এই অনিয়মিত কবিতায় তাই রোজ হাতড়ে বেড়াই অস্তিত্বর কাঠামোয় তোমায় শুভেচ্ছা জানানো ফিকির।
তোমায় শুভেচ্ছা জানানো আমার পূর্ণতা,,
তোমায় শুভেচ্ছা জানানো আমার দিকে শুভেচ্ছা ফুল সাজিয়ে দেওয়া আমারই ছবির পাশে নত মস্তকে দাঁড়িয়ে থাকা ,
তোমাকে শুভেচ্ছা জানিয়ে নিজেকে পূর্ণতায় খানিকটা হলেও ভরে ফেলতে পারি ,
তাই বারংবার তোমার আমাকে দেওয়া সমস্ত আস্থাবরের বিনিময় শুভেচ্ছা জানাই ।
ভালো লাগে বলতে তোমার দেওয়া ভালোবাসা এবং অবহেলা দুটোই আমাকে আমার কাছে আমার আগের আমির থেকে অনেক বেশী মূল্যবান করে দিয়েছে ,,,,
তুমি শিখিয়ে দিয়েছো নিজেকে সস্তা করলে ঠিক কি কি প্রতিফলন হয় ।
তুমি শিখিয়ে দিয়েছো ভালোবাসা দিতে গেলে হিসেবি হতে আগে শিখে নিতে হয় ,
তুমি শিখিয়ে দিয়েছো এ পৃথিবীর সমস্ত সম্পর্কে একটা মুখোশ খুব জরুরী ।
তুমি শিখিয়ে দিয়েছো বিশ্বাস শব্দটা কতটা বিশ্বাসঘাতক হতে পারে পলক ফেলতেই ।
তুমি শিখিয়ে দিয়েছো যোগ্যতা শুধু দেয়ার জন্যে নয় যোগ্যতা নেওয়ার জন্যেও লাগে ।
তুমি শিখিয়ে দিয়েছো জন্ম বেজন্মার তকমা দেয় না চরিত্র বেজন্মার তকমা গলায় ঝুলিয়ে দেয় ।
তোমায় শত রূপে শুভেচ্ছা চিরসখা ......
তোমায় শুভেচ্ছা ....তোমার অস্তিত্ব আমার জীবনদর্শন ,
তোমার অস্তিত্ব আমার উপলব্ধি ,,
তোমায় শুভেচ্ছা /THANK YOU FOR ALL OF YOUR ASSIGNMENT,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন