রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আয় মন

দুপুর জুড়ে মিষ্টি স্বাদ
আয় মন ভালো থাকি
না জড়ানো দিন গুলোর আদর
পুষিয়ে থাক
কে জানে কখন আবার 
দুর্ভিক্ষের বেলা এসে পরে 
 অদ্ভূত ছটপটানি এই তোর আমার
অভ্যেস নয় যাবার ,
অভ্যেসে থেকে যাই 
আয় মন ভালো থাকি
কে জানে কখন বেনো জল
ঢুকে যায় আমাদের মাঝে
জড়িয়ে নিই তুই আমাকে
আমি তোকে খরস্রোতা বেগে,
অদ্ভুত জ্যোত্স্না মাখা স্নান
রবি ঠাকুরের গানের কলি
গাইতে থাকা তুই আমি ,
আয় মন ভালো থাকি 
কে জানে কখন শীত জ্বরে
শরীর আগুন হয় 
পুড়ে যায় আশ্রয়...,,
আয় মন ভালো থাকি....
দুজন দুজনের ভেতর নিজেকে রাখি 
আয় মন ....♥️
#সই (আয় মন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন