রবিবার, ২৪ মে, ২০২৬

আগুন ঘুম

অক্ষর গুলোর নিচে 
আগুন পরছে ঢুকে 
চাইছি  থাকো ধমনী জুড়ে
বাঁচার মানে যাপন তো নয়
রত্ন খুঁজছি জীবন খুঁড়ে 
ঘাম কিংবা বৃষ্টি ভেজা মন
 শুকিয়ে  নেওয়ার থাকছে হাজার কারণ
রাত জাগা চোখ দেখছে রঙিন স্বপ্ন 
হাতড়ে বেড়াই সবাই আমরা একটু খানি যত্ম
পোশাকি নামে একঘেঁয়ে মন 
ডাক নাম তো ডাকে কম জন
আমরা সবাই হাঁটছি মিছিল
আমরা সবাই যুদ্ধে সামিল
বিকেল নামার একটু পরেই
আগুন ঘুমায় বুকের ঘরে 
শব্দ জব্দ তুঙ্গে যখন
নদীর বুকে বৃষ্টি নামুক 
পালা বদল করছে এ মন
ভাঙতে পারে ঘরের দেওয়াল প্রহর জুড়ে
যখন তখন ....🔥
#সই



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন