শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

জীবন যেনো রূপকথা

  আজো দু একটা রাত প্যাঁচা জেগে পাহারা দেয় এই শহরের ভালোবাসা রূপকথা দের ,,,

 হাইফেন দাড়ি কমা  আজো আকাশের গায়ে রামধনুতে ঘর বাঁধে বলেই রোজ একটা ভালোবাসার দিনের জন্মদিন পালন হয়  , 

আমার কবিতা এখন ভীষণ রকম ইষ্টিকুটুম,  তোমার  কবিতার তোয়াক্কা করে না এ মন।, ,

শুধু তোমার জন্য আজো দু একটা জলফড়িং কে জলের চকমকির সাথে নাচার জন্যে সামিল রেখেছি....  আমি বেঁচে আছির সংজ্ঞা তুমি পড়ে ফেলবে বলেই  ,।

আগের থেকে অনেক বেশি অক্সিজেন ফুসফুসে জায়গা করেছে শুধু এটুকুই জানলেই ....বুঝবে পারিজাত  শব্দটা আসলে কত গাড়....💐

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন