ছুঁয়ে যায় চুপ কথা আমার ঠোঁটে তোমার ঠোঁট
বেনামী হওয়ায় এলোমেলো চুল ভরসা ছুঁয়ে যাওয়াটুকু তোমার নামেই হোক ,
নদীর ঘাটে ছলাৎ ছল
তুই যে আমার
কানের কাছে আস্তে বল
কোজাগরী আকাশ শরীর তোর আমার জ্যোত্স্না প্রেম
মন রে তুই হোসনে পাগল ছুঁয়ে আছি শুধু তোকে
থেকে যাওয়ার সাত সতেরো শব্দ দিয়ে যায় কি বলা
প্রহর জুড়ে তোমার আমার সহস্র যুগ এমনি চলা ...🍁
#সই ( আছি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন