শনিবার, ৩১ মে, ২০২৫

ফিরল না তুমি



রাত পাখির বুকে রাখা কান্না ভেসে বেড়ায় বাতাসে,
তুমি তখন বৃষ্টি ভেজা মোরশুমি ঘুমের কাছে নতজানু 
হচ্ছো,
প্রচ্ছদে রাখা সেই কবেকার  চিত্রকরের ছবি আজও 
জীবন্ত,
 এত যে বৃষ্টি হলো এযাবৎ রঙ যেন আরো গাঢ় থেকে গাঢ়তর সাক্ষর রেখে যাচ্ছে....,,
তুমি গহীনে হারিয়ে যাচ্ছিলে 
শহরে অন্ধকার জুড়ে শব্দহীন কান্নার বর্ষণ তখন
কেউ জানতেও পারেনি তুমি ফিরবে না বলে স্রোতে রাখলে
নিজের দেহ মন সবটুকু ,
সূর্য ছুঁয়ে গেলো সকাল গঙ্গার স্রোতে তু হারানোর কান্না
আজও ফুঁপিয়ে উঠে .....।

#সই




বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আজকের দিনে

আজকের মিল নেই অতীতের প্রশ্নের কাছে
এখন পারিজাত নিলামে বিকিয়ে গেছে
ক্যানভাসে আঁকা সূতহীন ভালোবাসার ছবি
অসম্ভব বৃষ্টি ধুয়ে দিয়েছে 
দিনের অনেকটা প্রহর কেটে গেছে,
 তুমি থেকে যাওয়ার মুহূর্ত দের থেকে অনেক দীর্ঘ 
না থাকার মুহূর্তরা।
গঙ্গার জলে খড় মাটি কাঠামো সব গলে পচে গেছে
আজকের সাথে সেদিন গুলোর কোনো মিল নেই...
এ দিনের সাথে সেসব দিন চেনা নয়....
#সই(আজকের দিনে)


পরিযায়ী

খুঁজতে পথ পথে নামি 
হারিয়ে গিয়ে পথেই থামি 
সময়ের বালি ঘড়ি বদলায় মরশুম
ঠিকানাটা বদলাই 
   আসলে আমিও তো সেই পরিযায়ী... 🪻
#সই 



সোমবার, ২৬ মে, ২০২৫

ফটো

কারা যেনো বিবাহ অভিযানে 
করছিলো ফটোশুট 
ইতিউতি ছড়িয়ে ছিলো দুরে ছিল সব্বাই 
আমিও আড়াল পেয়ে খানিক মোজার ছলে 
লুকিয়ে ওদের টোপর  খানা নিলাম পরে 
তারপর হাসি মেখে ঝটপট 
  একটাই ফটো করেছি শুট...😆
#সই

মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রো

রোজ কিছু নিয়ম দাও বেঁধে রোজনামচায় 
তবু চৌ রাস্তায় পথ হারানো স্বভাব আমার 
বেচেঁ থাকার সফরে  তোমার তাস সাজানো  গল্প
 শিখছি  এমন ম্যাজিক না হয় একটু কম আর অল্প..
এখন নবীশ ভুলটা বেশি  তুমি নিশ্চিত হাসবে
ঘষতে মাজতে হবই প্রো সন্ধ্যার নামার আগে...💥

#সই (প্রো)





এক উঠোনে বারো ঘর

এলোমেলো হওয়ার মাতন 
মাথার ভেতর যখন তখন
ভাঙছি ঘর ভাঙছি শিকল ,
নিজেই দাঁড়াই অস্ত্র হাতে 
সামনে যেজন আর এক আমি
মরছি আমি মরছি আমি 
ভাঙছি আমি গড়ছি আমি 
রোজ এরকম কতশত 
আমার ভেতর অন্য আমি 
বারুদ বাঁধি  যুদ্ধ লড়ে 
কাঁধের ওপর নিজের শব 
এক উঠোনে বারো ঘর...💚

#সই(এক উঠোনে বারো ঘর)




সোমবার, ১৯ মে, ২০২৫

কদর

কদর বুঝতে হারানো দরকার
 থাকলে পরে দরকচা দর 
অভাব বোঝে যত্ম কেমন
অন্ধকারের আলো যেমন,
তবুও স্বভাব ঠকে যাওয়া 
হোঁচট খেয়ে আবার হাঁটা 
ঘর যেদিন একলা ফাঁকা
স্পর্শ খুঁজবে স্মৃতিতে রাখা...💕

#সই(কদর)





শনিবার, ১৭ মে, ২০২৫

সময়

স্বপ্ন দেখতে খরচা  যে নেই এই কথাটা মানি
তবুও এখন শিখে নিচ্ছি একটু কিপটেমি 
দড়ির ওপর হাঁটা জীবন সাবধানে পা ফেলি 
ভুলের ঘরে অনেক ফসিল জমেছে  কিস্তি মেনে
সময় পেলেই ওদের নিয়ে মুখোমুখী বসি
বালি ঘড়ির সময়  খাতায় হিসেব যাচ্ছে বিয়োগে...🤍

#সই (সময়)

অজুহাত

অজুহাত রেখে আড়াল করি তুমি ছুঁয়ে থাকা অভ্যাস গুলো
কখনো রোদ-চশমায় অজুহাত  রাখি 
কখনো শেষ ট্রেনে ফিরতে হবে তাড়াহুড়োয় টিকিট কাটি,
নদীর স্রোতের মিশতে থাকা উজান হওয়ার দিব্যি 
ফুরিয়ে গিয়েও থেকে  যাওয়াটা  তুমি আসলেই পারদর্শী ...🍁

#সই




বুধবার, ১৪ মে, ২০২৫

হেরে যাওয়ার পরে

   শিরদাঁড়ায়  ভরসা রেখে, আকাশ থাকুক বুকে
কাজ ফুরোনো সন্ধ্যে এলে  তারাদের কাহিনী দেবো জুড়ে
  মূল্য  নাহয় নাই বা পেলো  গল্পেরা কখনো কখনো
ভরসা থাকুক জড়িয়ে ভীষণ ,রোজ কিছু গল্পে হেরে যাই যখনও...❣️

#সই (হেরে যাওয়ার পরে)

রবিবার, ১১ মে, ২০২৫

সফর

সফর মানেই অপেক্ষা 
খিদের যেমন ভাতের দিকে তাকিয়ে থাকা
সবার কাছে হয়তো সফর  আলাদাই হয়
ভাতের থালায় বসতে পারলেই হয়তো বা যুদ্ধ জয়...
জীবন মানেই খুড়োর কলে 
আটকে রাখা খাবারটাতে পৌঁছে যাওয়া ,
আসলে তো দৌড়ে গিয়ে অপেক্ষাকেই ছুঁয়ে দেওয়া ...🪻

#সই




শুক্রবার, ৯ মে, ২০২৫

প্রণাম

তোমার ভেতর নিজেকে রাখি
তোমাকে লুকিয়ে রাখি নিজের ভেতর
কাছে রাখতে পারি না 
তাই কাছে কাছে থাকি ...🙏


#সই(কবি প্রণাম)

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

খুড়োর কল

হিসেবে বাইরে কিছু রাত থেকে যায়
চোখের কিনারায়
সকাল গুলো ঝিম ধরানো 
ছুটছি তবুও রুজি রোজগারের 
ইশারায় ....
খুড়োর কলে স্বপ্ন বাঁধা ভাবছি পৌঁছে যাবো 
বছর কাল মাস পেরোলো হয়তো এবার পাবো....🍁

#সই(খুড়োর কল)




মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বন্ধুঃ চল

মুঠোফোন হয়েছিল হারানোর পর যোগাযোগ সূত্র
দেখা করে জমিয়ে নিলাম আরো আরো মুহূর্ত 
চলে গেছে ছেলেবেলা চলে গেছে বসন্ত প্রহররা
আমরা আজো বেচেঁ আছি এক্কাদোক্কা আর আলুকাবলীর মহড়ায়,...💕
#সই (বন্ধু চল)


রুপকথা

চিরকুট থাক  ফাঁকফোকরে
চিলেকোঠার গোপন দেরাজে 
রোজ কিছুটা গল্প রেখো এককে বারে
নিজের করে ,
প্রকাশ পেলেই সর্বজনীন 
থাক না কিছু  নিজের মত খুব  গোপন খুব গহীন
বুকের ঘরে রূপকথারা  আসুক নাহয় অন্তহীন...💚

#সই(রুপকথা)






সত্যি


টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে 
যাপনের  মাঝে বেচেঁ থাকা টিকে
আগলে রাখা ঘরবাড়ি যত 
আগলে রাখা তুমি আমির ভিড়
হারানোটাই সত্যি জেনেও 
 আগলে রাখি আমার বলে
 সক্বলেই যে যার মত...🍁

#সই



রবিবার, ৪ মে, ২০২৫

অতীত


দেওয়াল জানে সত্যি টুকু ভীষণ রকম 
ফিসফিসিয়ে চলছে সেই কথপোকথন 
   দিন দুপুরে  ভালই লাগে করতে সময় নষ্ট
তোমার কাছে এসে বসি  অতীত জানতে  স্পষ্ট....❣️

#সই

শনিবার, ৩ মে, ২০২৫

কারণ

অপেক্ষা মাপে কফির কাপ 
কাঁচ জানালায় দৃষ্টি থাক
অতীত রাতে সিলিং জুড়ে
ভীষণ ছিলে রঙ পেন্সিলে,
অসুখবিসুখ যখন তখন ...
থাকুক সাথে জড়িয়ে থাকার 
নিদেনপক্ষে একটা কারণ....🍁

#সই( কারণ)





হাঁটতে থাকা

তোমার দিকে হাঁটতে থাকা এক ধরনের নেশা
পুড়ছি জেনেও পড়ছি তোমায়  সিলেবাসের ভেতর
ভুলের ঘরে খেলছি দারুন আগুন নিয়ে খেলা
মুলতুবি থাক   এখন তবে  বৃষ্টির সাথে মেলামেশা,,
ছাই এর কোনো নেই ঠিকানা 
হওয়ার রাখে দিক নিশানা
ভাসিয়ে দেওয়া নদীর স্রোতে
শেষের পরেও আবার শুরু 
হওয়ায় রাখা পুরোনো নেশা
পথের শেষে  হবেই দেখা....🔥
#সই






গল্প

সত্যি নাহোক গল্প গুলো হচ্ছে দামি
হাতের রেখায় স্পষ্ট লেখা হাত বদলের 
নিপূণ রকম কারবারি ,
দাবি  রাখি  ফাটলে গুজের 
হাত বদলের নিয়ম গুলো নেবো খুঁজে,
নাটক  যখন চলছে দারুন
দর্শক হই মুখটি বুজে..💕
#সই






ভেজা

দৃশ্য গুলো আবছা হচ্ছে 
লুকিয়ে রাখছে অভাব যত 
বর্ষা জানে বাহানা যত 
কান্না ঢাকা মেঘ সরাতে ,
ভিজতে ভিজতে খুঁজছি মানুষ ,
ছাতার তলায় হাঁটতে যাঁরা 
পাচ্ছি যাকে তার কাছেতেও 
একই রকম কান্না রাখা....🌧️

#সই(ভেজা)

শুক্রবার, ২ মে, ২০২৫

তোমার হাসি

হাসলে তুমি 
হেরে যাই জিতে যাওয়া
রাজ্যপাট,,
হাসলে তুমি 
 গাছ নগরের অন্ধকারেও
চুঁইয়ে পড়ে দিনের আলো
শীত রাতে ওই হাসি টুকু
 মিষ্টি আগুন  স্পর্শ ওমে 
হাসলে তুমি নিয়ম মানার সব নিয়মই 
এক্কেবারে নিয়ম খেলাপ..🌄

#সই(তোমার হাসি)




ঋণী

ঋণের খাতায় বাড়ছে হিসেব 
 উঠোন  জুড়ে  যখন তুমি,
অভ্যেস কে ভয় পেয়ে তাই 
স্বভাব  জুড়ে একটু দূরেই থাকছি আমি  ,,
ভয় পাওয়া এক মানুষ বলেই
গোপন  ঘরে লড়াই হলেই 
জিতবে হয়তো আবার তুমি 
সাক্ষী গুলো স্মৃতির পাতায় 
তোমার প্রেমকেই মানবে দামি ,
আমি কেবল ঋণ বাড়ানোর 
হিসেব নিয়ে হবই নাহয় আজীবন ঋণী...💕

#সই(ঋণী)






বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

পাওয়া

রাস্তা থাকুক সাক্ষী 
পুড়তে পারি, ভিজতে পারি
একসাথে সবুজ থেকে  শুকিয়ে ঝরাও,
ভালোর সাথে  থাকুক মন্দ 
আলোর  সাথে কালোর দ্বন্দ্ব 
আসলে তো সবটা চাওয়া
সুতোর সাথে গেঁথে নিলেই 
 একটা দারুন মালা কিন্তু হবেই পাওয়া...💕

#সই ( পাওয়া)



বায়স্কোপ


নরম বরফ হাতে নিয়ে ভেজা মেঘের সাথে
আয় না আর একবার ছেলেবেলার বায়স্কোপে
চোখ রাখা শিখি।
বয়স বাড়ুক নামতা মেনে
গাছের সবুজ যেমন জানে
আকাশ ছোঁয়ার ইচ্ছে গুলোও  ডানা মেলে
শূন্যের  ঘরে সংখ্যা গুলো  সারি সারি সাজিয়ে দিলে....🤍

#সই (বায়স্কোপ