বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কাঁটাতারের ভূমিকা

কাঁটাতারের বেড়া বুনতে বুনতে কখন যেন
আমরা তুমি আমি হয় গেছি
জমির আলাদা দখল , আকাশ ভাগ , নদীটাকে 
ভাগ , কতটা কি এই কাঁটাতার এর কাজ নিখুঁত পেরেছে জানি
না ... তবুও বদলে যাওয়া সংসারের নিয়ম 
আমরা থেকে তুমি আমি সেই নিয়মের ভেতর 
বেচেঁ থাকার মত অহংকার মাত্র ,
কাঁটাতারের ভাগে জ্যোত্স্না দেখা উঠোন বৃষ্টির মাঠ 
সব কিছু তুমি আমির দিকে খানিক খানিক এলো 
হয়তো ...আচ্ছা তুমি কি এই ভাগাভাগির দিনে বৃষ্টি কিংবা
রোদ্দুর কে ভাগ হতে দেখলে ! 
বলো না গো কেমন লাগে ওদের ভগ্নাংশের সফর 
আমি তো কেবল কাঁটাতারের ভূমিকা দেখতে দেখতে 
একদিন  অন্ধ হয়ে গেছি 
কাঁটাতারের ভূমিকা আমাকে বোবা , কালা , অসাড় করেছে 
তুমি যদি আকাশ কিংবা নদীটার ভাগ হয়ে যাওয়ার পরে কেমন দেখতে দেখো কোথাও একটা বার্তা পাঠিও আমার 
উদ্দেশ্যে যেখানে পঞ্চ ইন্দ্রিয় বাদে কোনো অনুভুতি আমাকে
অমন বিরল ঘটনার কথা বলবে ...♥️

#সই(কাঁটাতারের ভূমিকা)

ছায়া মুখ

তোমার পিঠের ওপর আমার মুখের ছায়া সারারাত
জেগে থাকলো 
একটা নির্ঘুম রাত চুপ কথার কথা পড়ে ফেলার চেষ্টা
করতে করতে প্রহর শেষের  পাখিদের পাশ ফেরা ঘুম
দেখছিলো 
তুমি পিঠ ফিরে ঘুমাতে বরাবর ভালোবাসো 
আমি ছায়া দেখতে ভালবাসি কখনও কখনো,
আমাদের সেতু টা বড্ড একলা জানো সুবর্ণা 
কতবার ওই উত্তরের বারান্দায় আমার ছায়া মুখ আর তোমার
পিঠ ফিরে ঘুমানো আলাদা আলাদা আকাশ দেখেছে,
এক সময় তুমি তলিয়ে গেছো নিজের গহীনে
আমার ছায়া মুখ চাঁদের ,মেঘের, তারাদের সফর নিয়ে
অনেক আলোচনায় রাতের আবেগ বুঝতে চেয়েছে ,,
ভোর গুলো বড্ড দামি জানো সুবর্ণা 
আমি মাঝে মাঝে এমন বেমতলব সফরে গিয়েও 
ভোরের মত দামি কিছু ছুঁয়ে ফেলে 
নিজেকে মুক্তি দিতে পারি বেচেঁ থাকার লেনদেন থেকে,
থাক এবার এসব... 
আজও হয়তো মেঘের চোখে জল রয়েছে 
দেখোনা সুবর্ণ,
 সেতুর কোনো এক পাশে মেঘ নিজের
সাক্ষর রেখে যাবে 
মেঘ নিজের সাক্ষর রেখে যাবে ...♥️
#সই(ছায়া মুখ)

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বুকের ভেতর

বুকের ভেতর ডানা ঝাপটানোর পাখিটা
মূক্তির নাম ভালবাসা রেখেছিলো 
বহু দিন হলো পাখিটা আকাশ খোঁজে না
বহুদিন আর প্রাণ বাতাস চাওয়া সেই আকুতি 
নিয়ে নতজানু হয় না হওয়ায় কাছে

সব চলে যাওয়া বুঝতে সময় লাগে
বুকের ভেতর এই আছে এই নেই ভাবনাটা
জাদুর মত কেমন আলো আধারির খেলা খেলে 
একদিন কলজে ঠান্ডা  হয়ে বরফ হলে সম্বিতে
মৃত্যু আসে ,

 নতুনের দিনে চেনা জানা বান্ধব রঙে রামধনু 
মিলিয়ে নেয় আকাশ বুকে ,
তারপর বান্ধব রং আকাশ বদলায় বদলায় ঘর কন্না 
বুকের ভেতর পাখিটার জানলা হারিয়ে যায়
খাঁচার ভেতর স্বপ্ন রুপকথা ধীর পায়ে গুম ঘরের 
ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে যায় ...,

শেষ বার দেখা হওয়ার পর কথা ছিলো দেখা হবে
কথা হবে নিয়মিত অথচ সময় জানতো 
শেষবার ....এবার মুখ ফিরিয়ে নিলে বুকের
ভেতর ডানা ঝাপটানো পাখিটা মৃত বলে ঘোষিত হবে ...♥️

#সই( বুকের ভেতর)

জন্মান্তরের ওপারে

জন্মান্তরের ওপারে অপেক্ষা করবো 
তোমার রাজ্যপাটে গুছিয়ে নাহয় এসো 
যেখান থেকে তোমার প্রতি আমার যাওযার পথ
হয়েছিল শুরু আমি সেই রূপে দাঁড়িয়ে থাকবো 
জন্মান্তরের ওপারে
শেষের ওপারে আরও একটা শুরু আছে
সেখানে তুমি এসো ...আমরা একসাথে 
এক পৃথিবী সেদিন হাঁটবো 
এমন দুকুলে দুজনের পথ চলা সেদিন থাকবে না
আমরা নদীর একই পারে বসত বাঁধবো 
এমন টানাপোড়েন এর ভাঙ্গা নৌকার 
পাটাতনে বারংবার জল ঢুকে ডুবে যাওয়ার ভয় 
সেদিন থাকবে না 
জন্মান্তরের ওপারে শুধু আমরা 
আমাদের এক আকাশ আমাদের
একটা নিশ্চিন্তের নির্ভরযোগ্য ডিঙি..
কাঁটাতার বিহীন মানচিত্র ...
আমাদের একখানাই ঘর ...
জন্মান্তরের ওপারে দাঁড়িয়ে 
অপেক্ষা করবো তোমার সাম্রাজ্য 
সাজানোর শেষ অবধি 
কারণ ভালোবাসার প্রথম ও শেষ
 একটাই শর্ত  স্রেফ ভালবাসা এর ভালোবাসার অপেক্ষা ....♥️

#সই(জন্মান্তরের ওপারে)

সোমবার, ৮ জুন, ২০২৬

চলে যাওয়া

নালিশ বিহীন চলে যাওয়াতে 
থেকে যেতে চাই
কোনো এক ক্লান্ত বেলার শেষে 
ঘরে ফেরা সন্ধ্যে নামলে তোমার
মনে ফিরে আসবো
রাত শেষের আরুশে ছুঁয়ে যাওয়াতে 
থেকে যাবো 
দূরত্বে আড়ালে তুমি চাইবে কাছে ভীষণ কাছে...
খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাক এবার ।
ভেতর জুড়ে ভেঙে যাওয়া গুলো 
কনক গুলে জুড়ে নিও সেদিন
কারণ নালিশ বিহীন চলে যাওয়াতে 
তোমার ঘর জুড়ে আমার সংসার পড়ে 
থাকবে 
আমরা মুখোমুখি হবো রোজ আমাদের
উত্তরের বারান্দায় 
ঠিক আজকের মত চোখ খুলে প্রথম
আর ঘুমিয়ে যাওয়ার আগে .....♥️

#সই ( চলে যাওয়া)

সই আমি বিহীন

আজ তুমি সাবধানে থেকো 
আজ আমি বিহীন তোমার যাপন 
আজ বাইশে শ্রাবণ 
তোমার শিরদাঁড়া জুড়ে কখনও
বজ্র আগুন কখনও প্রবল বর্ষণের 
তীব্রতা ...আজ তুমি সাবধানে থেকো
আজ আমি বিহীন তোমার যাপন 
আজ বাইশে শ্রাবণ ....♥️
#সই

রবিবার, ৭ জুন, ২০২৬

তোমাকে না বলা কথা

তোমাকে বলা হোলো না যেসব কথা 
তার সিংহ ভাগ তোমাকে বলি রোজ
শিউলির মত বিছিয়ে রাখি সেসব কথা
তোমার উঠোন জুড়ে 
অবহেলা না আদোর  ভাবা হয়নি 
ভাবা হয়নি কেনোই বা এ অবান্তর 
ভালবাসা বাসি  কেনই বা এ রোজকার
আরাধনা!!
তোমাকে বলবো ভেবে প্রতিবার তোমার
মুখোমুখী হয়ে দাঁড়াই যখন 
বলার কথারা হারিয়ে যায়  নিমেষে।
ফেরার পথে শপথ করি পরের দেখায়
না বলা আমিটার সর্বস্ব উজাড় করে
বিছিয়ে দেবো তোমার অর্ঘ থালায় 
তবু অসাড় হয়ে যাই তোমার সিংহাসনের সামনে
দাঁড়িয়ে অসাড় হয়ে যাই তোমায় চোখের আগলে
পেয়ে ...তোমাকে বলা হয় না যে কথা সে কথা
জন্মান্তর পেরিয়ে প্ররোদ্ধ হয়ে ফিরে ফিরে
আসে ...
তোমাকে শব্দের বাঁধনে যে কথা বলা হলো না আজও তার
সিংহ ভাগ তোমায় রোজ বলে ফেলি 
তবু এ জন্মেও তোমাকে বলা হোলো না না বলা কথাগুলো....♥️

#সই ( তোমাকে না বলা কথা)

শুক্রবার, ৫ জুন, ২০২৬

তোমাকে বুঝে পেতে

তোমাকে বুঝে পেতে অনেক গুলো 
সভ্যতা হেঁটে এলাম
এক এক সভ্যতায় তোমার এক একটা
টুকরো খুঁটে খুঁটে কাঁধের ঝুলিতে রাখতে 
রাখতে ব্রহ্মাণ্ডে সাজানো সমস্ত সভ্যতা 
হেঁটে এলাম
কোথাও তোমার চোখ কোথাও তোমার হৃদয়
কোথাও বা তোমার এক হাত আরোও কয়েক 
সভ্যতা পরে অন্য হাতের অনামিকা ...
হাঁটতে হাঁটতে যুগ পেরিয়ে তোমার ঠোঁট 
তারপর সমস্ত চক্র একে একে বুঝে পেয়েছি
হিসেব করে হিসেব মিলিয়েছি অঙ্গ বিহীন অঙ্গের আলিঙ্গনে,,

আজ যে অবয়বটাকে '' নামের আখ্যান দিচ্ছে এই
মহা জগৎ ..সেই তুমিটা সভ্যতার পর সভ্যতা হাঁটতে হাঁটতে 
কুড়িয়ে খুঁটে ঝুলিতে রেখেছি একটু একটু করে
তারপর সময়ের  দালানে সমস্ত উজাড় করে নামিয়ে
এক একটা টুকরো জুড়তে জুড়তে আমি অসাড় হয়েছি
আমার হাতের আঙুল তোমার হাতের আঙুল কে জুড়ে দিতে দিতে অসাড় হলো ...বাকি সমস্ত দেহ খণ্ড জুড়তে জুড়তে 
অসাড় আমার  সবটুকু অস্তিত্ব 
.... তোমায় বুঝে পেয়ে আমার সফর শেষ হলো 
তোমায় বুঝে পেয়ে তোমাকে প্রদক্ষিণ সম্পূর্ণ করলাম

তোমাকে বুঝে পেতে আমি অগুণিত বার
জন্ম মৃত্যুর খেলায় নিজেকে রাখলাম 
তোমাকে বুঝে পেতে সৃষ্টি আর ধংসের সাক্ষী থাকলাম 
তোমাকে বুঝে পেতে অনেক গুলো সভ্যতা হেঁটে এলাম ....♥️

#(সই) তোমাকে বুঝে পেতে

বুধবার, ৩ জুন, ২০২৬

সই


তোমার মনের সূত্র ধরে
রোদ্দুর শিখছে শীত মাখা
আজও যখন পৌষ বেলায়
দিনান্তে ফুরায় আশ
তোমার চোখে লেগে থাকে
আমার যত সর্বনাশ....♥️
#সই

একা

আজকাল বড় এক লাগে 
যেকোনো ভিড়ে দাঁড়িয়ে কিংবা 
হাঁটতে হাঁটতে আমি বড্ড একা হয় যাই
প্রচুর কাজের মাঝে ব্যস্ত দিনযাপনের 
ভেতর কেন যেন একা লাগে,
 নিজেকে জড়িয়ে জাপ্টে ধরে একা লাগে
এমন করে আগে কখনও একা লাগে নি
নদীর ধারে বসে থাকলে নদী দেখি না
দেখি একটা একলা স্রোত 
আকাশের দিকে তাকিয়ে একসাথে বাড়ি ফেরা
পাখি গুলো কোথাও নেই ...একটা পাখি একা 
একা একটা গোটা  আকাশ  একাকীত্বের ঘেরাটোপে রাখা,
 ছুটির দুপুরে ব্যোমকেশ বক্সী কিংবা সানডে সাসপেন্স 
এর আকর্ষণ কোথায় যেনো হারিয়ে গেছে 
দুপুর গুলো বড্ড একা করে দেয়  আজকাল,
আমার প্রেম আমাকে যত্নে রাখলে আমি আরও আরও একা হয়ে যাই 
আমার কাছে আমার সঙ্গ এমন অপ্রিয় তো কোনো কালেই 
ছিলো না 
আজকাল সমস্ত ইচ্ছের কাছে  দাঁড়িয়ে মনে হয়
আর তেমন কিছু প্রয়োজন নেই 
নিজের মিছিলে হাঁটতে থাকা আমার চাওয়া পাওয়ার মুখ
গুলো অবাক হয়ে নির্বাক হয় 
না জানি কত প্রশ্নের ঢেউ ওদের বুকে আঁচড়ে পড়ছে
ওদের দেখে ওদের প্রশ্নের থেকে আমি মুখ  ঘুরিয়ে
কোনো এক গহীনে  হাঁটতে থাকি
এ কেমন আমি ?
এ কেমন আমার বেচেঁ থাকা?
এ কেমন একলা হওয়া যা কিনা ভিড় , যত্ন , ব্যস্ততা, প্রেম সবটাতে  মিশে থেকেও বড্ড একা....♥️
#সই (একা)

সোমবার, ১ জুন, ২০২৬

জন্মদিন

মৃত্যুর দিকে হাঁটতে থাকা পথ আরও একটু
কমে গেলো 
সত্যিই দিকে মুখোমুখী হতে পারার নাম এই আসার দিন
প্রতিক্ষালয়ে থাকার সময় কমে গেলে মুক্তির আনন্দে 
দেহের ভেতর  থাকা পাখিটা উজ্জাপণ সারে 
জমা পুঁজি যেখান থেকে অর্জন করা হলো
সেখানেই গচ্ছিত থাকবে ভেবেই মন আর আকাশ
একাকার হয় 
জন্মদিন আসলে মুক্তি ছুঁয়ে ফেলার আর একটা মাইল স্টোন 
কে অতিক্রম করার নাম ।
#সই


রবিবার, ৩১ মে, ২০২৬

অংক

যে সব অংক কোনো দিন মিলবে না 
তারা মিলিয়ে দিতে দেয় না খানিকটা ইচ্ছে করেই
সবটুকু নিয়ম মত মিলে যাওয়ায় তো ফুরিয়ে যাওয়া তাই না?
কোথাও কিছু থেকে গেছে মানেই অংক গুলো উত্তর
মেলানো যায়নি
কাঠামোয় লেগে থাকা অবশিষ্ট পুরোটা ধুয়ে যায় না 
অংক মেলেনি বলে...
পুরনো মন্দির, বটের ঝুড়ি , ঘাটের ধারে পড়ে থাকা
পড়ন্ত সূর্যের সাথে ভুলে আসা কাকন ক্লিপ 
না মেলা  অংকে কিছুটা থেকে যাওয়া মাত্র
এ এক মায়া অথবা এর নাম ভালবাসা।
সে বলেছিলো অংক মিলিয়ে দিলে সংসারটা ফুরিয়ে যায়
সেই থেকে আমি ভুল অংক বিছিয়ে দিয়েছি সময়ের খাতায়...♥️
#সই





শনিবার, ৩০ মে, ২০২৬

ধর্ম ♥️

যুদ্ধ করার অজুহাতে 
থাকবো নাহয় একসাথে
বলো মারবে না নাকি মরবে
ইতিহাস দুটো গল্পেই সময়কে সাক্ষী মানবে।
এসো ময়দানে ধর্ম যেখানে রাজ,
নয় ভবিষ্যত নয় অতীত যেকোনো 
উপায়ে কাছে কাছে থাকো আজ
সময়ের হাতে সময় খরস্রোতা 
বুকের ভেতর রক্তও যেমন
 সীমার বাইরে চলকে যদি পরে
মৃত সভ্যতা বলে হারিয়ে যাবে সেই ইতিহাসেরই ঘরে ...🍁

#সই( ধর্ম)

আকাশ

গরাদ শোকে আকাশটা প্রায় পুরো ঢেকে গেছে
সপ্তর্ষি মন্ডলের মাত্র তিন খানা তারা এখন
আমার বরাদ্দ
উত্তরের নিম গাছটার ওপর নিয়ন বাতি 
ঝাপ্সা করতে চেস্টা করে দুঃখ 
মেয়েটা ঘন অন্ধকারে চোঁখ গেঁথে
আলো রা যেখানে হঠাৎ বোবা হয়ে যায়
সেখানে বৃষ্টিতে ভিজতে থাকে ...
বুক জুড়ে ভাঙ্গা নদীর প্লাবন 
ঘর বাড়ি ভেঙে ফেলেছে অনেকক্ষণ
মুখের মৃত হাসিতে একফালি 
ভালথাকা লেগে রয়েছে
আসলে বেচেঁ থাকা জুড়ে আকাশ বড্ড
জরুরী 
আসলে বেচেঁ থাকা জুড়ে ভোর আর সন্ধ্যের 
সঙ্গত খুব জরুরি
ভালো থাকা জরুরী ভালো থাকার জন্যেই 
যেভাবে গরাদের ভেতর আকাশ টুকু 
তিন পাত্তির ভালো থাকা শিখে যায় ....♥️
#সই

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

মাঝে মাঝে

মাঝে মাঝে কথারা শব্দ পায় না খুঁজে
মাঝে মাঝে স্তব্ধতা কথা বলে অনুভুতি বুঝে
মাঝে মাঝে শব্দের ভেতর শব্দেরা ভীষণ রকম শব্দহীন হতে চায়
মাঝে মাঝে চাওয়া গুলো ব্যথিত হতে চায়
মাঝে মাঝে  মনের পথে  মৌন মিছিলে
শেষের কবিতা নির্বাক পথ হারায়
মাঝে মাঝে প্রার্থনায় স্রেফ অক্ষরহীন
শব্দেরা নতজানু থাকে শব্দ বহীন 
মাঝে মাঝে সমস্ত জানা গুলো শূন্যতা পেতে চায়
মাঝে মাঝে মন সাদা পাতা হতে চায়
.... মাঝে মাঝে সমস্ত পৃথিবী জুড়ে সকাল সন্ধ্যের সহবাস স্রেফ তোমাতে মিশে থাকতে চায় ....♥️

#সই (মাঝে মাঝে)

বুধবার, ২৭ মে, ২০২৬

চলে যাওয়া

খসে পড়া নক্ষত্রের কথা আকাশ 
যেভাবে মনে রাখে 
তুমি চলে যাওয়ার পর
আমি আকাশের কাছে দীক্ষিত হয়েছি
আকাশ এর কান্নায় এক অদ্ভুত উজ্জাপন
থেকে যায়
 দুঃখ গুলো তেমন আমার  উপন্যাসে 
সোনায় বাঁধানো শব্দ বন্ধনী 
আকাশের না তো সূর্যের আলোর জন্য
মন কেমন করেছে  নাতো সোহাগি রাত ফুরোনোর অভিমান হয়েছে 
 ঈশানী মেঘে জন্য  আকাশ হয়নি 
ব্যাকুলকখনও 
 সলমা চুমকির আভরণ থেকে
খসে পড়া আলোক অলংকারে জন্য কখনও
কি মন কেমন করেছে  সে
আমি আকাশের কাছে দীক্ষিত হয়েছি  তোমার প্রথম
চলে যাওয়ার প্রহর বেলাতেই
...তোমার চলে যাওয়া আমার বুকে থেকে যাওয়া
দাগ মাত্র যে দাগে অনুভূতি ও অসাড়তা একসাথে
একই চলচ্চিত্রে সহবাস মাত্র ...♥️
#সই

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যুদ্ধের দিনে

যুদ্ধের দিন গুলোয়  জন্মান্ধতা 
থেকে আমার চক্ষু দান হয়েছে
যুদ্ধের দিন গুলোয় বাঁচতে শিখেছি
যুদ্ধের দিনগুলোতে ডুব জলে ডুবতে 
ডুবতে কলজের  গলুই জল 
ভরে যাবার ঠিক আগের মুহূর্তে 
সাঁতার  শিখেছিলাম,
যুদ্ধের দিনে বিশ্বাস  কথাটার মানে 
আবিষ্কার করেছি প্রথমবার
যুদ্ধের দিনে নিঃসঙ্গ করে চলে
যাওয়ার নাম সম্পর্ক এটুকু বুঝেছি
যুদ্ধের দিনে প্রেমিক চিনেছি খুব করে
যুদ্ধের দিনে যুদ্ধ চিনেছি ঠিক কেমন হয়,
সময়ের কার্নিশে রাখা সেসব যুদ্ধের দিন গুলো
আমার প্রাণ দান ও চক্ষুদান করেছিলো বলেই
এই বেচেঁ থাকা জুড়ে আমি মানুষ বলি নিজেকে 
যুদ্ধের দিনে যারা ছেড়ে গেছে ভালো থাকার ভালোবাসার
আলোর দিকে তাদেরকে নতজানু হয়ে জানাই  ভালবাসা
..... বেচেঁ থাকা শিখে ফেলার জন্য অমন যুদ্ধের দিন আর
অমন ছেড়ে যাওয়া বিশ্বাস অমন  ছেড়ে সম্পর্ক  ভীষণ জরুরী ... যুদ্ধের দিন আমার জন্মান্ধ গুছিয়েছে 
যুদ্ধের দিনে চক্ষুদান পেয়েছি ....♥️
#সই

আজ তোমাকে

আজ তোমাকে বেশ খানিকটা 
বৃদ্ধ দেখাচ্ছে 
তোমার শিখর ছুঁয়ে ফেলা
ভ্রু যুগল আজ সমুদ্র পারে শান্ত হয়ে বসে রয়েছে
আজ তোমার ছেলে মানুষী  কথারা 
অভিজ্ঞ হয়ে উঠেছে
আজ তোমাকে বেশ খানিকটা বৃদ্ধ দেখাচ্ছে
তোমার মুখে অসংখ্য আঁকিবুকি ভিড় করেছে
নাজানি কত কথা কত কাহিনি সেসব রেখার 
অন্তর মহল জুড়ে 
তোমার হাতের শিরারা আজ স্পষ্ট 
কোথাও যেন অস্তিত্বের খোজে ছটফট করছে
তোমার চোখের রোদ্দুর এখন শেষ বেলা 
আজ যেন তোমাকে বেশ খানিকটা বৃদ্ধ দেখাচ্ছে
আজ তোমার উৎসব অমন নবমীর শেষ রাতের আবেশে
ঢেকে গেছে কেনো ?
আজ সে কোন কারণে অসময়ে বেলা শেষের কবিতা তুমি লিখছো...!
আজ তোমাকে বেশ খানিকটা বৃদ্ধ দেখাচ্ছে ...♥️
#সই

সোমবার, ২৫ মে, ২০২৬

ভেতর ভেতর

তোমার ভেতর হাঁটছি কিংবা তুমি আমার ভেতর খরস্রোতা 
ভাবছি যত খেই হারাচ্ছি যতবার হারাচ্ছি তোমার মুখোমুখি হচ্ছি
যেভাবেই হোক  মনে রেখো 
বাইরে তোমার মানচিত্রে নাহোক ভেতর মহলে রেখো
বইতে থাকো ধমনী জুড়ে 
চাইছি রেখো হৃদয়পুরে 
প্রহর শেষে হয়তো হবে তোমার সাথে 
শেষের বেলা
সাজানো ফ্রেমে নাই না রইলো আমাদের
অমন থাকার মেলা ....♥️
#সই

রবিবার, ২৪ মে, ২০২৬

সই(২৩১)

একদিন দেখা হয়ে যাবে ঠিক
এই অজয়ের আকাশ চরে 
নয়তো কোনো বাউলবেলার শেষ প্রহরে
দেখা হবেই 
একদিন দেখা হয়ে যাবে জারুল এর বনে 
দেখা হয়ে যাবে রোদ্দুর খাঁ খাঁ নির্জনে
দেখা হবে হয়তো কোনো শূন্যতার মাঝখানে
এক দিন দেখা হবে নরম কোনো উষ্ণ দিনে
আমাদের দেখা হওয়া লেখা আছে ভাগ্যের বিধানে
দেখা হবার বেলায় দেখা হয়ে যাওয়া নেবে চিনে ...♥️
#সই

আগুন ঘুম

অক্ষর গুলোর নিচে 
আগুন পরছে ঢুকে 
চাইছি  থাকো ধমনী জুড়ে
বাঁচার মানে যাপন তো নয়
রত্ন খুঁজছি জীবন খুঁড়ে 
ঘাম কিংবা বৃষ্টি ভেজা মন
 শুকিয়ে  নেওয়ার থাকছে হাজার কারণ
রাত জাগা চোখ দেখছে রঙিন স্বপ্ন 
হাতড়ে বেড়াই সবাই আমরা একটু খানি যত্ম
পোশাকি নামে একঘেঁয়ে মন 
ডাক নাম তো ডাকে কম জন
আমরা সবাই হাঁটছি মিছিল
আমরা সবাই যুদ্ধে সামিল
বিকেল নামার একটু পরেই
আগুন ঘুমায় বুকের ঘরে 
শব্দ জব্দ তুঙ্গে যখন
নদীর বুকে বৃষ্টি নামুক 
পালা বদল করছে এ মন
ভাঙতে পারে ঘরের দেওয়াল প্রহর জুড়ে
যখন তখন ....🔥
#সই



শনিবার, ২৩ মে, ২০২৬

সই(২৩০)

তোমার সায়রে খসে পড়া তারা হতে 
 কত সহস্র আলোকবর্ষ 
আয়ু পথ জানা নেই
বেচেঁ থাকা জুড়ে রুপকথা হয় না
তবু ভাবনাতে থেকো তুমি মানা তো নেই
বাউল হওয়ায় ভাসতে চাইলে
মাটি  বলে আমি ভালোবাসি
অথছ দেখো আকাশ আর মাটি 
আমার সাথে বাঁচছে পাশাপাশি...♥️
#সই

শুক্রবার, ২২ মে, ২০২৬

মৃত্যু

মৃত্যু থেকে ফিরে আসি তোমার হাসির 
টানে এ জীবনে ভালোবাসা তো কম এলো না
হাতে হাত রাখার কবিতার থাকাও হলো
অনেক কখনও কোনো স্পর্শ না পাবার জন্য নিজেকে 
ফুরিয়ে দেওয়ার কথা তো মনে হয়নি , 
ভালবাসা নয় এর নাম 
ভালোবাসায় কি কেউ মৃত্যু চায় !
তোমার হাসি তোমার ভালো থাকা তোমার
ওপর মঞ্চের আলো দেখতে না পেলে 
অমন মরে যেতে কেনো যে মন চায় জানি না
ভালোবাসলে কি মানুষ মৃত্যু চায়!
আমার ভাঙ্গা চোরা ঘরের সিংহ ভাগ তুমি
দখল করেছো  
দখল করেছো গরাদ ফাঁকের আকাশ টুকুও 
নিজের জন্য এক ইঞ্চি জমি নেই আমার
এমন অনায়াসে যতসামান্য আমার তোমাকে 
জিতে নিতে দিলাম অথচ নিজের  নিঃস্বতায় ভয়
কিংবা আপসোস বোধ হয় না 
অমন অসাড় যে কখন হলাম অথচ তোমার স্পর্শ না 
পেলে মরে যেতে ইচ্ছে হয় এক নিমেষে
ভালোবাসায় কি মানুষ মৃত্যু চায়....♥️
#সই

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বেওয়ারিশ সময়

বালি ঘড়ির বাইরে বেওয়ারিশ কিছু সময় পরে থাকে
তারও পরে কিছুটা পথ পেরিয়ে জীবন গলি পথ মাঠ 
 ধানক্ষেত থেকে সোজা বড় রাস্তায় দাঁড়ায় যেখানে
ছেলেবেলা পেরোনো ঊষর ধূসর বেলা  হেসে অপেক্ষা করে
আমাদের একখানা গল্পে সেদিনও চৈত্র পেরিয়েছিল এক রাজপথের মুখেই
তবে অপেক্ষার ফাগুন অনেক সভ্যতা পরে জন্মেছে
তাই বেওয়ারিশ সময় স্রেফ রুপোর কাঠি ছুঁয়ে দিয়ে হারিয়ে যায় অন্য গ্রহে 
যেহেতু দেরী করে কিংবা আরো  দেরী করে 
কখনও কখনও কুয়াশা পেরিয়ে চোখ সকাল ছোয় 
তাই রং তুলি ক্যানভাস সমস্ত আয়োজনের পরেও 
রামধনু র সেই ছবিটা আঁকা গেলো না
তুমি ছবির ভেতর যতটা হাসি ছড়িয়ে দিয়ে আমাকে
সম্মোহিতের করার চেষ্টা করলে তোমার চোখ
দরবারি খতিয়ানে বুঝিয়ে দিলো সব হিসেব মেলে
না কিংবা চাওয়ায় সাথে পাওয়ার যে মিল থাকতেই হবে
তেমন কোনো শর্ত নেই ..
আসলে বালি ঘড়ির বাইরে বেওয়ারিশ সময়ের 
নাম অবাধ্য মন ....♥️
#সই

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সই



গ্রহের ভেতর চলুক দখল 
থাকবো তোমার পরিক্রমায় 
ঘরে ফেরার সময় হলে
হৃদয়পুরে সন্ধ্যে নামে
সব দখলে নাম থাকে না
 থাকার যা থাকবে ছুঁয়ে
মনেরা নাকি ভীষণ একগুঁয়ে....♥️
#সই

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আমাদের সব দুঃখ

আমাদের সব দুঃখ একদিনে কবিতা হয়ে যাবে দেখো
আমাদের ছিঁড়ে যাওয়া ঘর আমাদের বুকের পাথর 
একদিন কবিতা হয়ে যাবে দেখো...
আমাদের ঈশানী মেঘে একদিন রামধনু রঙের 
থরে থরে কবিতা সাজানো থাকবে তুমি দেখো
এক দিন পাটাতনে জল ঢুকে পড়া নৌকায় আমরা
রাখবো ডুব সাঁতার জানা বেশ কিছু কবিতা
একদিন আমার ওই ঝিল পারের দিকের বারান্দায় বসবো 
তুমি সময় রেখো হাতে আমরা সেদিন শব্দের পাশে শব্দ সাজিয়ে প্রকাণ্ড এক কবিতার সম্ভার সাজাবো 
তুমি শুধু সময় করে সময় রেখো 
তুমি শুধু সময়কে থেমে যেতে বলো ....♥️

অসুখ

বেনো জল কিংবা হুহু বাতাস আমার বুকের ঘরে
ঢুকে পড়ে 
আকাশ কিংবা ঘর কিছুই তো আমার নয়
একটা শূন্যতা দিয়ে সমস্ত পার্থিব মেপে নিই 
যেন এক বিষণ্ন একলা দিনে খালি 
স্টেশন চত্বরে একলা একটা ট্রেন অনিশ্চিত এক
আগন্তুকের অপেক্ষায় থাকে অথচ সমস্ত প্রহরে 
কার্ফু জারি করেছে মহাকাল ...
আসলে তুমি না থাকলে আমার অসুখ আমাকে
আচ্ছন্ন করে নেয় নিজের আগলে 
আমি মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিই সেসব অসুখের 
অসুখ দিনে ....♥️

সোমবার, ১১ মে, ২০২৬

ভালবাসি

তোমার মত করে কেউ গুছিয়ে দেয় না
এলোমেলো ঘর
তোমার কাঁধে মাথা রাখা রাত গুলোর 
ভগ্নাংশ নেই 
বহুবার তোমার থেকে দূরে রেখে দেখেছি
এ অস্তিত্ব আসলে কায়াহীন,
তবুও তোমার কোলে মাথা রেখে তোমায় 
জড়িয়ে রাখলেও তুমি সবটুকু আসো না
রোজ এক অপেক্ষায় আমার দরজা জানলা
খুলে রাখি ....মৃত্যু তোমায় যে আমি বড্ড ভালবাসি....♥️
#সই

বাইশে শ্রাবণ (২)

আজ বহু দিন আমার পিঠ জুড়ে 
বাইশে শ্রাবণ 
বহু দিন আমার ঘরের চাল চুঁইয়ে 
অথৈ হয় যখন তখন,
ভিড়ের মধ্যে হাতড়ে বেড়ানো মুখ
প্রতিবার মুখোমুখী সেই বাইশে শ্রাবণের ,,
জীবন থেকে রোজ মূহুর্ত ফুরিয়ে যাচ্ছে
দরজার পশ্চিমে সূর্য  বাইশে শ্রাবণের কাছে
আমায় গচ্ছিত রেখে অন্য কোনো কথা রাখার দেশে
ফিরে যায় ,,
একটা একলা ঘরে পাওয়া  না পাওয়া মুখ মুখোশ  আপোষ করে  থাকতে থাকতে একদিন অভ্যেস হয়ে যায় 
দিন ফুরালে পিঠের শিরদাঁড়া বেয়ে যন্ত্রণাটা কখন যেনো
ভীষণ ভালোবাসায় বেঁধে ফেলে ...
 নিঃশব্দে বালিশের খুব কাছ গড়িয়ে  বুক পকেটের রুপকথা
নাব্যতা খুঁজে নিজেকে হারিয়ে ফেলে
সংগোপনে একলা ঘর জানলার কাছে আকাশি আলোর কাঁধে মাথা রাখে .....♥️
#সই

রবিবার, ১০ মে, ২০২৬

আমাদের গল্পে

ছবির চতুষ্কোনে যে সব মেঘেরা ভালোবাসার
অপেক্ষায় ছিলো কাল রাতে ওরা বৃষ্টি হয়ে ঝরেছে
তোমার স্কিনসেভারে এখন টুপ টাপ আবেশের ঘোর 
ভাতের হাঁড়ি উপচিয়ে সেদিনগুলোতে তুমি ভালবাসা
দিয়েছিল পাত সাজিয়ে 
তারপর পদ্মনাভ রঙের সন্ধ্যে মিশিয়ে সে এক
তুমুল ঝড়ের গল্পে তুমি আর আমি ছাদের ঈশান দিকে
বসে ছিলাম,
যেভাবে শেষ রাত চেয়েছে সেভাবে জিতিয়ে দিতে দিতে
দরজার পর দরজা আমরা পার হচ্ছিলাম 
সবুজ রেইন ফরেস্ট এর পরে ছিল শেষের কবিতার দুয়ারখানা
আর তারপর ছিল ঝলমলে সকাল ...
ঘড়ির কাঁটায় তখন মধ্য গনন 
আমি তোমার মুখের দিকে তাকিয়ে কি এক খোঁজ করি 
বুঝে পেতে আরও খানিকটা বেলা হয়ে যায় 
ঝুলফি জুড়ে ঝিরিঝিরি বরফ তখন ,
গাছের কোটরে অবশেষ পরিচয় পড়েই ছিলো 
সবটুক  বলবো ভেবেও বলা হয়নি 
আসলে এক জীবনে সবটা বলা যায় না....
অন্ধকারকে ভীষণ ভয় তাই  দু চোখ বুজে 
তোমার ভালোবাসাহীন কাঠামো ছুঁয়ে  থাকি
 একলা ঘরের একটা একলা আকাশ থাকা জরুরি
বৃষ্টি যে ভীষণ বেখেয়ালী  সাথে থাকার কথা দিয়ে ভুলে
যাওয়া তার স্বভাব ....♥️🌧️
#সই



শুক্রবার, ৮ মে, ২০২৬

সই

There is only one life, that life does not fulfill all the desires, but let the desires and wishes come like they come every morning. In this way, one day before life ends, a lot of capital will be filled in the moment and life can be said to with a smile, love you jindegi, good bye life.

বুধবার, ৬ মে, ২০২৬

কাছে থাকা

যতক্ষণ সাথে থাকো দেখি না তোমায় 
চোখের বাইরে পথ হারায় যখন
তোমায় দেখি  অনেক বেশি
সামনে যতটুকু কথা বলি
অনুপস্থিতিতে কথা বলি ঢের বেশি
তোমার সাথে থেকে তোমার সাথে হয়তোবা
তেমন থাকা হয় না সাথে না থাকায় ঠাকাটুকু হয়
নিবিড় ঘন 
তোমাকে ভালোবাসতে এখন আর তোমাকেও লাগে না
এটুকু বুঝি ...♥️
#সই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

হার বনাম জিত

অক্ষর গুলোর পাটাতনে 
রাখছে যারা বৃষ্টি কিনে
আগুনও ঘুমায় একসাথে
আমরা জানি হাঁটতে হবে
কখনও কখনও মনের অ-মতে,
পোশাকি নামে যারা চেনে আজ
তারা কি জানে ধমনী জুড়ে চলেছে জেহাদ !

দু এক জন ডাকে ডাক নাম ধরে
যারা যুদ্ধের ময়দানের থেকে অনেক দূরে
ঘাম কিংবা বৃষ্টি ভেজা মন নিচ্ছি শুকিয়ে কেতদস্তুরে,
আমরা যারা বাঁচবো বলে সাদা পতাকায় লেখাই নাম
আসলে আমরা বুঝেছি কখনও কখনও যুদ্ধে
হেরে যাওয়াটা জিতের থেকেও অনেক বেশি দাম ....🔥

#সই (হার বনাম জিত)


সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

অতীত

খুব সহজ অতীত কে বর্তমানের চশমায় রেখে দেখা
বিচার করা অতীতের ছবি অতীতের স্বভাব, অতীতের ভালো লাগা খারাপ লাগা ইচ্ছে অতীতের কষ্ট পাওয়া অতীতের সাজগোজ সমস্ত কিছু বর্তমানে কখনও হাসায় কখনো বোকামো মনে হয় ... অতীতকে জাজ করি বিচরের কাঠগড়ায় দাঁড় করাই ,
অথচ ওই অতীত সেই অতীতের জন্য পারফেক্ট ছিল কোনো একদিন ওই অতীতের মুহুর্তে যা কিছু জরুরি আর এক্কেবারে ঠিক মনে ও মাথায় হয়েছিলো সেটাই করার চেষ্টা হয়েছিলো ,
আজ  সেই মুহূর্ত গুলো থেকে বেরিয়ে অনেক দূরে চলে আসার পর ফেলে আসা দিনে কি করা উচিৎ ছিল কি না কি ঠিক কী ভুল এসব ভাবা সহজ , কিন্তু উচিৎ অতীত কে যথার্থ সম্মান দেওয়া সেদিনের সেই ডিসিশন গুলো সেদিনের জন্য ঠিক ছিলো বলেই আজকের প্রত্যেক আমরা আমাদের এই পর্যন্ত best version টা পেয়েছি .... So you shouldn't judge your past.

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তুমি ছুঁয়ে থাকো

Most stable living sistemt on this planet is tree
তুমি ছুঁয়ে থাকো ... তুমি ছুঁয়ে থাকলে আমার কাঠামোয়
প্রাণ প্রতিষ্ঠা হয়,
তুমি ছুঁয়ে থাকলে আমার চোখ আকাশ দেখতে পায় 
তুমি ছুঁয়ে থাকলে আমার হেরে যাওয়া যুদ্ধ গুলো 
আমায় বাঁচতে শেখায়,
তুমি ছুঁয়ে থাকলে আমি ভালোবাসায় বুঝে পাই
তুমি ছুঁয়ে থাকলে সন্ত্রাস থমকে দাঁড়ায় মুহূর্তে
তুমি ছুঁয়ে থাকলে ছেলেটা নিকোটিন পোড়া ঠোঁটেও 
জীবনের কবিতা বলে,
তুমি ছুঁয়ে থাকলে এই ভরা তপ্ত রোদ্দুরে ছাওয়া পাই,
তুমি ছুঁয়ে থাকলে একটা চুমু মৃত প্রেমে সবুজ পাতার জন্ম দেয়,
তুমি ছুঁয়ে থাকো 
তুমি ছুঁয়ে থাকলে এই পৃথিবী বাসযোগ্য হয়ে ওঠে
তুমি ছুঁয়ে থাকো .....♥️
#সই

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চেতনা

মৃত্যুর চেতনা লোভ কে ফুরিয়ে দেয়
যা কিছু রাখা রইলো জন্ম মৃত্যু আর আমার মাঝে
সেসব বাড়ন্ত ছবি দিয়ে কেউ না কেউ
ঠিক খিদে মিটিয়ে নেবে
যেমন থালয়ী ফেলে রাখা ভাত টুকু করো না কারো
খিদে মিটিয়ে দেয়।
জন্ম চিনিয়ে দেয় হাজারো সম্পর্ক 
মৃত্যুও কিছু দিনের দৈন্যতা আনে 
যাকিছু অনুভবে তার সামান্যই 
শব্দে অক্ষরে ক্যানভাসে রাখা যায়
.... মুঠোয় কুলোয় না কখনও ব্রহ্মান্ড 
অথচ আকড়ে থাকা স্বভাবে পথ ফুরিয়ে যায়
দফনে কি আসলে কিছু সাথে দেওয়া হয়!
বেচেঁ থাকা যেখানে মিথ্যে সেখানে মৃত্যুর 
কাছে নতজানু তুমি আমি ।
#সই

বৃষ্টি

আমি বৃষ্টি হতে চাই
সেই সব বৃষ্টি যার
 খোঁজ আকাশ রাখেনি 
যার অপেক্ষা মাটিরও নেই
আমি বৃষ্টি হতে চাই
যে বৃষ্টি নিশীথ রাতে 
একলা গোপনে আকাশের
থেকে দূরে সরে যায়
আমি সেই বৃষ্টি হতে চাই
যে বৃষ্টি অবহেলায় গড়িয়ে পড়ে 
দিশা হীন হয়ে
আমি সেই বৃষ্টি হতে চাই
যার বুকে হারানোর গল্প লেখা ....🌧️
#সই(বৃষ্টি)

কান্না

তুমি যতবার বোলো 
আমি তোমায় খুব ভালবাসি 
জানি না কেনো আমার কান্না পায়
তুমি যতবার আমাকে বলো
আমার চলে যাওয়া চলবে না
আমার অদ্ভুদ কান্না পায়
তুমি যতবার তোমার বুকের
কাছে আমাকে জাপটে রাখো
আমার তুমুল কান্না পায়,
তুমি আমাকে যতবার ভীষণ
যত্নে আগলে রাখো আমার বুক
ডুকরে অসম্ভব কান্না পায়
তুমি যতবার বোলো 
তোমার সিংহ ভাগ পৃথিবীতে এখন
আমার বাস ততবার আমার ভীষণ
কান্না পায় ,
তুমি যতবার বোলো আমার জড়ানোতে
তোমার বেচেঁ থাকা প্রাণ প্রায় ততবার
আমি বৃষ্টির ভেতর কান্না লুকাই 
....আমার যে কেনো কান্না পায় বুঝি না
জানি না তোমার ভেতর আমার আমির আকাশে
এত বৃষ্টি কেনো ?
জানি না ...
জানি না...
....🌧️

কবি প্রণাম

অভাবে স্বভাবে থেকে যাও তুমি
সুখের ঘরে শোকের ঘরে আছো তুমি
আলোর দেশে আঁধার কিনার ছুলে 
চোঁখ বুঝলেই হৃদিতে পরশ মেলে
রাখতে পারি না কাছে আধার আমার ছোটো 
নিজেকে রাখি তোমার কাছে 
তুমি রাখো আমায় তোমার মতো..🙏
#সই 

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সই

শব্দের তো স্রেফ কথা নয়
চুপ যেমন নীরবতা নয়
একটা মানুষ পেলেই পরে
শব্দ জানে কথা হতে
ভুল বাঁধনে শব্দ জানে চুপের 
ঘরে মৌন হতে ।
পিঠের ওপর হাত রাখলেই 
খোঁজ ফুরাবে এমন তো নয়
শব্দ বিহীন কথা 
ঠিক বোঝে আপন পর
স্পর্শ পেলেই ....💜
#সই



বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রিপু

জীবনের সব ছিঁড়ে যাওয়া সম্পর্ক গুলো
রিপু করে নিতে পারলে ভালো হত 
খানিকটা নালিশ সরিয়ে হয়তো চুপ টুকু 
ছুঁয়ে থাকলে অনেকেই হয়তো থেকে যেত।
অভিযোগ যারা করে তাদের তরফ দাঁড়িয়ে
একবার এ তরফে তাকালে হয়তো রাগ হতো না কখনও।
থেকে যাওয়া গুলো যত্নের দরকার বুঝতে বুঝতে এত
বেলা হয়ে গেলো যে না থাকা সম্পর্ক গুলোর ভিড় বেড়ে গেলো,
কিছুই যদি না জানা থাকে একটা সেলাই মেশিন আর সেলাই টুকু জানলে হয়তো জীবনের ছিঁড়ে যাওয়া সম্পর্ক গুলো
রিপু করে তার ওপর নতুন করে ফুল পাতার নকশা এঁকে 
থেকে যাওয়াটা আরও সুন্দর হতো .....
#সই(রিপু)

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

এ শহর

এই শহর আমার মত করে আমাকে চেনে
এই শহর আমার জন্ম দাগ থেকে শুরু করে
আমার অর্জন করা ক্ষতদের দাগ গুলো আমার
মতোই চেনে ,
এই শহর জানে আমার চোখ পিটপিট ইচ্ছে পুতুলের
খবর,
এই শহর জানে আমার এক্কাদোক্কা দুপুর কবে
কখন চুপি চুপি প্রেমের আখ্যানে বদল গেছে
এ শহর জানে আমার  প্রথম শাড়ি পরা দিনের অনুভূতি
এ শহরের বুকে  রাখা আমার    গোপন পাপ আমার মত করে গুছিয়ে রাখা আজও...
এ শহর জানে আমার কোনো এক দিনের প্রথম ও শেষ
অপরাধ ঠিক কতটা তীব্র তীক্ষ্ম ছিলো 
এ শহর হয়তোবা আমার থেকে অনেকটা বেশি আমার কথা
জানে,
এ শহর আমার সিঁড়িভাঙ্গা  অঙ্কের ভুল গুলো  জানে যা আমি কখনো ঠিক মিলিয়ে দিতে পারিনি ,
এ শহর আমার যোগ বিয়োগের টানাপোড়েন জানে আমার মতোই।
এ শহর জানে আমি ভয় পাওয়া চেহারা কিভাবে লুকিয়ে
যোদ্ধার অভিনয় করি ,
এ শহর আমার প্রতিটা  জিতে যাওয়ার উৎসবে আমার মত করেই সামিল হয়
এ শহর আমার ভাঙ্গা গড়া ,আমার বৃষ্টি ভেজা ,আমার পুড়তে থাকা ঠিক আমার মতো করেই জানে
এ শহর আমার মুখ আর মুখোশের সন্ধিক্ষণে আমাকে আমার
মত করে চেনে,
এ শহর আমার মতোই আমার সমস্ত আমি টাকে জানে
এ শহর ....
এ শহর...
#সই( এ শহর)

রোজ

রোজ কিছু অজুহাতে তোমার দিকে এগিয়ে যাই 
রোজ সকাল বেলায় তোমায় সকাল বলে ডাকি 
রোজ এক খানা গোটা আকাশে তোমার কথা লিখি
রোজ সমস্ত যুদ্ধের হার জিত তোমার আলেখ্যর 
সামনে রাখি ,
রোজ আমার আমির ভেতর তোমায় বাড়তে দেখি
রোজ  মুঠোয় গড়িয়ে  যাওয়া সমস্ত কিছুর  পরেও স্রেফ তুমিই 
থেকে যাও,
রোজ ভোরের আজান কিংবা আরতির আরাধনায় তোমাকে
সাধনা করি ,
রোজ ভাতের থালায় অসম্ভব খিদের মত আমার কাছে তুমি,
রোজ নলিশে বালিশে হাজারো যাপন জুড়ে বেচেঁ থাকায় তুমি
রোজ রোজ এভাবেই নানান অজুহাতে আমি তোমায় স্পর্ষ করি,
রোজ আমার ধমনীতে তুমি খরস্রোতা হও 
আর রোজ আমি ইবাদতের মত তোমাকে পাই
রোজ আমার সমস্ত প্রচ্ছদ জুড়ে তোমার রঙের কারবারি.....♥️

#সই(রোজ)

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এবার ফিরে এসো

ফুরিয়ে  যাবার আগে ফিরে এসো
ফিরে এসো অভিশাপ এর যাপন 
কেমন হয় দেখার জন্য,
যে স্পর্শ একদিন জিয়ন কাটি 
ছিলো দেখে যেও সে  স্পর্শের বোতলে
এখন গরল রেখেছে সময় ,
পথ বলতে একদিন যা বুঝতে 
আজ সেখানে অবান্তর আগাছর বসবাস 
ছড়িয়ে  ছিটিয়ে দখল করেছে সব পুরনো পরিচয়।
তাও যদি মনে পরে আর মন পোড়ে 
কখনও কোনো গোধূলি ফুরানো দিনের
বিষন্ন রং দেখে ...
একবার ফিরে এসো 
একবার দেখে যেও বেচেঁ থাকার ভুমিকায় মৃত্যু
ঠিক যেমন দেখতে হয় ...💔

#সই(একবার ফিরে এসো)

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

যাওয়া

অনেক কথা বলতে বলতে একদিন
হঠাৎ কথারা ফুরিয়ে গেলো 
তারপর চুপ কথার দেশে মনের ঘরে
কথারা মৌন অথছ অসম্ভব তোলপাড় 
করতে করতে ঘুমিয়ে গেছে...।
ফুরিয়ে যাওয়ায় এক অসম্ভব মৃত্যু 
ফুরিয়ে যাওয়া এক অসম্ভব যন্ত্রণা
ফুরিয়ে যাওয়ায় নিজের শব কে
নিজে পড়ানো,
এত জানা এত চেনা এ অসুখ 
তবু কোনো এক চৈত্র বেলায়
এ আসুখ ভালোবেসে জড়িয়ে নেওয়া
মনের স্বভাব 
নিজের অসম্ভব কিছু থাকার পরেও
নিজের ঘরেই সজিয়ে রাখা এ এক অদ্ভুত অভাব...❤️‍🔥

#সই(ফুরিয়ে যাওয়া)

থেকে যাও

বুকের মাঝে লুকিয়ে রাখা দাগের মত
থেকে যাও 
থেকে যাও নতুনের আবডালে পুরনো 
মায়ার মত ,
থেকে যাও যেমন থাকে কাঠামো 
যদি পারো থেকে যাও জলের  দাগের মত
এই তো কিছু দিন 
এই থাকা দরজার ওপারে আমার সাথে
স্রেফ আমিই পারি যেতে ,
.....যে কদিন থাকা যায় রেখে যাও ....♥️
#সই

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ভালবাসা

বুকে রাখা আকাশটা আসলে
ভালোবাসার ঘর
সাতরঙা আসবাব সে ঘরের দেওয়াল 
মেঝেতে সাজানো 
স্বপ্নেরা নেমে আসে সে বেড়ার বাগানে 
ঝুল বারান্দায় উঁকি দেয় সলমা চুমকি 
তারারা, 
ভালবাসা বোধহয় 
তার ভালো তে বাস করতে পারলেই
সম্ভব ...
ভালবাসা বোধহয় বুকের ভেতরে আকাশ মুখি একটা
গাছের গল্প...
.#সই

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

উপস্থিতি

ঢেউ এর শব্দের মত 
বুক দেওয়ালে  জানান দেয়  তোমার উপস্থিতি 
সমস্ত শুন্যতা জুড়ে সে ঢেউ বিছিয়ে 
থাকে,
যা কিছু কোত্থাও থাকার কথা নয়
তার সবকিছুই কেনো সমস্ত তে মিশে আছে,
জীবন নিজের মত হিসেবের  খসড়া লেখে
নদী জানে তার কিনারের বুকে
আছড়ে পরা জলোচ্ছাসে শূন্যতার কান্না থাকে
নদী জানে তার প্রবাহে পা ডোবালে  let it go 
শিখে যাবো তুমি আমি ....
#সই(উপস্থিতি)




বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ফিরবে

হয়তো কখনো ফিরবে এই পথে
হয়তো পুরোনো পথের টান তোমায়
ফেরাবে,
হয়তো সে ফেরা সন্ধ্যে নামার অনেক
পরে তোমার হাত ধরে ফেরাবে
হয়তো সে ফেরা ধান কাটা ফুরিয়ে যাওয়া
 জমির নিঃস্বতার  বেলায়,
হয়তো ফুরিয়ে যাওয়া বসন্তের
উদাস বেলায়,
সে ফেরা আউল বাউল ঝোড়ো দিনে
হয়তো সে ফেরা বুড়ো বটের শেকড় উপড়ে 
যাওয়ার শেষ বেলায়...
সে ফেরার পথে মিলিয়ে যাবে বহু সভ্যতা 
হয়তো সে ফেরার দিনে শ্বশানে স্বজন হারানো 
আগুন থাকবে ঊর্ধ্বমুখী,
তবু তুমি ফিরো পুরনো পথে
একবার দেখে যেও যারা তোমায় কাছে রেখেছিল
একদিন তুমি তাদের কাছে কীভাবে আজও রয়ে গেছে...♥️

চুক্তি

নীরব চুক্তিতে জড়িয়ে ধরি
প্রতিবার,
সে সব চুক্তি জীবিত থাক আবার দেখা
হবার ক্ষণ পর্যন্ত 
উষ্ণতায় লেগে থাকুক তুমুল চাওয়া
দূরত্বের সমস্ত শূন্যতা মুছে 
যাক স্পর্শের আগলে
আবার দেখা হোক দেখা হবার 
চুক্তিতে.....
আমার ভেতর তুমি তোমার ভেতর আমি
এবার চক্তির পত্রে আমাদের হোক...♥️
#সই(চুক্তি)


মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ভালবাসি

ভেবেছি বলবো তোমায় 
এই যে তোমায় আমি ভীষণ ভালবাসি,
এমন ভালবাসা আগে কখনও টের পাইনি,
এমন ভালোবাসায় আচ্ছন্ন হয়ে হারিয়ে যাইনি 
আগে কখনও 
এমন করে আমার সমস্ত প্রহরে ভালবাসা পাহারা দেইনি,
 এমন করেআমার গহীন রাতের ঘুমে ভালবাসা রুপকথা 
সাজায়নি কখনো,
তোমায় স্পর্ষ করতে চাইলে খুঁজে পাই না কেনো
এমন করে ভালোবাসায় নেশাতুর হয়ে আগে কখনও
আমার পঞ্চ ইন্দ্রিয়  অবশ হয়নি,
তোমাকে বলবো ভেবেছি 
এই যে তোমায় আমি ভীষণ ভালবাসি
এমন ভালবাসা যা কিনা আমায় কাঙাল
করেছে তবু ভালবাসা ফুরায়নি...
তোমায় বলা হয়নি তোমায় আমি
ভীষণ ভালবাসি....♥️
#সই(ভালবাসি)

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

যা হলো না

সংযমী নই মোটেই তাই তোমার
কাছে আসতে চাইনি 
উত্তাপ টুকুতে পুড়ে যেতে 
বড় ভয় তাই ভালবাসা হয়নি
তোরণ খানা তেমন বড় মাপের
নয় 
তাই কাছে রাখা হলো না সেভাবে,
মিশে গিয়ে হারিয়ে যাবার ভয়ে
বৃষ্টি দিন গুলো একলা পরে থাকলো,

তোমার ঘড়ির আর আমার ঘড়ির 
সময়ের দূরত্বে  বড্ড বেশি তাই
আমাদের এ জন্মের সংসার টা
সেভাবে জড়িয়ে ভরিয়ে রেখে করা হলো না
সুখের সামান্য নিচে রাখা থাকলো 
সেসব  আনকোরা যন্ত্রণা
এই ঝিল এই সারি সারি গাছের সাক্ষী থেকো
সাক্ষী থেকো এই ঝিঁঝিঁর ডাক
সাক্ষী থেকো এই নির্জন স্বজনহীন বেলা
আমার আমির সাথে তোমরাও থেকো সাক্ষী 
....  আমার এ জন্মের অসম চাওয়া গুলো
পরের জন্মে মিলিয়ে দিও তোমরা ...♥️
#সই





শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ভাঙাচোরা ওয়ালা

ভেবেছি ভাঙাচোরা কুড়িয়ে বেড়ানো 
সেই মানুষটার কাজ নেবো
কুড়িয়ে বেড়াবো নির্ঘুম রাত জাগা চোখে লেগে
থাকা বেওয়ারিশ  বাসী ঘুম
কুড়িয়ে বেড়াবো সে সব স্বপ্ন যা ঘুমাতে যাবার সময়
  করো না কারো  বালিশের কিনার থেকে গড়িয়ে পরেছে  অজান্তে ,
কুড়িয়ে বেড়াবো দুমড়ে মুচড়ে যাওয়া যাপন
তার পর সুন্দর ভাঁজ করে গুছিয়ে রাখবো
বিবাগী কোনো চিলেকোঠায় টিনের বাক্সে,,

ভাঙাচোরা কুড়োনো সেই মানুষের 
কাজ নেবো যে কিনা ভেঙে চুরে যাওয়া
মানুষ কুড়িয়ে সাজিয়ে রাখে কোনো
 গোপন অনামি  এস্থেটিক গ্যালারিতে,

কুড়িয়ে বেড়ানো খালি কৌটো কিংবা
বোতলে কোনো  লেখকের 
মন ভাঙা  ফুরিয়ে যাওয়া অসমাপ্ত 
ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেঙে চুরে যাওয়া
কবিতা  , গল্প , উপন্যাস সাজিয়ে রাখবো,

কোনো এক অমলের চোখে কোনো এক দই ওয়ালার 
কেন বেচায় বিকিয়ে দেবো সেসব  অসম্ভব এক
সোনালী দিনে
.... ভেবেছি ভাঙাচোরা কুড়িয়ে বেড়ানো
সেই মানুষটার কাজ নেবো ....

#সই(ভাঙাচোরা ওয়ালা)

জরুরী কাজের মত

জরুরী কাজের মত যেতে চাই
শুকিয়ে যাওয়া ফলগু নদীটার কাছে
একদিন যার কিনার জুড়ে কত না প্রেম অপ্রেম জড়িয়ে থাকতো বাঁধনের গল্পেরা।
জরুরী কাজের মত পোড়ো মন্দিরটার কাছে যাবো 
একদিন যে মন্দিরে কত না মানত আঁচল 
বিছিয়ে রাখতো ভোর থেকে সন্ধ্যাতক আরতি।
জরুরী কাজের মত ছুটে যেত চাই সেই বুক ফাটা 
মেঠো জমিটার কাছে 
যার বুক জুড়ে একদিন সবুজ ফসলের 
আনাগোনায় কত না সংসার হাসতো।
জরুরী কাজের মত দেখা করতে চাই 
ছেলে বেলার সেই ঝালমুড়ি কাকুর সাথে
যার কাছে রোজ স্কুল টিফিনে কিছু পয়সা কম
পরে গেলেও ঝালমুড়ির পরিমাণ আর স্বাদ কম পরেনি কখনওই।
জরুরী কাজের মত ছেলেবেলার সেই কি যেন নাম মনে নেই
যাকে পেপার কাকু বলে ডাকতাম আর বলতাম আমার কাছে টাকা নেই তুমি আমাকে ইন্দ্রজাল কমিকস পড়তে দাও
আমি কাল তোমায় ফেরৎ দিতে দেবো ...পেপার কাকু তার ওই দিনের কেনাবেচার হিসেব ছাড়াই পড়তে দিত কমিকস।
জরুরী কাজের মত বাণী মিস তোমার কাছে যেতে চাই
একদিন তোমার কাছে ছোট ছোট আমরা সময়ের চেয়ে বেশি
সময় ঘিরে থাকতাম  আদরে আবদারে।

জরুরী কাজের মত সেই রাস্তায় হেঁটে যেতে চাই যেখানে
আমার হাঁটতে শেখা শুরু হয়েছিল 
সে রাস্তা আমার কাছে কখনও আসবে না 
জরুরী কাজের মত সেসব কিছুর খুব কাছে যেতে চাই
যে পথ যে মানুষ যে সময়   যে জমি যে  নদী একদিন এই আমি টার  একটু একটু করে আকাশ ছুঁয়ে ফেলার  সাক্ষী হয়ে থাকতো মুগ্ধ হয়ে
আমি জরুরী কাজের মত ওদের কাছে  যেতে চাই
জরুরী কাজের মত ওদের কাছে যেতে চাই ...
#সই ( জরুরী কাজের মত)

e যাবৎ

এযাবৎ যত প্রেমে পড়েছি 
তুমি সেসবের থেকে অনেক
বেশি গভীর। এভাবৎ যত প্রেমে এসেছে
তুমি তার সবকটি থেকে
তুমুল ,
এ যাবৎ যত প্রেমে এসেছে 
তুমি তার সবকটি থেকে
ভীষণ নেশাতুর,
ধমনীর প্রবাহ জুড়ে 
তুমি খরস্রোতা বয়ে চলেছো,
এ যাবৎ সমস্ত প্রেম আমায় 
ছুঁয়ে গেছে বাতাসের মত
তুমি আমার দেওয়াল জুড়ে
তীক্ষ্ম পেরেক গেঁথে নিজেকে সাজিয়েছো 
অন্তর মহলে ,
এযাবৎ যত বার প্রেমে পড়েছি 
তুমি সেসবের থেকে আলাদা
এ যাবৎ সমস্ত প্রেমে ছিলো না অসম্পৃক্ত যাপন
তুমি সে সব প্রেমের থেকে আলাদা
এ প্রেমের নাম কস্তুরী ঘ্রাণ ছাড়া আর কি নাম দিতে পারি বলো?
#সই (এ যাবৎ )

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বন্ধনী

অক্ষর বন্ধনীতে জড়িয়ে থেকো
হাতে হাত ছুঁয়ে থাকলে নিয়ম
বাঁধবে শেকলে
অক্ষর বন্ধনীতে জড়িয়ে জাপ্টে 
থাকো  ...জড়িয়ে থাকো পাপ ,পূর্ণ, গড়া ভাঙ্গায়
জড়িয়ে থাকো ভালবাসা আর ভালোবাসাহিন
আমাকে ,
সাথে সাথে হাঁটলে সমাজ দেখবে আড়চোখে 
তুমি বরং অক্ষর বন্ধনীতে আমায় সহস্র পাকে
শত জন্মের করে বাঁধো..
অক্ষরের আবদারে , নালিশে , যত্নে ,অধিকারে
আমার ধমনী জুড়ে তুমি বইতে থাকো
মিশে থাকো আস্তিনে  ,
নামকরণে থেকো না আমাতে 
পৃথিবী নতুন নামে অভ্যস্ত নয় কোনো কালেই
তুমি বরং তোমার অক্ষর বন্ধনীতে আমায় রেখো
তুমি বরং তোমার অক্ষর বন্ধনীতে আমার সাথে থেকো ....♥️

#সই( বন্ধনী)


মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

একলা মন

যে জানলা গুলোর আকাশ ছিলো 
আজ জানলা গুলোর আকাশ নেই
যে গাছ গুলোর মাটি ছিলো 
সে গাছ গুলোর মাটি বলে কিছু নেই
যে সমদ্রে সব কথা বলা যেত
সে সমুদ্র এখন অপরাধী 
সহজ বাড়ি ফেরা 
আর সহজ নয়
গল্পেরা কখন কোথায় 
কোন বাকে নিজেদের
রং রূপ পাল্টে ফেলে
গল্পেরা নিজেই জানে না,
জীবনের গল্পে জীবনের মূল্য 
সব থেকে কম
হাতের মুঠোয় এক দিন বালিঘড়ি 
ফুরিয়ে যায় জানান না দিয়ে
হঠাৎ মনে হয় অনেক কিছু ছুঁয়ে দেখা আর হলো না ....♥️

#সই(একলা মন)

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পেয়ে হারানো

পেয়ে হারানোর ভয়ে 
উপেক্ষা দিয়ে আড়াল রাখি নিজেকে
পেয়ে হারানোর ভয়ে 
পিছন ফিরে একবারও তাকাই না
পেয়ে হারানোর ভয়ে
ডাক শুনেও নির্বিকারে পথ হেঁটে যাই 
বধির মানুষের মত
পেয়ে হারানোর ভয়ে
ভালবাসা ঘুচিয়ে দিয়ে
মন্দবাসায় বাস করি
জ্বরের ঘোরে 
পেয়ে হারানোর ভয়ে
তোমাকে আর কখনোই পেতে চাই না আমি....♥️
#সই

আছো

প্রার্থনায় রেখেছি 
আঁচল বিছিয়ে  চেয়েছি
পুজোর অর্ঘে 
চাওয়া থেকে যায়,
ইবাদতে ওই নাম চায়
প্রেমের ফ্রেমে
আছো যন্ত্রণায় 
সুখের অসুখে 
রূপকথার কল্পনায় ...♥️

#সই( আছো)







কথার কি ফুরিয়ে যায়

কথারা কি একদিন শেষ হয়ে যায়?
নাকি বুকের ভেতর জমতে জমতে
পাথর আর তারপর একদিন  স্তব্ধ পাহাড় হয়ে যায়
কথারা কি একদিন ফুরিয়ে যায় ?
নাকি ইথার তরঙ্গে ভাসিয়ে দেয় নিজের ধ্যানস্থ 
অস্তিত্ব,
কথারা কি ফুরিয়ে যায় ?
নাকি নির্জন ঢেউ এর বুকে নিজেকে লুকিয়ে ফেলে
জগৎ সংসারের চাওয়া থেকে ...
কথারা কি সত্যিই ফুরিয়ে যায়!

#সই(কথারা কি ফুরিয়ে যায়)

থেকে যায়

ভালবাসি না বললেও ভালবাসা ফুরায় না...
দাগের মত মৃত্যু দরজা পর্যন্ত থেকেই যায় 
মুখ ফিরিয়ে নেওয়ার নোটিশ দেবার পরেও 
নিয়মিত ও মুখ চোখ দেওয়ালের সামনে দাঁড়ায় 
না সারা অসুখের মত মৃত্যুও দরজা পর্যন্ত থেকেই যায়,
স্মৃতি গুলো আষ্টেপৃষ্ঠে বেঁধে অজানা স্রোতে
ভাসিয়ে দিয়ে শেষকৃত্য সেরে ফেললেও 
পিছু নিয়ে ঘরে ফেরে,
প্ররোদ্ধে আসা ভাগ্যের মত মৃত্যু দরজা পর্যন্ত থেকেই যায়,
ভালবাসি না বললেও ভালবাসা ফুরায় না 
জন্ম দাগের মত মৃত্যু দরজা পর্যন্ত থেকে যায় ....♥️

#সই( থেকে যায়)

আওয়াজ

আওয়াজ ভালো লাগছে না
শব্দ থেকে অসম্ভব অদ্ভূত চিৎকার হচ্ছে
ঘড়ির চিৎকার, ঝিঁঝিঁর আতর্নাদ,
অসম্ভব বাতাসের ঝাপটা , বৃষ্টির ঝালরের 
শব্দ, ঝাড়বাতির  কথপোকথন,
আমার ভেতর  স্তব্ধতা চিৎকার করছে
.... শব্দেরা এক অসহনীয় চিৎকারে 
অস্থির করছে ভেতর মহলের পথ , ঘাট 
ঘর বাড়ি ,
তুমি স্তব্ধতা হয়ে এসো 
তুমি মৃত্যুর মত শান্তি হয়ে কাছে থেকো 
তুমি নিশুতির মত চুপ  হয়ে ঘরে থাকো
আওয়াজ ভালো লাগছে না
শব্দের বীভৎস চিৎকার থেকে আমাকে
আড়াল করো ...
তোমার শীতল শান্তির চুপ কথার অবগুণ্ঠনে
আমাকে মুড়ে গেলো .....❣️

#সই( আওয়াজ)

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিলাস

নৌকার গলুই ভেঙে 
জল ঢুকলো 
ভাসবো নাকি
ভাসাবো জানি না
পাটাতনে সাজানো সংসার
ছিলো তাসের দেশের
হয়তো অভাবী হতেই 
চেয়েছে এই জন্মটা 
আমি নৌকোর সংসারে 
সাঁতার না জানা  সে জন 
যে বাঁচতে চেয়ে মৃত্যুর 
কাঁধে মাথা রাখতে ভালোবাসে....♥️

#সই(বিলাস)

রাহুল

চলে যাওয়ার জন্য কথা দিতে হয় না
চলে যেতে হলে লাগে না আগাম নোটিশ 

সমুদ্র বুকে রাখে আর এক সমুদ্র 
তুমি চলে গেলে  বালুচরে রেখে শূন্যতা 
 এ গল্পের স্ক্রীপ্ট বুঝি সময়ের  লেখা 

তোমাকে হারিয়ে তোমার স্মৃতি পরে রইলো
চোখের বাইরে কোথাও তুমি নেই
চোখ বুজে তোমাকেই পাই...💔
#সই ( রাহুল)

আমাকে খুঁজে নিও

আমাকে খুঁজে নিও 
আমার অপেক্ষা করো না
আমি কোনো ঘাট ছুঁয়ে
যাওয়া ছলাৎ ছল স্রোত 
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষায় থেকো না
কোনো না কোনো গলির 
মোড়ে নতুন মুখ ,
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষায় থেকো না
শ্বশানের জ্বলন্ত আগুনে
কোনো না কোনো মুক্তিতে আমি
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষা করো না
কোনো এক আতুর ঘরে 
প্রজন্মে আমি
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষা করো না
আমাকে খুঁজে নিও....♥️

#সই(আমাকে খুঁজে নিও)

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গল্পে

ছবির ভেতর আর এক ছবি
শব্দ মিছিলে হাঁটছে কবি
নীরব হয়তো ভীষণ শব্দ 
আবিষ্কারে  হচ্ছে মুগ্ধ 

সীমার ভেতর  নিয়ম রাখা 
অনিয়মের  থাকছে ধাঁধা 
একদিনের ছুঁয়ে দেখা
অঙ্গীকারে জীবন রাখা
উপন্যাস তো  আগেও লেখা
তোমার আমার গল্পে হয়তো
সভ্যতার ইতিহাস লেখা ....♥️

#সই( গল্পে)



জলের দাগ

জলের দাগ ভীষণ ঘন 
ঝাপ্সা পথ ঝাপ্সা  মনও 
জল ভেবে সহজ হলেও 
জলের দাগেও খবর মেলে
চোখ কিংবা বারিশ 
নদী কিংবা অভিমানী নালিশ
শুকিয়ে গিয়েও চিহ্ন রাখা
জলের কাছেও অযুত রকম 
খাট্টা মিঠা গলয় রাখা  ....♥️

#সই(জলের দাগ)

মুগ্ধতা

মুগ্ধতা ফুরিয়ে গেলে
রঙিন রঙ গুলো হবে
ফ্যাকাশে,
প্রথম বৃষ্টি আর শেষ বারিশের
মাঝখানে আবিষ্কার ফুরিয়ে 
গিয়ে এক ঘেয়েমি নেমে আসে,

মুগ্ধতা ফুরিয়ে গেলে
ইজেল হবে ক্লান্ত 
সব রঙ দানিতে তেজপতা 
রঙে যাবে ভরে ,

প্রথম বসন্তের সাথে বসন্তের 
শেষ দিনের তফাৎ অনেক
অবাক হওয়া সমস্ত কারণ গুলো
চেনা হয়ে যাবে থাকবে না আকর্ষণ,

মুগ্ধতা ফুরিয়ে গেলে কাছে
আসার ওম তেমন উত্তাপ দেয় না
শীত প্রহরে ....,

মুগ্ধতা ফুরিয়ে গেলে
আমার শব্দেরা তোমার কাছে
স্রেফ অক্ষরের অবান্তর ভিড় 
ছাড়া কিছুই নয় ...
মুগ্ধতা ফুরিয়ে গেলে ...♥️

#সই( মুগ্ধতা)

অসুখ

মনের অসুখ মনে হয়
রোজ কি যেন এক ঝড় বয়ে যায় 
ঘর ভাঙে ফসল মরে যায়

মনের দেশে মহামারী 
মন ভাবছে কি হয় না হয়

মন ভুলিয়ে রোজ বলছি 
এ অ-সুখ তেমন গাঢ় নয় ....❣️
#সই (অসুখ)

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

খোঁজ শেষে


আকাশ দেখার গরাদ শোকে 
রং মিলন্তে গল্প খোঁজে 
সবাই কি সত্যি খোঁজে 
ভাসতে থাকা জাহাজ জানে
ফিরতে হবে অন্য গল্পে
আজের ঘরে কালের অভাব
জলের বুকে সফর করাত 
হাত বাড়ানো স্বভাব যার
দিন ফুরালে শূন্য হাতে 
ঘরে ফেরা নসীব তার ....♥️

#সই (খোঁজ শেষে)








বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

অহংকার

রোদ্দুর নিয়ে বড্ড তোমার অহংকার 
আমার পুঁজি বৃষ্টি দিনের একাকার 
প্রদক্ষিনে রইলো রাখা একটা প্রতিশ্রুতি 
আমার বৃষ্টি তোমার তোমায় কিন্তু ঢাকতে পারে ঠিকই 
দাঁড়িয়ে আছো সেরার সেরা  
বিছিয়ে দিয়ে  তোমার এরা 
ভিড়ের পথের প্রদক্ষিনে মাপছি তোমার
দুর্বলতা 
বৃষ্টি দিনে আমি কিন্তু রোদ্দুরকে ভেজাতে পারি 
হাসবে তুমি রামধনুতে 
অহংকারের বৃষ্টি দিয়ে চলতে পারে জারিজুরি...🌧️
#সই(অহংকার)

বোবা টানেল

বুকের ভেতর জমুক পাথর 
চোখের আলো নিভুক 
শব্দেরা যাক ছেড়ে 
নিজের ভেতর  নামতে থাকুক 
আরেক আমি সিঁড়ি বেয়ে
গভীর গহীন অন্ধকারে
থাক সে আমি নির্বাসনে 
হারিয়ে যাবার পরেও যেনো 
ভীষণ রকম হারায় এ মন
বুকের ভেতর জমুক পাথর 
চোখের আলো নিভুক 
শব্দেরা যাক ছেড়ে....💜
#সই (বোবা টানেল)

পাপী

তুমি  বললে 
আমি তো আছি
আমি পাপী  হয়ে 
তোমায় বিশ্বাস করলাম না 
তুমি  হাতের পরে হাত 
রাখলে 
আমি পাপী হয়ে 
অনুসন্ধানে থাকলাম
তুমি ভালবাসি বললে 
আমি পাপী হয়ে ছলনা 
মানলাম,
তুমি আমাকে আগলে রাখতে
চাইলে
আমি পাপী হয়ে সে যত্নের আগলকে 
শেকল ভাবলাম
তুমি আছি বললে
আমি মনে মনে হাসলাম ...
তুমি  আছি বললে
আমি পাপীর মত
তোমার ছবিতে পাপ রাখলাম ....♥️

#সই(পাপী)

গল্পের শেষে

কোথাও কোনো আনাচ কানাচে যদিও 
থাকো পাবো না খুঁজে
একদিন জরুরত ছিল আজ
ছবি থেকে গেছো মুছে....
হয়তো আলোকবর্ষ পরে
সভ্যতা হারানো শহরে
অস্তিত্ব তোমার গেছে জং ধরে 
একদিন তোমার কাছে নতজানু ছিল মন
এখন এক্কেবারে ভুলে গেছে বেমালুম মন
আমিও কি পারি এই আমি কে চিনতে 
প্রচ্ছদে থাকে না লেখা 
শেষ প্রহরে দৃশ্য ঠিক কেমন হবে প্রতিটা গল্পে....♥️

#সই(গল্পের শেষে)

মনে পরে না

ভালোবাসাটা থেকে যায় 
মুখটা হারিয়ে যায় 
প্রেমটা থেকে যায়
প্রেমের কারক
বদলে যায়
ছবি থেকে যায় 
শিল্পী হারিয়ে যায়
মুহূর্ত স্মৃতি
মানুষ বিস্মৃতি 
নদী থেকে যায়
স্রোত বয়ে যায়।
মনে থাকে না
তোমার মুখ,
মনে থাকে না 
কারক,
মনে নেই
স্রষ্টা তোমায়,
মনে পরে না
স্রোতের রূপ....
দাগ থাকেলও দাগের
কারন তেমন মনে পরে কই ...♥️

#সই(মনে পরে না)

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সময়

সময় তো  একই রকম বয়ে যায় 
তোমার আমার ঘড়ির কাটা 
এক হয় না কখনও 
সময় তো এক রকম বয়ে যায় 
তবু ভিড়ে হাঁটতে থাকা মানুষের কাছে
জানতে চাই সময় কত...
সময় তো একই রকম বয়ে যায়
তবু কখনও কিছু মিনিট আমি ছুঁতে 
পারিনা
কখনো তুমি আমায় ফেলে রেখে
আলোকবর্ষ পেরিয়ে যাও ...
সময় তো একই রকম বয়ে যায়
কখনো  স্বপ্নে কখনও স্মৃতিতে 
আমরা মুখোমুখি হই 
সময় তো একই রকম বয়ে যায় ...♥️

#সই( সময়)


সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সই

আবছা জানলায় 
 মন মেলা আলনায় 
শিশিরেরা টুপটাপ
চায়ের কাপে সকাল এঁকে 
নতুনের শুরুয়াত 
ভাবনায় আসে যায়
খেয়ালি পালতোলা 
দিন শেষে সংবাদে 
হিসেবের খসড়ায় 
নেই আছে অংকেরা
বেখেয়ালে ঘর বাঁধে...♥️
#সই

রবিবার, ২২ মার্চ, ২০২৬

হারাতে চাইনি বলে

হারাতে চাইনি বলে বন্দি করেছিলাম
বুক দেরাজে 
হারাতে চাইনি বলে খরচ করেছি হিসেবের থেকেও 
হিসেব রেখে 
হারাতে চাইনি বলে রোজ প্রহরে প্রহরে
ছুঁয়ে দেখেছি কাছে থাকা টুকু 
হারাতে চাইনি বলে  পুজোর ফুলে
সংকল্প রেখেছি থাকা টুকু 
হারাতে চাইনি বলে নতজানু হয়ে
ভিক্ষারি সেজেছি ভেতর বাইরে
হারাতে চাইনি বলে মুঠো শক্ত করে
রেখেছি ভীষণ রকম
হারাতে চাইনি বলে  অনেক কিছু
হারিয়েছি  খুব সহজে 
হারাতে চাইনি বলে ...
হারাবো না বলে ....
ঘর খুলে দেখেছি 
ফুল শুকিয়ে গেছে ,
খরচ হয়েছে গেছে সমস্ত অস্তিত্ব,
স্পর্শ গেছে মরে,
কবে যেন আমার অজান্তে সংকল্পের  ফুল হয়েছে
বিসর্জিত,
নতজানু ভিক্ষারী আলুথালু 
খুব সহজে যাকিছু হারালাম
সে সব কিছু  ছিল মূহুর্ত 
.....হারাতে চাইনি বলে 
স্রেফ মৃত্যু আগলে রাখলাম
হারালাম  সমস্ত বেঁচে থাকাটুকু....♥️

# সই (হারাতে চাইনি বলে)

নৌকা

নৌকা জানে ভাসা মানে আকাশ
জলের গল্প লেখা 
মুঠোর ভেতর অনেক কথা 
পারের সাথে  পারের মিলন 
খুঁজছো কেনো তুমি অযথা 
গরাদ শোক মুক্ত যখন
সোনার কাঠির রুপোর কাঠির 
সব গল্পই ভাসুক এখন 
ফিরবো পারে ভাসিয়ে পুঁজি
মন দরিয়ায় কিনার বুঝে 
নোঙর কিনার নেবে খুঁজে...🌊

#সই(নৌকা)




ঈশ্বর

 ঈশ্বর তুমি ছুঁয়ে যাও যমের মত
হঠাৎ তোমার স্পর্শ  কেমন হিম শীতল লাগে ফুরিয়ে যায়
পুরোনো  ওম  এর মত
হঠাৎ সর্বস্ব গ্রাস করে নাও শয়তানের বেশে 
কিছুই  আগের মত নেই অথচ একটা ভাবনা থেমে  থাকে শহরের গলির  মাথায়,
রাস্তার পাশে বিসর্জনের  মন কেমন,ছেঁড়া স্মৃতির ভাঙ্গা দর্পণ,
 বিষন্ন মন আর ভালোবাসা শুকিয়ে যাওয়া ফুল,
সব ছাপিয়ে একলা মুহুর্ত   উত্তরের বারান্দায় দাঁড়িয়ে থাকে চুপ করে।
কিন্তু রোশনাই  আবারো কোনো না কোনো মনের বারান্দায় অপেক্ষায় ...
ঈশ্বরের মুখেও তোমার মুখ 
মনে থাকা ভুলচুক হয় না মুহূর্তদের ভিড়ে অসংখ্য টানাপোড়েন দলা পাকিয়ে ডুকরে ওঠে। 
.
কত কথা তো মনে পরে 
কত কথা তো বলার থেকে যায়  মানুষের
পুরোনো জামার মতো হঠাৎ কেমন ছোট পরে যায় জীবন ,
হৈচৈ করে সেই অভিমানী ঈশ্বর 
আজও যার   আলতা রাঙানো পা রাখা আমার বুকে 
 দাগটুকু  থেকে গেছে স্বাক্ষর হয়ে।

আমি আজও হাসি ,ভাবতে ভালো লাগে 
ঈশ্বর হওয়া থেকে অসুর হওয়াই ভালো 
কারণ তবেই বোধহয় পৃথিবীর জন্মদ্বার দর্শন হয়। 
.
সবকিছু গোলমাল হয়ে যায় উৎসবের পরের শহরে 
দু শালিখ ,কিংবা তিন শালিখ ,কোনো পরিসংখ্যান টেকে না 
ঈশ্বর বোধহয় ফুরিয়ে মানুষের যন্ত্রনা খোঁজে। 

আমি চেয়ে থাকি দূরে রাস্তার দিকে 
আজ উদযাপন ,কাল বোধন ,
ঝপাং করে একটা শব্দ হয় চোখের জলে 
এর থেকে বোধহয় আর জোরে কাঁদা যায় না ,
ঈশ্বরের অপেক্ষায় পরে থাকে অবশিষ্ট কাঠামো আগলে জীবন 
আবার অপেক্ষা অন্যদিনের  
হা ঈশ্বর ,সত্যি কি শুধু একটা সময় 
আর উৎসব শব্দটা শুধুই সাময়িক।

#সই(ঈশ্বর)

শনিবার, ২১ মার্চ, ২০২৬

মা আর আমি

একটা ট্যানেল তার ভেতর হাঁটছি
পথগুলো জিগস অফ পাজল শেষ সে সুড়ঙ্গের মুখে
দেহ মন আটকে গেলো বেরোতে চাইছি পারছি না
এক টুকরো আলোর রেখা বুকে নিয়ে ডুবে যাচ্ছি মৃত্যুর ভেতর। ,
রথের ওপর আমি পাশের মুখ মনে পরে না তেমন,
মা কে হাত বাড়িয়ে রথের ওপর নিলাম ....
মা তুমি আমার দিকে বিমুখ করে বসলে ,
তোমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম
ফুরিয়ে যাবার আগে এমন করেই তো ....
বাকি পথ শব্দহীন, হঠাৎ মিলিয়ে গেলো
সব দৃশ্য ,,
হরিয়ে যাওয়া বোধহয় খুব সহজ 
মা দেখো আমিও তোমার মত হরিয়ে যাচ্ছি ।

©সই। ( মা আর আমি)

অপরুপ

যন্ত্রণায় তুমি ঝরে পরলেই 
তোমার সর্বস্ব জুড়ে অপরূপ রূপের আগুন
লাগে ।
তোমাকে ভালো না বেশে  ভালোবাসাহীন 
হয়েছি এই সত্যি 
নিশুতির সাথে আমাকে জাগিয়ে রাখে।
হলুদ বসন্তে অ-সুখ রঙের আবির রাখলে
সুখের মন-দেহে ...
তুমি যন্ত্রণায় ঝরে পরলেই 
তোমার   সর্বস্ব জুড়ে 
অমন অপরূপ  রূপের আগুন লাগে
তুমিহীন এই আমি টা  মন পুড়ে যাওয়া নিয়ে
সারা রাত থাকে জেগে ....❤️‍🔥
#সই(অপরুপ)


বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

অভাব

অভাবে রাখতে ভালো লাগে
স্বভাবে তাই নালিশ থাকে,
ভালো থাকায় ভালো না থাকা
অ - সুখ রঙের সুখ আঁকা 
ভেতর ভেতর বাড়ছে গাছ
চোঁখ ছুয়ে থাক শেষ রাত
অভাব গুলো বড্ড দামি
ভীষণ করে চিনতে পারি
আমার ভেতর  বসত বাড়ি 
সে আমি অন্য আমি
বড্ড দেরি অভিজ্ঞতায় 
ফুরিয়ে যাওয়া পথ জানে 
অভাবই  তো বাঁচতে শেখায়...♥️
#সই(অভাব)

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ভেতর মানুষ

এক মানুষের মধ্যে থাকে অনেক মানুষ 
 ভাবতে  থাকে হতেম যদি 
উড়তে পারা একটা ফানুস,
ভেতর মানুষ চিনছি না কেউ 
অজুহাতে থাকছে ঢাকা অনেক মানুষ
মনের ভেতর বটের শেকড় বাড়তে থাকে
অন্য মনে,
জাপটে রাখা বন্ধে মরছে ...মরছে কিন্তু 
অনেক মানুষ।

হিসেব করে বাঁচা মানে পরফেকসন 
মানুষের ভেতর মানুষটা  চায় 
অংকে মূর্খ বিবাগী মন ,
 রোজ যে কারণে সেলাই কলে 
রাখছে মানুষ ভেতর মহল
পর্দাসীন আড়াল থাকুক দর্শক মহল 
হরিয়ে কিংবা হেরে যাওয়ার ভয়গুলো 
মানুষ রাখে নজর দূরে তুলোয় তুলোয় 
মানুষ জানে বাইরে টুকু বাঁচতে হলে
মারতে হবে ভেতর মানুষ.....
এক মানুষের ভেতর যে অনেক মানুষ ...♥️

#সই (ভেতর মানুষ)




বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বনাশের তুমুল খেলা

বাতাসের ভেতর কেউ অদৃশ্য চিঠি পাঠিয়েছে 
চিঠির ভেতর কিছু রং
ফিরতি পথে হিমেল হওয়া 
লগ্ন বুঝে সে রঙ দিয়ে বাঁধছে ঘর
ও বাতাস এ কেমন তোর ডাকাত স্বভাব 
পলক ফেলায় বাঁধলি এমন আষ্টেপৃষ্ঠে 
 ডাকাতিয়া সম্মোহন  নাকি ......,
পাথর হয়ে দেখছি  ডুবছে সকল মন - দেহ
মিশছে আবেশ চিঠির  রঙে হয়তো
এ মাস চৈত্র বেলা 
হয়তো শুরু সর্বনাশের তুমুল খেলা...।
#সই

বুধবার, ১১ মার্চ, ২০২৬

মুঠো

মুঠো ভর্তি শূন্য হাত 
না থাকলেও থাকুক সাথ
চোঁখের বাইরে কথাও তো নেই
বন্ধ চোখে ভীষণ জড়াই 
উজার তুমি নেই এর ঘরে
আছের ঘরে খুঁজে মরে
মনের ভেতর রয়েছে মন
শূন্যে ঘরে নেই সে সুজন 
সবটুকু সে তবু  তবু সে নয়...♥️
#সই

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আসা যাওয়ায়

বহু সভ্যতায় এসেছি 
বহুবার মরে গেছি
ধ্বংসের পরে গড়েছি আবার
আমাদের ঘরবার 
জ্বলেছি তবু হয়নি পোড়া 
যারা যেভাবে ফিরতে চেয়েছিল 
তাদের কারো সেভাবে হয়নি ফেরা
কখনো বাতিল ট্রেনের নোটিশে
তুমি আমি ঘর ছাড়া 
ছিলোনা তেমন নালিশের দরবারি 
বেহিসেবী লেখা থাকছে হৃদয়ের কারবারি।
#সই



একলা

যেভাবে জিততে চেয়েছিলে 
ঠিক সে ভাবেই হেরে গেছি
এখন শুরুর দিনের সাথে
শেষের দিনের তফাৎ আর নেই।
অক্ষাংশে লেগে নেই সাক্ষর,
একটা জিতে যাওয়া সোনালী 
আলোর উল্টো দিকে সত্যিই কি
শুধু উজ্জাপন থাকে!?
হেরে যাওয়া কি শুধুই মুছে যাওয়া
সভ্যতার নাম?
যে ভাবে বর্ণনা করলে তোমার 
উপন্যাসের বাজারী দর 
শিখর ছুঁয়ে ফেলতে পারে সেভাবেই
সাজানো হলো মঞ্চের আলো অন্ধকারের
তাল মিল ।
আজ মেঘের ঘর একলা 
আজ হয়তো কোথাও না
কোথাও বৃষ্টি হবার কথা ...
চলো আবারও কখনো 
আমরা সৈন্য সাজাবো 
খেলার মাঠে ,
তোমার জিত নিশ্চিত করবো 
অলিখিত দলিলে,
আজ থাক এসব কথা
আজ মেঘ বড্ড একলা ....☁️

#সই(একলা)

বোমা

তোমার চাউনি বিধ্বংসী বোমা
পুড়ে ছারখার নিজের সবটুকু জমিজমা ।
মন বায়নার কাছে আমি যে ভীষণ বোকা 
দিন ফুরোলে কপালে জোটে ভীষণ রকমের ধোঁকা।
রূপকথার মত  গল্পে  সাজানো মন হরণের যোজনা 
 দিল বেচারা তুমি যে দেখছি  আসলেই কিছু বোঝোনা....♥️
#সই



সই

জীবন কাটায় সবাই 
  জীবন বাঁচে  কিছু জন...
অপশনটা নিজেকেই পছন্দ করতে হয়

সই

যেমন তুমি সবার লাইফে ভালো হতে পারবে না
তেমনি তোমার লাইফেও সবাই ভালো হতে পারবে না

সোমবার, ৯ মার্চ, ২০২৬

ফাগুনে

ফাগুন হওয়ার অজুহাতে
কিছু সময়  থেকে যাওয়া সাথে সাথে 
পুরনো রাস্তায় নরম 
অলোর নিচে  ভালোবাসতে 
চেয়ে ক্লান্ত  মন 
ক্লান্ত হয়েও ভালোবাসায় ফেরা
এইভাবেই থেকে যাকি কিছু নিয়ম....♥️
#সই








সই

কেয়ার করার মানুষ খোঁজে জীবন
ব্যবহার করার মানুষ তো না চাইতেই  জুড়ে যায়....

সই

সব পাওয়া আর সবসময় পাওয়া জরুরী নয়
ইচ্ছে গুলো  খুড়োর কল আমাদের তাড়িয়ে নিয়ে যায়...

অনিয়মের ফ্রেমে

থেমে থাক মুহূর্ত কারন ছাড়াই 
শূন্যে হারিয়ে  হাঁটতে হাঁটতে এসো
শুকনো পাতা মাড়াই।
পিঠে পিঠ ঠেকিয়ে অপ্রেমের নালিশ গুলো
বদলে যাক গোধূলির আবেশে
প্রয়োজন গুলো ভাঁজ করা থাক অন্য কোনো
শো-কেসে।
অন্য কোনো দিন ফুরোনো উপসংহারে 
সময় যাক থেমে.
এইভাবেই সাজানো স্মৃতি আবেশ থাকুক ফ্রেমে
নিয়মের সিঁড়ি বেয়ে আজ নাহয় অন্য প্রেমে
নেমে আসি  আজ কিছুটা অনিয়মের  ফ্রেমে....♥️
#সই✍️




রবিবার, ৮ মার্চ, ২০২৬

সই

মাঝে মাঝে একটা স্পর্শ 
পিঠের ওপর একটা হাত 
সব অভাব মিটিয়ে দিতে পারে
এক জীবনে বেঁচে থাকা জুড়ে 
হাতড়ে বেড়ানো শুধু 
 ....আমি তো আছি নামের
সমস্ত জুড়ে জড়িয়ে   থাকা
স্পর্শ টুকুর....💜
....সই

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সই

হারিয়ে ফেলার অনেক আগেই
মুঠো খুলে দেওয়া ভালো....💜

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সই

Expectation যত কম
জীবন তত হালকা 

সই(২১৮)

আবছা জানলায় 
 মন মেলা আলনায় 
শিশিরেরা টুপটাপ
চায়ের কাপে সকাল এঁকে 
নতুনের শুরুয়াত 
ভাবনায় আসে যায়
খেয়ালি পালতোলা 
দিন শেষে সংবাদে 
হিসেবের খসড়ায় 
নেই আছে অংকেরা
বেখেয়ালে ঘর বাঁধে...♥️
#সই

কোট

লাইফের রিয়েলিটি সামনে দাঁড়ালে রুপকথা ফিকে হয়ে যায় 

সই(২১৭)

চোঁখ সবাই দেখে
 সবার দেখাটা আলাদা...
#সই 

সই(২১৬)

পরিচয় ভুল নয় 
ভুল পরিচয়কে 
বয়ে বেড়ানো ভুল...♥️
#সই

সই

সব দিন জিতে যাওয়া হয় না
সবসময় হেরে যেতে নেই
মাঠ একই থাকে নবিশ 
একদিন  ওস্তাদ তো হবেই...
...#সই

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সই

বেলা ফুরোয় রঙ ধূসর হয় 
খুলে দেওয়া মুঠো সময় বয়ে যায়
যে কথা ছিলো না দেওয়া সে কথাও 
সাক্ষর রেখে যায়
সমস্ত  না থাকায় সবটুকু বড্ড বেশি থেকে যায়....♥️

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

রিপেয়ার

কাটা ছেঁড়া সম্পর্ক রিপেয়ার করে
একটা গোটা জীবনের ফ্রেম 
বেশ সুন্দর দেখতে করে রাখা যায়,,
আলগা সম্পর্কে এক তরফা গেরো 
দিয়ে হয়তো গোলাপ এর বোকে সাজানো
না গেলেও হাসনুহানার মত টিকে ও টিকিয়ে রাখা
একটা পারা এই পারাটা অন্য সব পারা গুলোর থেকে
সামান্য   এই পারাটুকু খেতাব হীন ,
তবু একটা বেচেঁ থাকার কথায় এমন এক তরফা 
গেরো এমন রিপেয়ার করে নেওয়া ছেঁড়া ফাটা সম্পর্ক 
দিন শেষে রূপকথা না হলেও থেকে যাওয়ার গল্প হয়ে থেকে যায়....❣️
#সই

সই(২১৩)

থেকে যেতে কারণ লাগে না
অথছ চলে যাবার জন্য কারণ এর
নকশী কাঁথা মন   এফোড় ওফোড় 
হতে হতে সাদামাঠা মনের ওপর 
কত না রঙ বিছিয়ে যায় ...
ভালবাসা ছাড়াও তো সাথে হাঁটা যায়
তবু ভালবাসা না পেলে সাথে হাঁটতে 
পারি কই ....
কত শর্ত 
কত হিসেব
শুধু থেকে যাওয়ার প্লাস্টিকের কারণ
শুধু  সাজানো শো কেসে  ভালবাসা খোঁজা মন...♥️

#সই

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রেমে

যাঁরা জীবনের বিনিময়ে 
বিষন্নতা কেনে  আমি তাদের
গল্পে এখন দাড়াই না...
ভোরের আলোর দিকে তাঁকিয়ে 
নতুন বেচেঁ থাকায় রোজ
কিছু ভূমিকা আমায় বাঁচিয়ে রাখে,
পাকদণ্ডী পথ বেয়ে আজও 
আমি জিরিয়ে নিতে ভালবাসি
সোফিয়াটোনের আলোর নিচে।
শেষ ট্রেনে একটা ঠিকানা আমার
রাতের বুকে শেষের কবিতা লেখে ...
বিয়োগ গুলো কেমনে যেন উৎসব 
রঙের সেজে থাকে,
আমার মত আমির কাছে একটা বেচেঁ থাকা
কি দারুন প্রেমে বাঁচে.....♥️
#সই(প্রেমে)




বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সই (২১২)

আমরা খুঁজি আকাশ 
উড়তে পারে ইচ্ছে গুলো 
পেলেই অবকাশ,
হৃদয় জানে হৃদয় মানে
ঘুড়ির সুতোয় মঞ্জা দিয়ে
রঙের পাখায় ইচ্ছে রেখে
উড়িয়ে দিলেই রূপকথারা 
করবেই  কেল্লা মাত....❣️
#সই






বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২১১)

বুনছি স্মৃতি  বিনি সুতোয় 
ডুব ডুব মন যেথায় সেথায়
উড়ছি কিন্তু ভাসছি ভীষণ
ঘুড়ির মত পানকৌড়ি মন....♥️
#সই




মৃত

আরো কিছুক্ষন জড়িয়ে থাকতেই পারতাম 
হয়তো আরো কিছুটা সময়ের 
 ভেতর ডুবতেও পারতাম..,
তুমি যেতে চেয়েছিলে 
প্রেমে ছিলাম যেতে দিলাম...
জেদে থাকলে বন্দী রাখতাম
আজ ফিরতি পথে তুমি 
চাইছো সময় ফিরুক পূবের পথে
দূরত্বর মাইল ফলক মুঠোয় রেখে
সময়ে ঘরে পড়ন্ত বেলা 
 হারানো সভ্যতায় মৃত শহরে এর পাণ্ডুলিপি মেলা,,
সেদিন বলেছিলাম ....
ফিরতে চাইলেই ফেরা যায় না
আসলে সময়ের হাতেও সময় থাকে না....❣️
#সই(মৃত)

সই(২১০)

 আড়াল থাকুক চোঁখের ভেতর জমতে থাকা মেঘ বন্দর 
সানগ্লাস তো বাহানা  আসলে লুকিয়ে রাখি অন্দর 
বাহানা বা অজুহাত সুইচ অফের কারবারি
সময়ের ফাঁকে সময় চুরি করা স্বভাবের কারসাজি...♥️
#সই

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২০৯)

দেখা হোক হাতের রেখায় থাকা সত্যির মত 
 দেখা হোক নিয়তিতে  থেকে যাওয়ার মত,
দেখা হোক প্রারদ্ধে প্রাপ্তির মত
দেখা হোক চোঁখে হারানোর মত,
দেখা হোক অনেক কিছু বাকি থেকে  যাওয়ার মতই
দেখা হোক প্রথম দেখা হওয়ার মত 
দেখা হোক .....
দেখা হোক....
#সই


বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২০৮)

অ সুখ রঙের ঠোঁটের ওপর সুখের 
ঠোঁট থাক
যা ছিলো তার সবটুকুই 
যা নেই তার খোঁজে আজ নাহয় 
ফুরিয়ে যাক...
দু এক পল এর অপেক্ষাতে,
দু এক পা থেকো সাথে 
ক্লান্তি নামা মনের কাছে 
শান্ত শীতল স্পর্শ হয়ে
না হয় থাকলে হৃদী মাঝে ....♥️
#সই

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আবার দেখা


প্রথম দেখা হওয়ার মত করে আবার দেখা হোক
হাতের  ওপর হাত রাখাটা 
সব নালিশ ফুরিয়ে যাওয়া
পাক্কা দলিল হোক
 প্রথম দেখার মত  আবার দেখা হোক...
ভুল গুলো শুধরে নিতে নয় ....
 কোনো কথা দিতে নয় ....
চুপ থাকা সময়ের সাক্ষীর মত নিশুতি রাতে
ঘন অন্ধকারে  ভেতর নিভৃত থাকা টুকু শুধু থাক
হাতের ওপর হাত রাখাটা
সব নালিশ ফুরিয়ে যাওয়া পাক্কা দলিল হোক....♥️

#সই(আবার দেখা)

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২০৭)


অনেক কিছু বলবো তেমন শব্দ নেই
ভয় পাওয়া মন
 অভ্যেস কে ভয় পায় ভীষণ রকম
শব্দ গুছিয়ে দেরাজ ভরাই 
ডাক পিয়ন কে তলব পাঠাই 
ভয় পাওয়া মন সামলে নিয়ে
চিঠির সারি দেরাজেই সাজাই
ফিরে যায় ডাক পিয়ন 
অনেক কিছু বলবো ভেবেও 
শব্দ সাজে বোবা ভীষণ...
আসল ভয় পাওয়া মন
অভ্যাসকে ভয় পায় ভীষণ রকম...♥️
#সই




রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সই (২০৬)

চোঁখ বুজে যায় চেনা 
যেটুকু আছে স্পর্শ কেনা
কাছে নেই সাথে আছে
মন জমিনে  দফন থাকে 
নদীর ধার একলা ঘর 
হারানো পথ একলা সফর
দিন ফুরালে আগলে রাখো
নেই কোথাও তবু কাছে রাখো....♥️
#সই





বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

অচেনা

কান্না জমাতে জমাতে একমুঠো 
ভালবাসা  জমে গেছিলো এক সময়,
যেমন ভাঙা চোরা রাস্তায় পথ চলতে চলতে
গোপনে এক আশ্চর্য অভ্যেসের ভেতর ভালবাসা হয়ে যায় ,,

বিষন্নতা  আঁকা ক্যানভাসে নদী, রাস্তা, আকাশ সবাই 
সবার মত বসত খুঁজে নিয়েছিলো যেন সহজ
সরল রঙে দের মিলে মিশে থাকা একটা মানচিত্র।

অচেনা অনুভব একদিন ব্যবহারিক অভ্যেস ...
অচেনা উগ্র আতর একদিন নরম  হওয়ায় মিশে যাওয়া
রোজনামচা...., 
অচেনা চোঁখ এখন  স্বৈরাচারী....,
অথচ গল্প টা সম্পূর্ণ হয় না একটা গোটা জীবন এর
খাতায় ....একদিন হঠাৎ মনে হয় সমস্ত টা ভীষণ অচেনা...♥️

#সই(অচেনা)





মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

নজরদারি

নজরদারি চলছে যেমন
চলছে জারিজুরি,
ঠাণ্ডা যুদ্ধে সামিল 
গোপন বারুদ পুড়ছে উভয় ভীষণ
 
কার ক্ষত টা কে সারাবে কে সাজবে আপন
তোমার আমার সীমানা স্রেফ এই দু লাইনেই যাপন
দিন ফুরালে বাড়ি ফেরা সুখ মহল  বুঝে 
মনের ভেতর অন্য মানুষ বাড়ি ফিরেও নিজের
মত একটা বাড়ি  খোঁজে ...♥️
#সই







শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

নিভে যাওয়া তাঁরা


খসে পরা তাঁরারা অবহেলা বুঝে নেয় 
অন্ধকার পথের বাকে  কিংবা বিছিয়ে থাকা
মাঠের বুক থেকে আকাশের দিকে তাকিয়ে থাকা জুড়ে
অবহেলার আসা যাওয়া দেখে,
কেউ কেউ তাঁরা দের সাক্ষী রেখে কথা দেয় 
সে কথা মরে যায় শব্দের থেকে বহু যোজন দূরের
ঠিকানায়।

ছুঁয়ে আসা স্পর্শে না বলা দেওয়া নেওয়া থাকে
নিভে যাওয়া তাঁরারা যেমনটা কথা দেওয়া নেওয়ার সাক্ষী,
অথচ  কোনো হিসেব নেই কোথাও কোনো খসড়া নেই
নেই সে দেওয়া নেওয়ার দিনের পাণ্ডুলিপি....
শুধু খসে পরা তাঁরাটার বুক কফিনে সময়ের স্তুপে
কত না বোবা যন্ত্রনা...⭐

#সই(নিভে যাওয়া তাঁরা)






মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

তোমাকে ভাববো না

তোমাকে ভাববো না ভেবে আর হয়তো
তোমাকে ভাবা হয় না , তবুও তোমার বাড়ির পথ
ধরে কতবার পথ ভুল করেছি রোজ,
তোমাকে আর কক্ষনো স্পর্শ করবো না ভেবে
সরে গেছি ছায়া পথ ধরে ,তবুও তোমার গায়ের
গন্ধ আমার শরীর জড়িয়ে ভীষণ রকম,,
হারিয়ে ফেলতে চাইলেই হারিয়ে ফেলা যায়
বলেছি তোমাকে  তবু তোমাকে হারাতে হবে ভাবলেই
পাঁজরের বেড়া ভেঙে ফেলে হৃৎপিণ্ড।
আমাদের আর দেখা হবে না তবু মুহূর্তের আয়না তুমিময়,
বলেছি ভুলে যাও ....অভ্যেস হয়ে যাবে একদিন 
আমি আর মনে পরবো না মনও পুড়বে না ,
তবু জানলা খোলা রেখেছি তোমার দম বন্ধ  দিনের
ঠাণ্ডা বাতাসের জন্য..।

#সই(তোমাকে ভাববো না)


রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

কস্তুরী ঘ্রাণ

অবাক হওয়া গল্প গুলো যাচ্ছে ভীষণ ছুঁয়ে 
শব্দে জব্দে কবিতা কাব্যে রয়ে যাবে সত্যি হয়ে...
কথা বলার মানুষ হয়তো যাচ্ছে সবাই চলে
কেউ ছাড়ছে আমায় আবার আমি ছেড়ে কাউকে
দমকা হাওয়া বুকের ভেতর দেওয়া নেওয়ার খেলা
অসম রাস্তা কিংবা তুমি আমি অসম সময়ের বেলা
বাস্তব যায় যে পথ ধরে মন সে পথে নয় 
সকাল কি সত্যি জানে দিন শেষের গল্প আসলে কেমন হয়...♥️
#সই(কস্তুরী ঘ্রাণ)

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

মায়া পথ

আয়ুর ভেতর গেছে যে পথ
মায়া পথ তার নাম,
আকাশ ছুঁতে চেয়ে সেই যে সেই
হাঁটছি অনেক সফর,
যারা জুটে ছিলো পথের সাথে
সাথের পথে তারা তারার দেশে
হাতে অস্ত্র ,গায়ে বর্ম রোজ কিছুটা
নবিশের মাঠ পেরোনো ,
শিখতে শিখতে জমছে রেখা
হাতের কি মুখের সে নয় জানা
যুদ্ধ নাকি শান্তির জন্য অবকাশ
নাকি মূক্তির জন্য!
অঙ্ক যুদ্ধে জিতে গেলেও
আসলে তো সংখ্য ফুরায়
মায়া পথ ফুরায় 
শুরুর ঘরে থাকে শুধু একলা ফুরিয়ে যাওয়াটুকু।

#সই ( মায়া পথ)





রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

পরিযায়ী

সবাই  বুঝি পরিজয়ী! 
মরসুম সহজিয়া হলে আসি যাই 
খানিক চেনা খানিক অছেনা 
সব টুকু জেনেও তো যায় না জানা 
ভিড় থাক থাকুক যানজট লাল বাতি অপেক্ষার
শহর জানে এভাবেই তুমি আমি
 ঠিকানা বদলেও এক সাথে থেমেছি কতবার  ....♥️

#সই (পরিযায়ী)

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

যান্ত্রিক


হৃদয় কিংবা যন্ত্র, ভালোবেসে কিংবা তন্ত্র
সব কিছুই করছে হজম প্লাস্টিকের এই শহর
প্রচ্ছদে দেখছ যা কিছু পাতা উল্টালেই  পাল্টে যাচ্ছে
 সমস্ত বহর,
আসল নকল যাচ্ছে ঘেঁটে  কখনও দৌড় কখনো হেঁটে 
ছবির ভেতর খুঁজছে মানুষ নিজের মত যদি কেউ জোটে,
নিজের ছবি নিজের কাছেই  কখনো লাগছে  ভীষণ ভুল
সময় মত বুঝতে পারল ছবিটা কি তবে হতেও পারত
এক্কেবারে নির্ভুল .....♥️
প্রশ্ন অনেক মাথার ভেতর ,সিলিং জানে এসব  গোপন খবর
ছোট কিংবা বাক্স বড় জানলা গুলো বন্ধ , নেই আকাশ
নেই মাটি , গল্প গুলো সবটা জানা তবুও খাচ্ছে কিন্তু গিলছে না এই শহর ...♥️
#সই ( যান্ত্রিক)









শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

দেওয়াল লিখন


মনের দেওয়ালে পলেস্তারা খসে পড়ছে 
খবর নেই শরীরের ঘরে থেকে যাওয়া মানুষটার কাছে ,
কথা ছিল সময়ে সময়ে যত্নের হবে না ত্রুটি 
অথচ এই ত্রুটি টুকুই জানান দেয় কোনো এক দিন
ভালবাসা হঠাৎ প্রাক্তন হয়ে গেছে ।
 বাগান জুড়ে ঝড়া পাতা নতুন বসন্ত এবারেও
পলাশ  আনবে হাতের ওপর আরো একটা স্পর্শ 
লিখবে চল বাড়ি বানাই আদরে সোহাগে 
খোঁপায় থাকবে লাজুক রোদ্দুরে মতই আলগোছা 
বাঁধনের সহবাস , বুক পকেটে অনন্ত প্রেমের
কবিতার খুচরো খুচরো  আদুলি।
 পুরনো দেওয়ালের পাশে নতুন দেওয়ালে সারল্যের ছবি
খিলখিলিয়ে হাসবে ....
মিলিয়ে নিও সব সিঁড়ি ভাঙ্গা অঙ্কের ভেতর গল্প টা
দৃশ্যত এক না হলেই আত্মীক মিল থেকেই যায়....

#সই ( দেওয়াল লিখন)














বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

সই (গান১)

বুনছে সুতো বুনছে সুতো চরকা চাকা
তোমার আমার মন বুনবে একই ধাগায় 
ভাবছো তুমি ভাবছি আমি একই কথা
অনেক তো হলো ঝগড়া ঝাটি বৃথা বৃথা
দিন কাটে না রাত কাটে না তোমায় ছাড়া
বদলেছি তো রাস্তা শহর তোমার পাড়া 
ধ্যাত তেরি মন মঞ্চে না নিয়ম কড়া 
আর দেরি না আর দেরি না অনেক হলো
সুতোর বুনন শেষ হলেই প্রেমে পরি আমরা চলো 
...বুনছে সুতো বুনছে সুতো চরকা চাকা 
তোমায় ছাড়া ব্যর্থ জীবন বড্ড ফাঁকা
সময় মোটেই মানিছে না মন রাতবিরেতে যখন তখন
তুমি তুমি আমার গানে লিরিক জুড়ে তুমি সারাক্ষণ...।
বুনছে সুতো বুনছে সুতো চরকা চাকা
আমায় ছাড়া তুমি তো ভীষণ ফাঁকা
জুড়ছে সুতো জুড়ছে সুতো এই দুটো মন
তোমায় আমায় মিলে এবার লিখব বাকি জীবন ...।
বুনছে সুতো বুনছে সুতো চরকা চাকা ...
#সই ( গান)

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

জিন্দেগি ♥️,(6)

নাম তো হর কিসি এক ইনশান কি হতি হ্যাঁয় 
পর নাম জো মুসকুরাহট কি সাথ ইস্ক পিনোতি হ্যায় 
ও শ্রীফ তেরা নাম ....জিসে দুনিয়া আশিক ক্যাহলাতে হ্যায়...♥️
#সই


জিন্দেগি ♥️(4)

তুমহে ইয়াদ রাখু ইয়ে কবিলিয়ত 
কি যে ম্যায় জনম লিয়া পর
ইস জিন্দেগিকি বাকি  সফর  মে
তুমহে ভুল জানে কি কবিলিয়ত
মুঝমে হ্যায় হি নেহি...♥️
#সই

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

জিন্দেগি,♥️(3)

ম্যায় সরহানে ম্যে ব্যেঠি থি 
আনা জানা লাগা থা
তুমহরি আনে কি আহট সে না জানে মেরি ধরকন 
তেজ হোনে লাগি ... অর লগনে লাগি কি
ইস আনে জানেকি ভিড় মে সদীয় সে তুমহারি হি 
ইন্তেজার থি ....♥️
#সই

জিন্দেগি♥️ (2)

জব কই নেহী থি জিন্দেগী 
খালি ক্যানভাস যেয়্সি রঙ্গকি খোঁজ 
মে বেহদ বেচ্যান থি...
তুম আয়ি সারি ক্যানভাস তুমহারি 
হাজারো রঙ্গ কি আদত সে ভরি 
আদত কি রঙ্গ জব গেহরি হুয়ি 
তুম নে কাহা কি আদত বদল লো..
অর  অব তুমহারী ছড়ি হুই রঙ্গ নে
মুঝে বেহদ  বেচ্যান সি জিন্দেগি দি....♥️
#সই

জিন্দেগি ♥️

জিন্দেগি তব ভি ব্যেহতি নদী সি থি
জিন্দেগি আজ ভি বেহতি নদী হ্যায় 
ফর্ক স্রেফ ইতনা হ্যায় কি তব ব্যেহনা 
এক সফর থা ওর সফর মে তেরি খোঁজ থি।
আজ নদী কে কিনারে  এক ইন্তেজার 
ব্যা্হ্হ্যাঠে তা উমর  অর তুম ব্যাহ গেয়ী ....♥️
#সই

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

সই(২০৫)


সময় থেকে যাক ফ্রেমে
ফুরিয়ে যাওয়ায় পরেও 
যেন  কিছুটা সময়  না যায় থেমে
জরুরী নয় দরখাস্ত  জুড়ে  লেখা  আছে কি জেনে
দেরাজে  আর দেওয়ালে ঘর কিংবা মনের মনে
ব্যাস্ত সময় অবসরে ভাল্লাগে যেকোনো ক্ষণে
পিছন ফিরে চাইলে পরে সবাই দাঁড়িয়ে থাকে
হারিয়ে যাওয়া  খানিক সময়  নাহয়
বন্দী থাকুক কোনো  এক zone এ...♥️
#সই



বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

সই (২০৪)

নোটিশ ছাড়াই আটক হচ্ছে যখন তখন
মন জমিতে বসন্ত কখন কেমন
যত্ন করেও বেবাগ মন অবাধ্য নিজের মতন
বজ্র আঁটুনি ফসকা গেরো রোজ যেভাবে বাড়ি ফেরো
হারছি নাকি হারাচ্ছে কেউ মুচকি হাসি জানে বুক জলের 
ঢেউ...
তুমিও ভাবো আরে সময় সময় চলছে যে কি পাগলামো 
হিসেব তেমন রাখছি না কেউ 
....♥️
#সই




সই (২০৩)

তুমি কথার সুতো বুনো 
আমি শব্দ সেলাই করি
ছেঁড়া স্মৃতি দিয়ে নাহয়
নতুন নকশী বুনি....
আজের ঘরে কালের খুশি
চিলেকোঠায় মুচকি হাসি
ঝুলির ভেতর আরাম বালিশ
তোমার চোখে  নরম প্রেমে
আমার যত আদুরে নালিশ ...♥️
#সই






সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

সই(২০২)

উষ্ণতা ছুঁয়ে উষ্ণতা রাখা
তোমার মনের সূত্র ধরে
রোদ্দুর শিখছে শীত মাখা
আজও যখন পৌষ বেলায়
দিনান্তে ফুরায় আশ
তোমার চোখে লেগে থাকে
আমার যত সর্বনাশ....♥️
#সই

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

ধ্বংস

সময়ের ষড়যন্ত্র তোমায় আমায় আবারও মিলিয়ে দিলো
ট্রেনের সময় হয়তো কারন ছাড়াই এবার বদলে ছিলো,
অপেক্ষার জীবন সবুজ আলোয় এগোতেই তুমি বললে
পরের  বাঁকের রাস্তাটা বদলে নেবে ।
আমার গতি ময় ট্রেন গতিহীন ছিলো তখনো সেটুকু 
বুঝতে বুঝতে কবিতার পাতা জুড়ে মেঘ অভিমান ছড়িয়ে বললো ... হৃদয়ের কারবারি সকলের জন্য নয় ।
আমি আমার এক উঠোনের বারো ঘরের একটা ঘর এক্কেবারে ভেঙ্গে নিশানহীন করলাম ....❣️

#সই(ধ্বংস)




শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

happy new year 2026

সময় থাক সময়ের মত
চলতে থাকা জীবন  
চলছে নিজের মত |

খামোকা আসা যাওয়া 
থাকুক খুশি মত ....
ভাঙন যত নতুন তত 
ভালবাসা মন্দবাসা 
 প্রিয়জন প্রয়োজন মত |

প্রচ্ছদ জুড়ে রঙের খেলা 
কখনোবা তোমার বারান্দায় 
আমার কিছু অসুখ মেলা
ফেলে আসা মুখ কেউ আছে
 .... না কেউ নেই |

কোলাজ মানেই স্মৃতির জোট 
রোশনাই তবু পায়ে হোঁচট 
পথ্য দিয়ে চোঁখ রাখি ঠিক 
কতটা সারলো চোট...♥️

#সই (happy new year 2026 )