মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আজ তোমাকে

আজ তোমাকে বেশ খানিকটা 
বৃদ্ধ দেখাচ্ছে 
তোমার শিখর ছুঁয়ে ফেলা
ভ্রু যুগল আজ সমুদ্র পারে শান্ত হয়ে বসে রয়েছে
আজ তোমার ছেলে মানুষী  কথারা 
অভিজ্ঞ হয়ে উঠেছে
আজ তোমাকে বেশ খানিকটা বৃদ্ধ দেখাচ্ছে
তোমার মুখে অসংখ্য আঁকিবুকি ভিড় করেছে
নাজানি কত কথা কত কাহিনি সেসব রেখার 
অন্তর মহল জুড়ে 
তোমার হাতের শিরারা আজ স্পষ্ট 
কোথাও যেন অস্তিত্বের খোজে ছটফট করছে
তোমার চোখের রোদ্দুর এখন শেষ বেলা 
আজ যেন তোমাকে বেশ খানিকটা বৃদ্ধ দেখাচ্ছে
আজ তোমার উৎসব অমন নবমীর শেষ রাতের আবেশে
ঢেকে গেছে কেনো ?
আজ সে কোন কারণে অসময়ে বেলা শেষের কবিতা তুমি লিখছো...!
আজ তোমাকে বেশ খানিকটা বৃদ্ধ দেখাচ্ছে ...♥️
#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন