সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

তুমি

আমার মধ্যবৃত্ত দিন যাপন 
অসম্ভব ভিড়ের মাঝে চিৎকারে
ক্লান্ত যখন তোমার বুকেই মাথা রাখি
কাজের মাঝে হঠাৎ করেই তোমায় জড়িয়ে
নিই,
দিনান্তের সমস্ত ব্যয়ে যখন বৃথা কিংবা সার্থক 
একটু ভিড়ের আড়ালে তোমায় জড়িয়ে বলি
আমার শুরু কোথায় জানি না তবে তোমাতে
মিশে যাওয়া টুকু আমার শেষ
আশ্রয় শব্দটা তোমার বুকে মাথা রেখে
আর কোথাও কিচ্ছু চাওয়ার থাকে না কোত্থাও
যাওয়ার থাকে না ....
আমার মধ্যবৃত্ত যাপন জুড়ে একনিষ্ঠ  স্রেফ তুমি....♥️
#সই (তুমি)

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বুকের ভেতর

বুকের ভেতর ভাঙছ পাহাড়
ঘরের ভেতর তাস সাজানো 
ভিড়ের ভেতর একলা মন
বাইরে তবু সব গোছানো

ঘুম ছাড়া চোখ অপেক্ষাতে
কোন দেশে রাত হচ্ছে ফিকে
নিকোটিনে পুড়ছে ঠোঁট 
অ-সুখ গুলো বাঁধছে জোট 

হারিয়ে যাবার ভয় এখন আর
তেমন করে কাপায় না মন
রোজ কিছুটা সময় কাটে
 সাজানো উৎসব আর বিঞ্জাপন ...🍁

#সই(বুকের ভেতর)


সিচুয়েশনশিপ

ভালবাসা বলে কিছু হয় মানুষ বাঁচে 
সিচুয়েশনশিপ এর সাথে 
আজ তোমায় আমার প্রয়োজনে তাই
তুমি আমার প্রিয়জন আগামীকাল
মোরশুমি বদলে অন্য কোনো মুখ মন শরীর
প্রয়োজনে সামিল ...
সবটাই সাজানো তাসের ঘর কখনো তুমি ভেঙে ফেলো 
আমি গড়ে নিই ,
কখনো আমি ভেঙে ফেলি তুমি গড়ে নাও।
সাথে থাকা কথার কথা 
বি
ভাড়া বাড়ির মত রোজ ভালবাসা বদলে যায় 
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া  বলে কিছু
হয় না , প্রতিটা মানুষ নিজের মত স্বপ্ন কেনে 
নিজেকে ইচ্ছে মত বেচে ফেলে ,
ভালবাসা একটা স্রেফ শব্দ মাত্র 
ভালবাসা মানে সিচুয়েশনশিপ ....♥️

#সই (সিচুয়েশনশিপ)

কথা

কথা বল সময় কমছে 
কথা বল আবছা হোস না
কথা বল কাছে থাক সময় ফুরোচ্ছে
কথা বল আফশোষ কিনে লাভ নেই
কথা বল সময়ের হয়ে সময় কম ....

ঘড়ি ২

হাতের মুঠোয় সময় ঘড়ি 
বছর কুড়ি মিথ্যে
ভাড়া করা বাঁচতে শেখা 
মেনে নেওয়াই সত্যি
ভাবের ঘরে দু এক বেলা
শেষের ট্রেনে বাড়ি ফেরা
হয়তো তুমি হয়তো আমি
দরাদরিতে সময় কিনি
ঘড়ি জানে জিতছে কে
খেলার ছলে দিচ্ছ কথা
তোমার আমার আকাশবাড়ি 
ভাঙার পরে নেবো গড়ে
ভাড়া ফুরোলে ছাড়তে হবে
ট্রেনের সফর ঘর বাড়ি
হাতের মুঠোয় সময় ঘড়ি
বছর পেরোয় সময় ফুরোয়
মুখের ওপর আঁকিবুঁকি 
সময় বলছে জিতছে সে ....⏳
#সই (ঘড়ি)





বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সই১৮৭



মুখের রং গেছে ধুয়ে
একটা মন একলা ভিজছে
খুঁজছে আগুন 
স্পর্শের আগুন ছুঁয়ে দিক
পুড়ে যাক সমস্ত সঞ্চয়
আরো একবার নিঃস্ব হতে
সমস্ত আভরণ , আবরণ,
রং ধুয়ে  একলা ভিজছে
একটা মন ....💜
#সই (১৮৭)



মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভিজে যাও

মিষ্টি জলে ডুব দিয়েছো 
শরীর গেছে ভিজে
স্টেশন সাক্ষী এই কিছুক্ষণ 
আমরা মুখোমুখি
পদ্ম পাতায়
এখন হৃদয় 
ভাবছো করবে কি
ডুব দিয়েছো মিষ্টি জলে
শরীর  তো ভিজবেই 
আয় বৃষ্টি ভিজিয়ে
দে মনের ভেতর মন
ইচ্ছে বাড়ির স্বপ্ন গুলো 
থাকুক কিছুক্ষণ.....♥️

#সই(ভিজে যাও)



রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আয় মন(২)

শুধু কথা বলা হয়নি বলে 
দুটো রাস্তা আলাদা 
একসাথে হেঁটে ফেলা
দুটো মানুষ অচেনা 
শুধু কথা বলার দূরত্বে 
ভালবাসা গেছে ছিঁড়ে
অথচ কথার পিঠে
কথা না ফুরোনো
দিন রাতের খবর
ছিলো না একদিন
রোজ লুকিয়ে দেখা
টুকু থেমে না গেলেও
কথা বলা হয় নি বলেই
 স্বচ্ছ কাঁচের মত নেই
তুমি আমি ...
কথা বলা যেত 
থেকে যাওয়া যেত 
আমাদের গল্পে একটা না
হওয়া আমাদের সংসার
 ভেঙে চুরমার  অচেনা টুকরে
শুধু কথা বলা হয়নি বলে
সব সেতু গেছে মুছে ....
#সই(আয় মন ২)

আয় মন

দুপুর জুড়ে মিষ্টি স্বাদ
আয় মন ভালো থাকি
না জড়ানো দিন গুলোর আদর
পুষিয়ে থাক
কে জানে কখন আবার 
দুর্ভিক্ষের বেলা এসে পরে 
 অদ্ভূত ছটপটানি এই তোর আমার
অভ্যেস নয় যাবার ,
অভ্যেসে থেকে যাই 
আয় মন ভালো থাকি
কে জানে কখন বেনো জল
ঢুকে যায় আমাদের মাঝে
জড়িয়ে নিই তুই আমাকে
আমি তোকে খরস্রোতা বেগে,
অদ্ভুত জ্যোত্স্না মাখা স্নান
রবি ঠাকুরের গানের কলি
গাইতে থাকা তুই আমি ,
আয় মন ভালো থাকি 
কে জানে কখন শীত জ্বরে
শরীর আগুন হয় 
পুড়ে যায় আশ্রয়...,,
আয় মন ভালো থাকি....
দুজন দুজনের ভেতর নিজেকে রাখি 
আয় মন ....♥️
#সই (আয় মন)

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সই ১৮৬

তোমার বাঁধনে নিজেকে বেঁধে আমি মুক্তি খুঁজি 
পারবে এমন অপরাধে নিজেকে সামিল করতে ?
আকাশ মুখী হয়ে গাছের মত সহস্র বছর তোমাকেই ভালোবেসেছি 
তোমাকে আকাশ নাম দিলাম মান্যবর 
আমি অমোঘ সুখে তোমার অনন্তে 
বেড়ে উঠতে চাই 
প্রথম আলোয় তুমি থেকে যেও অন্ধকারে বিলিনের আগে তুমি স্পর্শে  রেখো আমার আগুন উড়ান কিংবা মাটির বুকে দাফনে
শুধু থেকে যেও....♥️

#সই (১৮৬)

ঘড়ি

শরীর থেকে সময় ফুরিয়ে যাচ্ছে 
খরস্রোতা ঘড়ির টিকটিক শব্দ 
আগের মত থমকে দাঁড়ায় না মূহুর্ত 
কখন যেন ঘুমের আগে রাত ফুরায় 
পাখিদের ঘরে ফেরা হয় না ,
ভোরের আগেই সকাল ফুরায় 
..... ফুটো হয়ে যাওয়া মাটির কলসী 
জলের সাথে জীবনের বর্ননা দিতে দিতে
ভেঙে চুরমার করে দেয় অস্তিত্ব ....
সন্ধ্যে নামার পরে তাই তাকিয়ে থাকি
কোন দেশে রাত হচ্ছে ফিকে .....🔥
#সই (ঘড়ি)

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মুখোমুখী

সামনে এসো হও মুখোমুখী 
নিরাপদের পাটাতন খুলে দাও 
বেনো জল ঢুকে যাক
সাজানো নাটকের 
মহড়ায়  না হয় দর্শক  বললো ছি ছি 
তবু তো সে আসল তুমি ,
মুখোশ খুলে দাড়াও
দাড়াও পোশাকের থেকে বেরিয়ে
একে টুকরো মুক্তি খোঁজে  অজস্র দড়ির জালে
নাগপাশ করেছ নিজেকে,
না আছে তোমার নিজস্ব আকাশ  
যেখানে রোদ্দুর বৃষ্টি মাখবে
না আছে তোমার একটা নদী যেখানে
বাউল হবে,
না আছে কয়েক ফুট  নিজস্ব জমি
যেখানে তোমার সমস্ত টুকু নিয়ে দাফন 
করবে ,
একটা জানলা ,একটা  আকাশ একটা নদী
এক টুকরো মাটি ছাড়া মানুষ বাঁচে কি করে
নিজের লাশ বয়ে নিয়ে  বেড়াচ্ছ মাত্র,
বর্ম খুলে সামনে এসো 
সমস্ত বেচেঁ থাকা জুড়ে একবার না হয় প্রমাণ
দাও মানুষ হওয়ার শ্রেষ্ঠত্ব কে .....💜

#সই ( মুখিমুখী)


সমীকরন

সমীকরণ ভেঙে দিয়ে খুঁজছো কি বলবে
সংখ্যার যানজট সিঁড়ি ভাঙা অংকে
মুখোমুখী  হতে ভয় পাও নাকি
আমার আয়না  আমি রোজ অপেক্ষাতে থাকে
শব্দের জব্দ পারো যদি খোলো জট 
আবেগের ঘরেতে নেই কোনো এন্ড্রপ 
পারো যদি খুঁজে দাও ইতিহাস হাতড়ে 
সেই তুমি সেই আমি পুরনো রাস্তায় একসাথে হাঁটছে
গল্পের দল বদল তুমিও দেখেছ তো 
বুঝে দেখো তুমিও কি মুখোশে ঠকে গেছো?
রোজ বিকোয় যে কথা গুলো বাজারি মোড়কে
কিছু কথা ফেলে দিও কিছু কথা ধরবে ,
মিলিয়ে নিও অংকের শেষ ফলে 
অসময়ের বৃষ্টিতে ডুবছে শহর জলে .....🕊️
#সই ( সমীকরন)

ভাংচুর

ভাংচুর হবে ততটাই 
পারবে না জুড়ে নিতে যতটা 
বুকের ভেতর ফাঁকা শুন্যতা 
 মিটার স্কেলে যাবে না মাপা ,
ঠকে যাওয়া হৃদয় এখন
ভীষণ সতর্কতায় 
পাহারায় রাখি যখন তখন...
শিখে যাবো ....হ্যাঁ শিখে
যাবো একদিন 
হঠাৎ করেই
ভালবাসা হবে  একদম হৃদয়হীন 
কারখানা জুড়ে তাই 
চালিয়েছি ভাংচুর কারবারি
নতুন কে গড়ে নেওয়া সেও তো
এক জাদুকরী .....❤️‍🔥

#সই (ভাংচুর)



বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সই ১৮৫

দাবির ভেতর লুকিয়ে রাখা নিজের ঘরের চাবি
মুলাকাতের থাকুক কিছু সাথে থাকার ছবি
আঙুলে আঙুল জড়িয়ে গেলেই ভাবছ প্রেমীক শহর?
সব ছোঁয়া নয় মোটেই প্রেম 
 সব প্রেমেতেই থাকছে তবু 
হরমোন এর তুমুল গেম....♥️
#সই(১৮৫)




আছি

ছুঁয়ে যায় চুপ কথা আমার ঠোঁটে তোমার ঠোঁট 
বেনামী হওয়ায় এলোমেলো চুল ভরসা ছুঁয়ে যাওয়াটুকু তোমার নামেই হোক ,
নদীর ঘাটে ছলাৎ ছল 
তুই যে আমার 
 কানের কাছে আস্তে বল
কোজাগরী আকাশ শরীর তোর আমার  জ্যোত্স্না প্রেম
মন রে তুই হোসনে পাগল ছুঁয়ে আছি শুধু তোকে 
থেকে যাওয়ার সাত সতেরো শব্দ দিয়ে যায় কি বলা
প্রহর জুড়ে তোমার আমার সহস্র যুগ এমনি চলা ...🍁
#সই ( আছি)



মন

মন তুই থাকিস মনে রাখিস আমায় তোর মনে
একটা নদী ,আকাশ দিলাম,বাতাসে দিলাম ঘর ছাড়া মন 
আছড়ে পরিস আদর দিনে কিংবা ভীষণ মন খারাপে 

মেঘের দেশে ঘর বানাবো আমার তোর সাতরঙা সব দেওয়াল গুলো 
সুখের পরে দুঃখের পরে উৎসবে আর শোকের পরে
চেনা হয়েও রইবো অচেনা আবিষ্কারের  মাতাল ঘোরে...
♥️
#সই (মন)





একটা খোঁজ

একটা খোঁজ আমাকে তোমার দিকে পথ বলে দেয়
একটা চাওয়া আমাকে তোমার দিকে তাড়িয়ে নিয়ে যায় 
একটা আকুতি আমাকে তোমার ধর্মে বাস করতে বলে
একটা দহন আমাকে তোমার ছায়ায় দাঁড়াতে বলে
একটা কবিতা আমাকে তোমার শব্দে বেঁধে ফেলে
একটা জন্ম আমাকে তোমার  উদ্দেশ্যে বাঁচতে শেখায়
একটা মৃত্যু আমাকে তোমার পাশে মনে রাখায় 
একটা পৃথিবী যেখানে আমার ভেতর বাইরে স্রেফ তুমি 
একটা ভালবাসা যার অভ্যেসে আমি তোমাকে ভালবাসি
একটা প্রেম যেখানে তোমার সামনে আমি নতজানু 
একটা থেকে যাওয়া যার জন্যে তুমি আমি কথা রাখি
একটা আকাশ যেখানে আমাদের মুক্তির উড়ান এক রকম
একটা মাটি যেখানে ফুরিয়ে যাওয়ার পর তোমার আমার দাফন ...
একটাই খোঁজ আমাকে তোমার দিকে পথ বলে দেয় .....💜

#সই(একটা খোঁজ)

পারিনি বলতে

ভালবাসি তোমায় তবু পারিনি বলতে
আমার দেশ যে এখনো আগুনে জ্বলছে,
সবটুকু জুড়ে আছো আমার মনেতে 
সে কথাটা পারিনি এখনও জানাতে 
আমার দেশের পুড়ছে মন পারছি না সেকথা মানতে
আমার নদীতে সবটুকু জল তোমার দিকেই বইছে
পারিনি জানাতে 
আমার দেশে ভীষণ রোদ্দুরে জমির বুক যে ফাটছে,
আমার আমিতে ভীষণ রকম তুমিময় ঘর জুড়ে
পারিনি জানাতে 
আমার দেশে অবিশ্বাসে চার দিক গেছে ভরে । 
ভালবাসি তবু পারিনি বলতে ....
আমার দেশ যে এখনো জ্বলছে......🔥

#সই(পারিনি বলতে)


বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কথা

কথা তো অনেক ছিলো 
রয়ে গেল না রাখার কথায় 
গলার ভেতর শুকনো ধুলো
কান্না দের আটকায়,
এখন বাতাসের মনখারাপের বেলা,
বইতে তো হবেই 
বাতাসের তো থেমে থাকা মানা ,
বিকেল গুলোর বয়সের ভার 
শরীর জুড়ে সময় রেখা 
তোমার চেনা মুখের আদল 
এখন তেমন যায় না দেখা 
মৃত্যুর অনুতাপ জানে না এ শহর
সূর্য উঠলেই স্মৃতি মুছে যায় 
মরশুমি আকাশে মেঘেরাও তো বদলায়,
কথার দেওয়ার সময় বুঝি বসন্তের দেশে
বিকিয়ে যাওয়ার শহরে কি আর
 কথা রাখার মর্ম বোঝে .....🍁
#সই (কথা)



তোমার ভেতর আমি

খুঁজছো আমায় শব্দের ভিড়ে,
খোলা জানলায় একলা দুপুরে 
রাস্তার পাশে চায়ের দোকানে
আমি কিংবা আমার মত অন্য কেউ
কখনো ভিজছো একলা সফরে 
মনের বারান্দায় বাড়ছে  লতানো গাছ 
বাড়ছি তোমার ভেতর সেদিন থেকে আজ
নেই তবু আছি অনেক বেশি
 শব্দের খেলায় আমি ভালো আছি
তোমার বুকে জমছে জল 
ভুগছি অ-সুখে বাড়ছে তোমার সর্দি কাশি ....💦

#সই ( তোমার ভেতর আমি)

অন্য গল্প

ভাসিয়ে দেবো শুকনো পাতায় তোমার 
আমার গল্প 
ডুকরে ওঠা কান্না গুলো রাখছি সরিয়ে অল্প 
 জীবন যেন জরিমানা কিংবা পেনাল্টি 
বোঝাই করা গরুর গাড়ি বেচছ ঘটি বাটি 
 কেনা বেচার পসার অনেক  সন্ধ্যে পেরোয় রোজ 
কাঁধের ব্যাগে শূন্য নিয়ে ফিরছ তবু রোজ।

নুন আনতে এখন তেমন ফুরোয় না আর ভাত
 পিঠের ওপর পেরেক ফোটা মন কেমনের রাত
আকড়ে বালিশ খুঁজছ ভীষণ পুরোনো দিনের 
ক্যেয়া বাত,
রাতের শেষে বন্ধ ঘড়ি সময় ঘুমায় জাগছ তুমি
মনের ঘরে মন খারাপের অসুখ গুলো এখন দামি।

 ডাকের সাজে দুগ্গা এলেও  দুগ্গা খুঁজছো ডাস্টবিনেতে
উৎসবেতে সাজছে শহর,  প্রেমিক কিংবা পূজাসংখ্যা
লিখছে লেখক সাত সতেরো আসলে তো দু চার পয়সা
আসলে তো বেচা কেনা পেট কিংবা চ্যাট এর  জন্য
তোমার কাছে তুমিই পণ্য তোমার ভেতর আর এক তুমি
দেখতে একই তোমার মতোই আসলে তো সেই তুমিটা 
এক্কেবারে  ভীষণ অন্য ...🍁।

#সই(অন্য গল্প)







রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভালবাসা নয়

কাছে থাকো  থাকো সমস্ত স্পর্শে 
শুধু ভালোবাসতে চেও না প্লিস
আকাশ আর সমূদ্রের মত মুখোমুখী 
হোক আমাদের এই থাকাটুকু,
কিংবা দুটো পাহাড় যেমন পাশাপাশি ...হতেই পারে।

কাছে থাকো যেভাবে থাকা যায় শুধু দুঃখ গুলো 
ছুঁয়ে দিতে চেও না  এই যে মনের শরীর জুড়ে
অসম্ভব অগুণিত ছোট বড় ক্ষত দাগ ,রক্তের স্বাক্ষর
তুমি এসবের শুশ্রূষা করো না কখনো ....।
.....কাছে থাকো তবে ভালোবেসো না প্লিস
শুধু থাকা টুকু যেন মিথ্যে না হয়
যেমন গাছ , আকাশ ,পাহাড় , নদী , আমার পাপ পূর্নের সাথে
আমার  প্রতিটা অসম যুদ্ধে হেরে যাওয়ার সাথে ভীষণ রকম সত্যি থেকে যায় ,
যেমন আমার সমস্ত পাওয়া গুলোর সাক্ষী হয়ে এদের থেকে যাওয়াটা সত্যি .....তেমনই তুমিও  থেকে যাও প্লিস ,
আমার সমস্ত স্পর্শে তুমি থেকে যাও
শুধু ভালবাসা নয় .....🍁
#সই (ভালবাসা নয়)




সবুজ সংখ্যা

সবুজের ভেতর আমি কিংবা আমার ভেতর 
সবুজের বাস 
মিলোমিলন্তে সংখ্যা গুলো মিলছে না  আর তেমন খাস
জানাজানি হয়ে গেলে ফুরোয় যোগ বিয়োগের খেলা
ভালবাসা জোরালো কিনা জানে এই ভিড়ের মেলা
ঝাপসা হলে স্পর্শ যদি পথেই হারায় পথ
 নিজের ছায়ায় বসে ভাবছি 
ভুল কি ছিলো অঙ্ক ঘরের  সংখ্যা ছিল যত 
তবুও আমি সবুজ মাখি মাখছে সবুজ আমায়
সংখ্য হিসেব এ সব কি আমাকে কখনো মানায়....💚

#সই(সবুজ সংখ্যা)





শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সই(১৮৪)

ভীষণ ছোঁয়াচে  অভ্যেসে তুমি
ঘুমের দেশে তোমাকেই খুঁজি 
ঘর ছাড়া পথিক এখন আমি
গরম ভাতের স্বপ্ন দেখাও তুমি
ছাড়তে শেখা হয়নি তোমার
একলা থাকায় ভয়
আমি তবে পাহাড় নদী
ছেড়েই দিলাম বাউল জীবন
বাঁধনের এর তেমন নেই আমার ভয়....🍂
#সই

ক্লাইম্যাক্স



১)ক্লাইমেক্স এখন পাল্টে গেছে 
ঈশ্বরত্ব দরজা  পেরিয়ে শয়তানের
ভূমিকায় সেজে উঠেছে ,
A I এর যুগে তুমি ভালবাসা ,ঘর এ সবের কথা
বলো না প্লিস বড্ড ন্যাকাপনা শোনায়,

মন মরে গেলে মানুষ বাঁচে তার শব কাঁধে নিয়ে
হেঁটে বেড়ায় অথচ মন  এখন মরতেও পারে না ইচ্ছে হলে
তাকে বেচেঁ থাকতে হয় প্রযুক্তির গরাদে।

২) শয়তান আর ঈশ্বরের খেলায় আমি এক আম জনতা
আমি মাচায় দাঁড়াই নি হাততালি কুড়োইনি  কখনো,
হেঁটেছি অন্ধকারের ভেতর অন্ধকারকে সত্যি মেনে 
আমি গ্যালারিতে বসে থাকা এক্কে বারে সাদামাঠা একজন
যার কাছে ঈশ্বর ,ভালবাসা ,প্রেম, দায়িত্বও ,মিথ্যে ,সত্যি,
সবটাই এক রকম just go with the flow..
আমার কাছে অপেক্ষার কোনো অস্তিত্ব নেই 
নেই নতুন করে পাওয়ার ,

৩)একটা বৃহত্তম শূন্য আমি  কিংবা ধরে নাও শূন্যের ভেতর আমি
যেখানে জন্মের পর স্রেফ ছায়া ফুরোনো একটা যাপন,
....….তুমি বুঝবে না আসলে বোঝানোর দায়ভার তো
আমারও নেই ।
শুধুমাত্র  ঘরের  ভেতর চিৎকার ছড়িয়ে পরার একটা অসম্ভব ভয় আমার কলমকে রোজ একটা নতুন সূর্যদয় দেয় 
আর আমার অস্তিত্বের ভেতর সেই শব্দের স্তব্ধতা.....🍁

#সই( ক্লাইম্যাক্স)



তোমাকেই ধারণ করতে চাই

তোমাকে ধারণ করতে চাই আরও একবার
তোমার পাপপূর্ন মিশে থাকা তুমিটুকু কে জড়িয়ে
আরো একবার পুড়তে চাই ...
তোমার কাঁটাতার, তোমার নদী ভাগ, 
তোমার সমস্ত সীমারেখায়  যতটুকু তুমি 
তোমার সমস্ত ভালো মন্দতে আর একবার...
হ্যাঁ বাকি সময় টুকু বাস করতে চাই ,
তোমার অভিমানের মেঘ আমার মানচিত্রে বৃষ্টি হয়ে ঝরুক
আমি চাই  তোমার সমস্ত দহন আর দ্রোহের তাপ আমাকে
ছুঁয়ে দিক তোমাকে ছোঁয়ার আগে ।

আরো একবার কোজাগরী ভিজিয়ে যাক আমাদের ভালোবাসার সংসার ... গাঢ় অন্ধকারে হাতের মুঠোয় রাখি
তোমার শীতল হাত ,
তোমার প্রচণ্ড অ- সুখের দিনে আরো একবার শুশ্রূষা করে
তোমায় সুস্থ করতে চাই।
আমি সমস্ত রকম মৃত্যু ছুঁয়ে এসেছি আরো একবার তোমার
সাথে বাঁচতে ।
আরো একবার তোমার বিশ্বাসঘাতক রূপ আমি দেখতে চাই
দেখতে চাই ভালোবাসার অভিনয়ে তোমার পটুতা,
আরো একবার তোমায় অসম্ভব ভালোবেসে ফেলতে পারি ,
তোমার পারা গুলো যেখানে পূর্নচ্ছেদ আঁকে সেখান থেকে আমার পারা গুলো আবার করে ভূমিকায় হাঁটা শুরু করতে পারে ।
তোমাকে ধারণ করতে চাই আরও একবার হ্যাঁ তুমি ঠিকই 
দেখছো এই শব্দের বন্ধনী জুড়ে সবটুকু স্রেফ সত্যি লেখা রইলো ....আমার তো মিথ্যে শেখা হলো না ।
তোমায় জড়িয়ে ,ভালোবেসে তোমাতে ফুরিয়ে যেতে চাই
তোমাকেই ধারণ করতে চাই আরও একবার ....♥️

#সই (তোমাকেই ধারণ করতে চাই )

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কথা

কথার খেলাপ  যখন তখন
অসময়ে বৃষ্টি যেমন 
কাল বললে আজকে ভোলো 
সত্যি বলে হয় না কিছুই
সব কিছু  কি এতই জোলো?
খাতায় কেবল বাড়ছে ঋণ 
মিলবে কবে ভালো দিন 
সেলাই করা পকেট জানে
সেফটিপিনও  কথা রাখে 
আমরা কেবল কথার পিঠে
 ইটের পাঁজায় সাজাই কথা 
সময় এলে মুখোশ খুলে
বেরিয়ে আসে ঝুলির বেড়াল
সুনীল বাবু ঠিকই বলেন
আসলে তো কেউ রাখে না কারো কথা ....🍁

#সই(কথা)


ঈশান ছাদ

ঈশান ছাদে অপেক্ষাতে শুকিয়ে নেওয়া  দড়ি ক্লিপ 
নীল পাঞ্জাবি  ডুরে শাড়ি  আটকে থাকা বাহানা
খুঁজছে ঠিক,
চলে যাওয়া সহজ ছিলো তাইতো পথ বদলে ছিলো 
মেঘের দেশে যত টুকু চেনা 
স্বপ্ন দেখার সূত্র জানা 
টালির চালে জ্যোত্স্না চোর 
বৃষ্টিই জানে অভিমানের আসল জোর,
 যাচ্ছে যাক  লাটাই  ছিঁড়ে 
ঘুড়ির জীবন সবাই তো এই ভিড়ে ।
আকাশ পেলে স্বপ্নরাও বাঁচতে জানে
এক জীবনে সবটা পাবে এমন তো নেই মানে!
থাক না ছাদ ,থাক না দড়ি , থাক না ক্লিপ ,থাকুক
এমন হাজার খানেক পাঞ্জাবী আর শাড়ি রোদ্দুর প্রেম
আমরাও  তো আকাশ দেখে স্বপ্ন বুনি ঈশান ছাদে 
আয় না আর একটু স্বপ্নে ভিজি অসম্ভব বৃষ্টি জলে
থামলে বৃষ্টি ঈশান ছাদে
অপেক্ষার দড়িতে শুকিয়ে নেব  আবার নিজেদের ....🌧️♥️

#সই (ঈশান ছাদ)







বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

এক সাথে

ডানায় ভর করে ভাসতেই পারি
কিংবা চোঁখের সমুদ্রে ডুবতে ...
পাখির জীবন বাঁচতে পারি 
থাকলে তুমি হতেও  পারি ডুবুরি 
থেকে যাওয়ার সূত্র মেনে
থাকছি সাথে ক্ষণিক জেনে
চোখের সাথে মনের থাকা 
নয়তো এক সূত্র জানা ...
তোমার আমার বুকের ভেতর
 একটাই তো ছায়া মহল
সেই মহলে দুজনার একটা শুধু
 শীতলপাটি বিছিয়ে রাখা
থাক না কিছু ভাসার নিয়ম
থাকুক নিয়ম ডুব সাঁতারের 
নিয়ম ভেঙে উল্টো স্রোতে চলছে যারা
আমরা না হয় তাদের দলের .....🕊️

#সই(এক সাথে)




ব্যাক্তিগত যুদ্ধ

  আমার ব্যক্তিগত যুদ্ধের  ময়দানে 
মুখোমুখী তোমার নৌকা ঘোড়া মন্ত্রী সেপাই,
 রাজ্যপাটে একজন হেরে যাবে 
তুমি আমি জানি সে ভবিষ্যত,
জিত সেই এক জনের 
যে জিত উজ্জাপনে 
বৃষ্টি নামবে উঠোন ঘরে 
যে হারবে তার ভেতর মহলে
 অন্য কে জিতিয়ে দেওয়ার
তৃপ্তি থাকবে কানায় কানায় ভরে ।
উপসংহারে আমরা থাকবো না কেউ
তবু গল্পে রয়ে যাবে  আলো আধারি খেলার রেশ
তোমার আমার গল্প চাইলেই হবে না শেষ।
আবার কোনো এক রাস্তার চায়ের দোকানে
কিংবা স্বর্গ দুয়ারে একাকার তুমি আমি যেখানে
আজ না হয় মুখোমুখী  এই যুদ্ধের ময়দানে....♥️

#সই ( ব্যাক্তিগত যুদ্ধ)