রবিবার, ২ জানুয়ারি, ২০২২

গল্পেরা চিরকাল বাসি হয়

গল্পেরা চিরকাল বাসি হয় , 
যেখানে মরে যাওয়া মুহূর্ত সাজিয়ে রাখা সময়ের পাতায় ....তারা ছবির মত কথা বলে না ছুঁয়ে যায় না , 
শুধুমাত্র হিসেবের খাতায় একটি বাড়তি হতে থাকা জের ।

গল্পেরা পূজিতো নয় , চর্চিত ,.....আসলে গল্পের পক্ষে সাক্ষী কেবল মৃত সময় , ,
মঞ্চে যারা থাকে তারা নিজের মত সাজিয়ে গুছিয়ে ঘটনা ,প্রেম , হত্যা , জন্ম , মৃত্যু, কিংবা বিচ্ছেদ মিলনের চর্চা করতেই পারে ,,....তবু জেনে রাখা ভালো  "সত্যি" বেঁচে থাকে দম বন্ধ মিথ্যের ঘরেও ....তার মৃত্যু  নেই প্রেমের  মতোই  ধ্বংস নেই আত্মার মতোই ।

..শুকনো পাতার বুকে কোনো ঠিকানা থাকে না কোনোদিন  , শুধু মুক্তির  মত বোকা বোকা আনন্দ  থাকে ।

অন্ধকারে থাকে ঘুমন্ত আলোর উৎস .....
তাই জীবনের পাটাতনে পেরেক ফুটিয়ে রাখা গল্পের চরিত্রেরা চিরকাল লাভ কিংবা ক্ষতির পাটিগণিত  জানে না ...জানতেও চায় না ,,
গল্পেরা বাসি হলেও অঙ্গীকার হয়ে থেকে যায় ,
তাই কেউ না কেউ সেই গল্প পৌঁছে দেয়  সময়ের ধারাবাহিক স্রোতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন