একটা চাওয়া আমাকে তোমার দিকে তাড়িয়ে নিয়ে যায়
একটা আকুতি আমাকে তোমার ধর্মে বাস করতে বলে
একটা দহন আমাকে তোমার ছায়ায় দাঁড়াতে বলে
একটা কবিতা আমাকে তোমার শব্দে বেঁধে ফেলে
একটা জন্ম আমাকে তোমার উদ্দেশ্যে বাঁচতে শেখায়
একটা মৃত্যু আমাকে তোমার পাশে মনে রাখায়
একটা পৃথিবী যেখানে আমার ভেতর বাইরে স্রেফ তুমি
একটা ভালবাসা যার অভ্যেসে আমি তোমাকে ভালবাসি
একটা প্রেম যেখানে তোমার সামনে আমি নতজানু
একটা থেকে যাওয়া যার জন্যে তুমি আমি কথা রাখি
একটা আকাশ যেখানে আমাদের মুক্তির উড়ান এক রকম
একটা মাটি যেখানে ফুরিয়ে যাওয়ার পর তোমার আমার দাফন ...
একটাই খোঁজ আমাকে তোমার দিকে পথ বলে দেয় .....💜
#সই(একটা খোঁজ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন