একলা তারার মত চেয়ে থাকতে চেয়েছি ,
একলা ঝর্ণায় ও প্রেমে স্নান সারতে চেয়েছি ...
সমস্ত যন্ত্রনা শুষে নিয়ে বিছিয়ে দিতে চেয়েছি যত্ন ...
নামকরণে ছিল আদর নামে একটি শব্দ ,,
সুবর্ণা ভালোবাসলে দোষারোপ করতে নেই বলেই
আমি রুদ্রর সকাল হয়ে বেঁচে রইলাম ,
ভালোবাসলে যন্ত্রনা কিনে নিতে ইচ্ছে হয় প্রতি।মুহূর্তে ,ভালোবাসলে লাভ ক্ষতি আর স্বার্থ পথ হারিয়ে ফেলে ইচ্ছা করেই ।
ইচ্ছা বাড়ির চিলেকোঠায় শীত সেখা গোপন সমর্পণ আতাত রাখা থাকে ভালোবাসলে,, ,
সুবর্ণা আমি মরণোত্তর উৎসবে বিশ্বাসী নই ...
আমি অতীত আয়নায় অন্ধ হতেই ভালোবাসি ...,।
যেটুকু থেকে যাওয়া সেটা এই পথ চলায় দুঃখে আনন্দে , কান্না কিংবা হাসিতে নিশ্বাস বাতাসের
মত বইতে ইচ্ছা রাখি ,
তোমায় ভরসা নাম দিয়ে আমি কেবল আকাশ ঠিকানা নামে বাঁচতে চেয়েছি আজন্ম ....।
অথচ ও মনের সংকল্পে আমি রুদ্রের সকাল হয়ে কিছু কাল বাস করেছিলাম মাত্র ....।
আমাদের ছিলো না তাই কোনো ঘর পাতানো ...
পরের জন্মে তুমি ভরসা হতে শিখে নিও সুবর্ণা
আমিও তখন আকাশের ঠিকানা নামের ফলক লিখে নেবো ঠিক .....তোমার শব্দেরা আমার ক্যানভাসে রং হতে শিখে নেবে আর আমি তোমার দেখা শ্রেষ্ঠা হবো সেদিন ।
........(সুবর্ণা প্রিয় ভরসার আকাশ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন