বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কথা

কথা তো অনেক ছিলো 
রয়ে গেল না রাখার কথায় 
গলার ভেতর শুকনো ধুলো
কান্না দের আটকায়,
এখন বাতাসের মনখারাপের বেলা,
বইতে তো হবেই 
বাতাসের তো থেমে থাকা মানা ,
বিকেল গুলোর বয়সের ভার 
শরীর জুড়ে সময় রেখা 
তোমার চেনা মুখের আদল 
এখন তেমন যায় না দেখা 
মৃত্যুর অনুতাপ জানে না এ শহর
সূর্য উঠলেই স্মৃতি মুছে যায় 
মরশুমি আকাশে মেঘেরাও তো বদলায়,
কথার দেওয়ার সময় বুঝি বসন্তের দেশে
বিকিয়ে যাওয়ার শহরে কি আর
 কথা রাখার মর্ম বোঝে .....🍁
#সই (কথা)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন