যে সব অংক কোনো দিন মিলবে না
তারা মিলিয়ে দিতে দেয় না খানিকটা ইচ্ছে করেই
সবটুকু নিয়ম মত মিলে যাওয়ায় তো ফুরিয়ে যাওয়া তাই না?
কোথাও কিছু থেকে গেছে মানেই অংক গুলো উত্তর
মেলানো যায়নি
কাঠামোয় লেগে থাকা অবশিষ্ট পুরোটা ধুয়ে যায় না
অংক মেলেনি বলে...
পুরনো মন্দির, বটের ঝুড়ি , ঘাটের ধারে পড়ে থাকা
পড়ন্ত সূর্যের সাথে ভুলে আসা কাকন ক্লিপ
না মেলা অংকে কিছুটা থেকে যাওয়া মাত্র
এ এক মায়া অথবা এর নাম ভালবাসা।
সে বলেছিলো অংক মিলিয়ে দিলে সংসারটা ফুরিয়ে যায়
সেই থেকে আমি ভুল অংক বিছিয়ে দিয়েছি সময়ের খাতায়...♥️
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন