তোমার বারংবার অঘোষিত অসুখ হয় আমি জানি ..
আর সে অসুখ ব্যাকুল হয়ে ঝরে পড়ে
আমার আঁচলে,,
....পথের মত বুক পেতে রাখি
ও তরফের ধুলো মাখা যন্ত্রনার কুড়িয়ে নিতে ।
তোমার সব প্রবাহে ক্ষয়ে যাই নিঃশব্দে শুধু ভালোবাসা আছে তাই ,,,
ও চোখের নির্ঘুম রাত জাগায় .. নিজেকে পোড়াতে ভালোলাগে রোজ রোজ , ,
এমন আদিম অসুখে ভুগতে থাকি সভ্যতার শুরু থেকে ..., আমি রোজ মরে যাই তোমায় ভালোবেসে ,
......তুমি আসোনি ব্যাথায় হাত রাখতে ,
.......,তুমি আসোনি অসুখের পথ্য হয়ে ,
এসেছে তোমার সমস্ত দ্বিধা আমার মুক্তির আকাশ কে আড়াল করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন