১)ক্লাইমেক্স এখন পাল্টে গেছে
ঈশ্বরত্ব দরজা পেরিয়ে শয়তানের
ভূমিকায় সেজে উঠেছে ,
A I এর যুগে তুমি ভালবাসা ,ঘর এ সবের কথা
বলো না প্লিস বড্ড ন্যাকাপনা শোনায়,
মন মরে গেলে মানুষ বাঁচে তার শব কাঁধে নিয়ে
হেঁটে বেড়ায় অথচ মন এখন মরতেও পারে না ইচ্ছে হলে
তাকে বেচেঁ থাকতে হয় প্রযুক্তির গরাদে।
২) শয়তান আর ঈশ্বরের খেলায় আমি এক আম জনতা
আমি মাচায় দাঁড়াই নি হাততালি কুড়োইনি কখনো,
হেঁটেছি অন্ধকারের ভেতর অন্ধকারকে সত্যি মেনে
আমি গ্যালারিতে বসে থাকা এক্কে বারে সাদামাঠা একজন
যার কাছে ঈশ্বর ,ভালবাসা ,প্রেম, দায়িত্বও ,মিথ্যে ,সত্যি,
সবটাই এক রকম just go with the flow..
আমার কাছে অপেক্ষার কোনো অস্তিত্ব নেই
নেই নতুন করে পাওয়ার ,
৩)একটা বৃহত্তম শূন্য আমি কিংবা ধরে নাও শূন্যের ভেতর আমি
যেখানে জন্মের পর স্রেফ ছায়া ফুরোনো একটা যাপন,
....….তুমি বুঝবে না আসলে বোঝানোর দায়ভার তো
আমারও নেই ।
শুধুমাত্র ঘরের ভেতর চিৎকার ছড়িয়ে পরার একটা অসম্ভব ভয় আমার কলমকে রোজ একটা নতুন সূর্যদয় দেয়
আর আমার অস্তিত্বের ভেতর সেই শব্দের স্তব্ধতা.....🍁
#সই( ক্লাইম্যাক্স)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন