সবুজের ভেতর আমি কিংবা আমার ভেতর
সবুজের বাস
মিলোমিলন্তে সংখ্যা গুলো মিলছে না আর তেমন খাস
জানাজানি হয়ে গেলে ফুরোয় যোগ বিয়োগের খেলা
ভালবাসা জোরালো কিনা জানে এই ভিড়ের মেলা
ঝাপসা হলে স্পর্শ যদি পথেই হারায় পথ
নিজের ছায়ায় বসে ভাবছি
ভুল কি ছিলো অঙ্ক ঘরের সংখ্যা ছিল যত
তবুও আমি সবুজ মাখি মাখছে সবুজ আমায়
সংখ্য হিসেব এ সব কি আমাকে কখনো মানায়....💚
#সই(সবুজ সংখ্যা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন