অসম্ভব ভিড়ের মাঝে চিৎকারে
ক্লান্ত যখন তোমার বুকেই মাথা রাখি
কাজের মাঝে হঠাৎ করেই তোমায় জড়িয়ে
নিই,
দিনান্তের সমস্ত ব্যয়ে যখন বৃথা কিংবা সার্থক
একটু ভিড়ের আড়ালে তোমায় জড়িয়ে বলি
আমার শুরু কোথায় জানি না তবে তোমাতে
মিশে যাওয়া টুকু আমার শেষ
আশ্রয় শব্দটা তোমার বুকে মাথা রেখে
আর কোথাও কিচ্ছু চাওয়ার থাকে না কোত্থাও
যাওয়ার থাকে না ....
আমার মধ্যবৃত্ত যাপন জুড়ে একনিষ্ঠ স্রেফ তুমি....♥️
#সই (তুমি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন