মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

তোমার ঈশ্বরীয় হয়ে ওঠা

আমার সমস্ত ভুল গুলো আমিযে  মানুষ আর তুমি ঈশ্বর  প্রমান করে সেটুকু বুঝি  ,
কিছু শব্দহীনতা আছে বলেই কিছু সম্পর্ক রয়ে গেছে ....,, কিছু সম্পর্কে থেকে যাওয়ার জন্যে চোখকেও বোবা হতে শিখিয়ে দিয়ে হয়  বুঝেছি।।

অনেক গুলো মাইল ফলক অতিক্রম করেও কি বোঝা গেলো .. আসলে কাছের  কাকে বলা যায় !! 
ভালোবাসা যদি পারফেকশন খুঁজত তাহলে এ মনে ও ঊষর ধূসর বাউল কে ঘর বাঁধার জমি দেওয়া হত না ।
কেতাবি লেখনী তে জীবনের সংজ্ঞা কখনো ছিলো না , ছিলো না কোনো ঐশ্বরিক ভবিতব্য ।
বড্ড বেশী জীবন পথ হেঁটে বুঝতে পেরেছি ...
নিজের মত বোকা কাউকে দেখলাম না বলেই ..
শুধুমাত্র জানা হলো না কাঁচ , স্বপ্ন, বিশ্বাস , ভরসা ,সম্পর্ক , আগাম নোটিস না দিয়েই কেনো ভেঙে যায় ,,
....ফাঁসির মঞ্চে যাবার আগেও তো আগাম  চিরকুট আর ইচ্ছার তোরণ রাখা হয় !!! 
অথচ তুমি ঈশ্বর হয়ে সমস্ত সংবিধান পাল্টে ফেলতে পারো নির্মমভাবে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন