শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মুখোমুখী

সামনে এসো হও মুখোমুখী 
নিরাপদের পাটাতন খুলে দাও 
বেনো জল ঢুকে যাক
সাজানো নাটকের 
মহড়ায়  না হয় দর্শক  বললো ছি ছি 
তবু তো সে আসল তুমি ,
মুখোশ খুলে দাড়াও
দাড়াও পোশাকের থেকে বেরিয়ে
একে টুকরো মুক্তি খোঁজে  অজস্র দড়ির জালে
নাগপাশ করেছ নিজেকে,
না আছে তোমার নিজস্ব আকাশ  
যেখানে রোদ্দুর বৃষ্টি মাখবে
না আছে তোমার একটা নদী যেখানে
বাউল হবে,
না আছে কয়েক ফুট  নিজস্ব জমি
যেখানে তোমার সমস্ত টুকু নিয়ে দাফন 
করবে ,
একটা জানলা ,একটা  আকাশ একটা নদী
এক টুকরো মাটি ছাড়া মানুষ বাঁচে কি করে
নিজের লাশ বয়ে নিয়ে  বেড়াচ্ছ মাত্র,
বর্ম খুলে সামনে এসো 
সমস্ত বেচেঁ থাকা জুড়ে একবার না হয় প্রমাণ
দাও মানুষ হওয়ার শ্রেষ্ঠত্ব কে .....💜

#সই ( মুখিমুখী)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন