মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যুদ্ধের দিনে

যুদ্ধের দিন গুলোয়  জন্মান্ধতা 
থেকে আমার চক্ষু দান হয়েছে
যুদ্ধের দিন গুলোয় বাঁচতে শিখেছি
যুদ্ধের দিনগুলোতে ডুব জলে ডুবতে 
ডুবতে কলজের  গলুই জল 
ভরে যাবার ঠিক আগের মুহূর্তে 
সাঁতার  শিখেছিলাম,
যুদ্ধের দিনে বিশ্বাস  কথাটার মানে 
আবিষ্কার করেছি প্রথমবার
যুদ্ধের দিনে নিঃসঙ্গ করে চলে
যাওয়ার নাম সম্পর্ক এটুকু বুঝেছি
যুদ্ধের দিনে প্রেমিক চিনেছি খুব করে
যুদ্ধের দিনে যুদ্ধ চিনেছি ঠিক কেমন হয়,
সময়ের কার্নিশে রাখা সেসব যুদ্ধের দিন গুলো
আমার প্রাণ দান ও চক্ষুদান করেছিলো বলেই
এই বেচেঁ থাকা জুড়ে আমি মানুষ বলি নিজেকে 
যুদ্ধের দিনে যারা ছেড়ে গেছে ভালো থাকার ভালোবাসার
আলোর দিকে তাদেরকে নতজানু হয়ে জানাই  ভালবাসা
..... বেচেঁ থাকা শিখে ফেলার জন্য অমন যুদ্ধের দিন আর
অমন ছেড়ে যাওয়া বিশ্বাস অমন  ছেড়ে সম্পর্ক  ভীষণ জরুরী ... যুদ্ধের দিন আমার জন্মান্ধ গুছিয়েছে 
যুদ্ধের দিনে চক্ষুদান পেয়েছি ....♥️
#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন