সংখ্যার যানজট সিঁড়ি ভাঙা অংকে
মুখোমুখী হতে ভয় পাও নাকি
আমার আয়না আমি রোজ অপেক্ষাতে থাকে
শব্দের জব্দ পারো যদি খোলো জট
আবেগের ঘরেতে নেই কোনো এন্ড্রপ
পারো যদি খুঁজে দাও ইতিহাস হাতড়ে
সেই তুমি সেই আমি পুরনো রাস্তায় একসাথে হাঁটছে
গল্পের দল বদল তুমিও দেখেছ তো
বুঝে দেখো তুমিও কি মুখোশে ঠকে গেছো?
রোজ বিকোয় যে কথা গুলো বাজারি মোড়কে
কিছু কথা ফেলে দিও কিছু কথা ধরবে ,
মিলিয়ে নিও অংকের শেষ ফলে
অসময়ের বৃষ্টিতে ডুবছে শহর জলে .....🕊️
#সই ( সমীকরন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন