অসময়ে বৃষ্টি যেমন
কাল বললে আজকে ভোলো
সত্যি বলে হয় না কিছুই
সব কিছু কি এতই জোলো?
খাতায় কেবল বাড়ছে ঋণ
মিলবে কবে ভালো দিন
সেলাই করা পকেট জানে
সেফটিপিনও কথা রাখে
আমরা কেবল কথার পিঠে
ইটের পাঁজায় সাজাই কথা
সময় এলে মুখোশ খুলে
বেরিয়ে আসে ঝুলির বেড়াল
সুনীল বাবু ঠিকই বলেন
আসলে তো কেউ রাখে না কারো কথা ....🍁
#সই(কথা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন