এখন পারিজাত নিলামে বিকিয়ে গেছে
ক্যানভাসে আঁকা সূতহীন ভালোবাসার ছবি
অসম্ভব বৃষ্টি ধুয়ে দিয়েছে
দিনের অনেকটা প্রহর কেটে গেছে,
তুমি থেকে যাওয়ার মুহূর্ত দের থেকে অনেক দীর্ঘ
না থাকার মুহূর্তরা।
গঙ্গার জলে খড় মাটি কাঠামো সব গলে পচে গেছে
আজকের সাথে সেদিন গুলোর কোনো মিল নেই...
এ দিনের সাথে সেসব দিন চেনা নয়....
#সই(আজকের দিনে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন