বাইশে শ্রাবণ
বহু দিন আমার ঘরের চাল চুঁইয়ে
অথৈ হয় যখন তখন,
ভিড়ের মধ্যে হাতড়ে বেড়ানো মুখ
প্রতিবার মুখোমুখী সেই বাইশে শ্রাবণের ,,
জীবন থেকে রোজ মূহুর্ত ফুরিয়ে যাচ্ছে
দরজার পশ্চিমে সূর্য বাইশে শ্রাবণের কাছে
আমায় গচ্ছিত রেখে অন্য কোনো কথা রাখার দেশে
ফিরে যায় ,,
একটা একলা ঘরে পাওয়া না পাওয়া মুখ মুখোশ আপোষ করে থাকতে থাকতে একদিন অভ্যেস হয়ে যায়
দিন ফুরালে পিঠের শিরদাঁড়া বেয়ে যন্ত্রণাটা কখন যেনো
ভীষণ ভালোবাসায় বেঁধে ফেলে ...
নিঃশব্দে বালিশের খুব কাছ গড়িয়ে বুক পকেটের রুপকথা
নাব্যতা খুঁজে নিজেকে হারিয়ে ফেলে
সংগোপনে একলা ঘর জানলার কাছে আকাশি আলোর কাঁধে মাথা রাখে .....♥️
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন