ মাইলস্টোন  ।।। 
  
         
 
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন