তোমার সমস্ত আয়োজনের ভিড়ে আয়ু হারাচ্ছে
বলেই ....রোজ ক্লান্তি ছায়ার মত ধাওয়া করে চলেছে ।
নিঃস্ব সে শহরের কোলাহলে ,
তবু চাইনি হঠাৎ দেখা হোক কোনো মঞ্চে কিংবা
অপেক্ষার বাসস্ট্যান্ড এ ,
তোমার কথা কেউ জানতে চায় না ....যারা তোমায় একদিন ভালোবাসা দিয়েছিল তারা সবাই আকাশের জমিতে বাড়ি করে বসত করেছে নিষ্ঠার সাথে ,
সময় চলে গেছে ....আগামী কিছু দিন পর বৃদ্ধ হবে
শব্দের চাতুরী ,
ভর সন্ধ্যায় শোক ছুঁয়ে বাতাস বলে যাবে .. কাল বলে নেই কোনো অপেক্ষা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন