আমার গল্প
ডুকরে ওঠা কান্না গুলো রাখছি সরিয়ে অল্প
জীবন যেন জরিমানা কিংবা পেনাল্টি
বোঝাই করা গরুর গাড়ি বেচছ ঘটি বাটি
কেনা বেচার পসার অনেক সন্ধ্যে পেরোয় রোজ
কাঁধের ব্যাগে শূন্য নিয়ে ফিরছ তবু রোজ।
নুন আনতে এখন তেমন ফুরোয় না আর ভাত
পিঠের ওপর পেরেক ফোটা মন কেমনের রাত
আকড়ে বালিশ খুঁজছ ভীষণ পুরোনো দিনের
ক্যেয়া বাত,
রাতের শেষে বন্ধ ঘড়ি সময় ঘুমায় জাগছ তুমি
মনের ঘরে মন খারাপের অসুখ গুলো এখন দামি।
ডাকের সাজে দুগ্গা এলেও দুগ্গা খুঁজছো ডাস্টবিনেতে
উৎসবেতে সাজছে শহর, প্রেমিক কিংবা পূজাসংখ্যা
লিখছে লেখক সাত সতেরো আসলে তো দু চার পয়সা
আসলে তো বেচা কেনা পেট কিংবা চ্যাট এর জন্য
তোমার কাছে তুমিই পণ্য তোমার ভেতর আর এক তুমি
দেখতে একই তোমার মতোই আসলে তো সেই তুমিটা
এক্কেবারে ভীষণ অন্য ...🍁।
#সই(অন্য গল্প)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন