তারও পরে কিছুটা পথ পেরিয়ে জীবন গলি পথ মাঠ
ধানক্ষেত থেকে সোজা বড় রাস্তায় দাঁড়ায় যেখানে
ছেলেবেলা পেরোনো ঊষর ধূসর বেলা হেসে অপেক্ষা করে
আমাদের একখানা গল্পে সেদিনও চৈত্র পেরিয়েছিল এক রাজপথের মুখেই
তবে অপেক্ষার ফাগুন অনেক সভ্যতা পরে জন্মেছে
তাই বেওয়ারিশ সময় স্রেফ রুপোর কাঠি ছুঁয়ে দিয়ে হারিয়ে যায় অন্য গ্রহে
যেহেতু দেরী করে কিংবা আরো দেরী করে
কখনও কখনও কুয়াশা পেরিয়ে চোখ সকাল ছোয়
তাই রং তুলি ক্যানভাস সমস্ত আয়োজনের পরেও
রামধনু র সেই ছবিটা আঁকা গেলো না
তুমি ছবির ভেতর যতটা হাসি ছড়িয়ে দিয়ে আমাকে
সম্মোহিতের করার চেষ্টা করলে তোমার চোখ
দরবারি খতিয়ানে বুঝিয়ে দিলো সব হিসেব মেলে
না কিংবা চাওয়ায় সাথে পাওয়ার যে মিল থাকতেই হবে
তেমন কোনো শর্ত নেই ..
আসলে বালি ঘড়ির বাইরে বেওয়ারিশ সময়ের
নাম অবাধ্য মন ....♥️
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন