আমাদের ছিঁড়ে যাওয়া ঘর আমাদের বুকের পাথর
একদিন কবিতা হয়ে যাবে দেখো...
আমাদের ঈশানী মেঘে একদিন রামধনু রঙের
থরে থরে কবিতা সাজানো থাকবে তুমি দেখো
এক দিন পাটাতনে জল ঢুকে পড়া নৌকায় আমরা
রাখবো ডুব সাঁতার জানা বেশ কিছু কবিতা
একদিন আমার ওই ঝিল পারের দিকের বারান্দায় বসবো
তুমি সময় রেখো হাতে আমরা সেদিন শব্দের পাশে শব্দ সাজিয়ে প্রকাণ্ড এক কবিতার সম্ভার সাজাবো
তুমি শুধু সময় করে সময় রেখো
তুমি শুধু সময়কে থেমে যেতে বলো ....♥️
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন