জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
জানলা খোলা ঘর আমার
রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
চলে যাওয়া মনে প্রস্থান
শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
জীবন যেনো রূপকথা
বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
সই(২৮)
সই(২৭)
তোমায় শুভেচ্ছা
সই(২৬)
সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
সই(২৫)
সই(২৪)
শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
সৌগত জীবন কথা
সই(২৩)
সই(২২)
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
কাল ছোবল
অজ্ঞাত প্রহরী
সই(২১)
বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
সই(২০)
ওম জড়ানো প্রহর
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
তোমার ঈশ্বরীয় হয়ে ওঠা
সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
সুবর্ণা(১১০)
একলা হতে
যারা রোজ হাঁটে এই শহরের পথে ,
যে ভাবে হাঁটতে হাঁটতে প্রেমের অনুকরণে
পথ হারায় তারা,
সেই ভাবে আমি তোমাকে জড়িয়ে বাঁচতে চেয়েছি বাকিটুকু ,
.
মানুষ , সম্পর্ক, শূন্যস্থান , আর তার পরের লাইন থেকে আবার শুরুয়াত , আবার মানুষ ,সম্পর্ক, শূন্যস্থান .....ছেড়ে দিয়ে নতুন লাইন শুরু ....ক্রমশ..,,
যে ভাবে সময় প্রবাহ সাথে ঘড়ির কাঁটায় স্রোত লিখে যাচ্ছিলো,
না চাইতে ছিঁড়ে ফেললে সেতু বেঁধে রাখা দড়ির টান।
আসলে সেইভাবে তুমি ছুঁড়ে দিয়েছো চিরকাল।
.
ওরা যেভাবে মঞ্চ সাজিয়ে রাখে বোধ আর বোধিকরনের জন্যে
আমি নিজের শুকনো ঘা গুঁড়ো গুঁড়ো করে সাজিয়ে রঙের আড়ালে তোমায় আঁকি ব্যস্ত দুপুরে
ধীর গতিতে বিকেলের আকাশ কাঁদে চেনা দুঃখে ,মুখ লুকিয়ে কাঠের জ্বালে।
মেঘেদের শীতে পায় কিনা জানা নেই তবু আমার ভিতর কাঁপন লাগে তখন ।
তেমন করে নিবিড় তুমি আমির মাঝে লুকিয়ে রাখা আমাদের কথা ।
.
ধুলোর নীচে সম্পর্কে চাপা পরে জীবন তাকে অভিজ্ঞতা বলে । কিছু অভিজ্ঞতা না হওয়ায় ভালো ,
ভীষণ একা থাকা আজকাল আমি অভ্যাসে রেখেছি ,, .....তুমি ছাড়া রাতগুলো আলো হয়ে থাকে
হঠাৎ ওই ক্যানভাসের ছবির মেঘেদের ঝরে পড়তে চাইলে আলো নিভিয়ে অন্ধকার করে দিই চিলেকোঠা...
আমি বৃষ্টির ভেতর ভিজতে ভালোবাসি একলা হয়ে যাওয়া মুহূর্তে ....আমি বৃষ্টি হয়ে বয়ে যাই একলা হওয়া মুহূর্তে।